14/06/2023
গ্রীনলাইন সমস্যার সমাধান কি আসছে? 👇 পুরোটা পড়ুন জানতে হলেঃ
আপনাদের মতো আমরাও অবগত যে ওয়ানপ্লাস স্মার্টফোনের ৮ এবং ৯ সিরিজের কিছু মডেলের ডিসপ্লেতে গ্রীনলাইনজনিত সমস্যা রয়েছে। যার কারনে এখন পর্যন্ত ডিসপ্লে পরিবর্তন করা ছাড়া আর কোন রকম সমাধান খুঁজে পাওয়া যায়নি।
যেহেতু বাংলাদেশে বেশিরভাগ ওয়ানপ্লাস ইউজার, আনঅফিসিয়াল ফোন সঠিক ওয়ারেন্টি ছাড়া কিনে থাকেন, তাই এই গ্রীনলাইনের কারনে অনেকেরই বড় অংকের একটি টাকা খরচ করে ডিসপ্লে রিপ্লেস করে নিতে হয়েছে।
আমরা Contrivance Distributions - ওয়ানপ্লাসের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে প্রথম থেকে সুনামের সাথে ওয়ানপ্লাস স্মার্টফোন এবং ডিভাইস বাজারজাত করে আসছি, কয়েক বছর ধরে। যেহেতু আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করে সরাসরি ওয়ানপ্লাস থেকে এই পণ্যগুলো পাচ্ছি - আমাদের এবং আমাদের পার্টনারদের থেকে কেনা সকল ফোনে ১২ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে।
কিন্তু দামের তারতম্য থাকার কারনে বেশির ভাগ গ্রাহক আনঅফিসিয়াল পণ্য কিনে থাকেন, তারা অফিসিয়াল ওয়ারেন্টি এর সাপোর্টটি পান না। এছাড়াও আমাদের নীতি অনুযায়ী আমরাও আনঅফিসিয়াল পণ্যের গ্রাহকদের আলাদা করে সার্ভিস দিতে পারি না। এমনকি বাংলাদেশে ৯ সিরিজ অফিসিয়ালি না আনার পরেও, এই সমস্যা সম্পর্কে আমাদের প্রায়দিনই গ্রাহকদের ফিরিয়ে দিতে হচ্ছে।
এতে করে ক্রমান্বয়ে ওয়ানপ্লাস লাভাররা ভুল ধারনা পাচ্ছেন যে ওয়ানপ্লাসের ফোন মানেই গ্রীনলাইন আসার একটি রিস্ক থাকে। তাই আমরা কিছু ব্যাপারে আপনাদের সচেতন করতে চাই, সেই সাথে এই গ্রীনলাইন সমস্যা থেকে আপনাদের রিস্ক-ফ্রি থাকার একটি নতুন উপায় আপনাদের জানাতে চাই।
১। আমাদের থেকে কেনা ওয়ানপ্লাসের সকল গ্রাহক যারা অফিসিয়াল ১২ মাসের ওয়ারেন্টি এর আওতায় ছিলেন, তারা নিঃশর্ত ডিসপ্লে রিপ্লেসমেন্ট পেয়েছেন কোন খরচ ছাড়াই, তাও ওয়ানপ্লাস থেকে আনা অরিজিনাল ডিসপ্লে পার্টস দিয়ে। বাজারে পাওয়া বিভিন্ন কোয়ালিটি এর ডিসপ্লেের থেকে যা আলাদা।
২। এখন পর্যন্ত ১৬৭ জন গ্রাহক এই সুবিধা পেয়েছেন ওয়ারেন্টি-এর আওতায় ৮ সিরিজ ফোনের ক্ষেত্রে। এবং তারা বেশ আনন্দিত আমাদের সার্ভিসে।
৩। ওয়ানপ্লাস ৯ সিরিজের পর থেকে কোন ফোনেই এই গ্রীনলাইন সমস্যাটি দেখা যায়নি এখন পর্যন্ত। আমরা বহুদিন থেকে ১০ এবং ১১ সিরিজের ফ্ল্যাগশিপ ফোন বাজারজাত করে আসছি। এখনও কোন সমস্যা দেখা যায়নি আপডেট আসার পরও বা AMOLED ডিসপ্লে হবার পরও।
এছাড়াও ওয়ানপ্লাস NORD সিরিজের কোন ফোনেই ডিসপ্লেজনিত কোন সমস্যা নেই।
৪। আমরা দুঃখ প্রকাশ করছি যে আনঅফিসিয়াল গ্রাহকদের সার্ভিসটি না দিতে পারার জন্য, যা আমাদের ব্যবসায়িক নীতি বা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ না। আমরা অনুরোধ রাখব, যে আপনারা অফিসিয়াল পণ্য কিছুটা অতিরিক্ত দাম দিয়ে হলেও কিনবেন যাতে সঠিক পণ্যটি ব্যবহার করতে পারেন এবং বিক্রয় পরবর্তী সেবাটি নিশ্চিত হয় - যেই ব্র্যান্ডই হোক না কেন।
৫। অনেকেই বলছেন যে ১২ মাসের পরেও তো গ্রীনলাইন ইস্যু হতে পারে, যেহেতু অনেক ক্ষেত্রে আপডেটের পরে এই ব্যাপারটা দেখা যায়। তাই নতুন গ্রাহকদের চিন্তামুক্ত রাখতে আমরা একটি গ্রাহক-বান্ধব সার্ভিস নিয়ে আসছি।
✔️ তাহলে সমাধান? https://contrivance-bd.com/extended-display-warranty ✔️
আমরা নিয়ে আসছি ১২ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ছাড়াও, আরও ৬ মাসের অতিরিক্ত ডিসপ্লে ওয়ারেন্টি। যার মাধ্যমে নতুন ওয়ানপ্লাস অফিসিয়াল ডিভাইসের গ্রাহকরা ১২ মাস পার হয়ে যাবার পরে আরও অতিরিক্ত ৬ মাসের ডিসপ্লে ওয়ারেন্টি পেতে পারেন।
ডিসপ্লে নিয়ে আপনার চিন্তা দূর করতেই আমাদের এই প্রচেষ্টা। দুর্ঘটনাজনিত কোন কারন ছাড়া, অন্য সমস্যার ক্ষেত্রে আপনারা এই Extended Warranty সার্ভিসের আওতায় ডিসপ্লের সার্ভিস বা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন - বিশেষ করে যদি “গ্রীনলাইন সমস্যায়” পরে থাকেন। যদিও আমরা আত্মবিশ্বাসী যে, নতুন মডেলগুলোতে গ্রীনলাইন ইস্যু নেই এবং আসবেও না।
এই OnePlus Extended Display Warranty সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন extended warranty offer এই লিংকে।
⚠️ অনেক অসাধু সেলার অফিসিয়াল পণ্য বলে আপনাদের ওয়ানপ্লাস ফোন বিক্রি করতে চাইতে পারে। তাই সবসময় CONTRIVANCE এর সীল এবং লেবেল দেখে ডিভাইসটি কিনবেন। EXTENDED DISPLAY WARRANTY সুবিধা শুধু আমরাই দিচ্ছি।
বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ করুন বা কল করুন 01894971070 (শনি - বৃহস্পতি) সকাল ১০ঃ৩০ থেকে ৬ টার মাঝে।