Best IT Host

Best IT Host Domain Hosting and Website Design. We Provide Domain, Hosting and Web Design Service in Bangladesh.

21/12/2016

ডোমেইন এবং হোস্টিং এর বিশেষ অফার পেতে এই পেইজ এ লাইক দিয়ে যুক্ত থাকুন। যাদের বর্তমানে প্রয়োজন এবং ফিউচারে প্রয়োজন হবে তারা এই পেইজে লাইক দিন। টপ কোয়ালিটি সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ
https://www.facebook.com/bestithost
Website: www.bestithost.com

Domain Hosting and Website Design.

What is Domain? (ডোমেইন) কি?আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে শেয়ার করবো, ডোমেইন কি? এটা কি কাজে লাগে, অবশ্যই এটা একদম ন...
21/12/2016

What is Domain? (ডোমেইন) কি?

আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে শেয়ার করবো, ডোমেইন কি? এটা কি কাজে লাগে, অবশ্যই এটা একদম নতুনদের জন্য, যারা জানেন না, তাদের জন্য।

ডোমেইন কি? এটা কি কাজে লাগে, অবশ্যই এটা একদম নতুনদের জন্য, যারা জানেন না, তাদের জন্য।

ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে । ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম । এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।
যেমন দরুন প্রত্যেক মানুষের একটি নাম আছে । এই নামেই তার পরিচয় বহন করে থাকে । ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই । ডোমেইন নেম এবং মানুষের নামের মদ্ধে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে । কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, ঠিক মোবাইল নাম্বারটাকে উধাহরন হিসেবে দেখতে পারেন, যেমন আপনার ফোন নাম্বারের সাথে আর কারো নাম্বারের হুবাহু মিল নেই । ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এর ঠিকানা । যার মাধ্যমে, ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে । যেমন উদাহরন হিসেবে দেখতে পারেন www.bestithost.com একটি ডোমেইন নেম । আবার ডোমেইন নেম এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করেও আপনার ওয়েব সাইটে প্রেবেশ করতে পারবে বা যে কোন ওয়েব সাইট ভিজিট করা যায় । আইপি এড্রেস সাধারণত সংখ্যায় থাকে ।
যেমন; 10.196.001.002 একটি আইপি এড্রেস ।
একটি ওয়েবসাইট এ বেশ কিছু অংশ থাকে । যেমন; http://www.bestithost.com একটি ডোমেইন নেম ।
এখানে, “http://” অংশটুকু হচ্ছে প্রোটোকল, “www.” হচ্ছে Hostname, “bestithost” হচ্ছে প্রতিষ্ঠানের নাম/ডোমেইন নেম/2nd Level Domain এবং “.com” অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন । অর্থাৎ একটি সাইটের গঠনঃ প্রোটোকল//:ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন ।
একটি ওয়েবসাইট তৈরির প্রথমেই যা আলোচনায় আসে তা হচ্ছে এই ডোমেইন কি হবে।
ডোমেইন কি তা সম্পর্কে আরো একটু জেনে নেয়া যাকঃ
একটি ওয়েবসাইট এর সকল ফাইল একটি সার্ভার (কম্পিউটার) এ থাকে। প্রত্যেক সার্ভার এর একটি নির্দিষ্ট IP Address (Internet Protocol Address) থাকে। যার মাধ্যমে ঐ সার্ভারকে ইন্টারনেট এ খুঁজে পাওয়া যায়। যেমন আমাদের ওয়েবসাইট এর সার্ভার এর IP Address হতে পারেঃ 170.198.168.212
কিন্তু এভাবে তো আর সব ওয়েবসাইট এর IP Address মনে রাখা সম্ভব না। এই সমস্যা দূর করে দেয় Domain ।
একটা Domain এর জন্য IP Address সেট করা থাকে। ফলে সেই Domain লোড করলে ঐ ওয়েবসাইট লোড হয়।
bestithost.com এটা হচ্ছে আমাদের সাইট এর Domain । এটা লোড করলেই আমাদের ওয়েবসাইট লোড হবে।
প্রত্যেকটি Domain প্রধানত ২টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে Domain Name এবং আরেকটি Domain Suffix ।
bestithost.com এই ডোমেইন এর bestithost হচ্ছে Domain Name এবং .com হচ্ছে Domain Suffix ।
Domain Name এ সর্বনিম্ন ৩ টি অক্ষর থাকতে হবে আর সর্বোচ্চ ৬৩ টি অক্ষর থাকতে পারবে। শুধু ইংরেজি অক্ষর, 0-9 পর্যন্ত সংখ্যা আর “-” (Hyphen) Domain Name এর ভিতর ব্যাবহার করা যাবে।
ডোমেইনের বিভিন্ন ধরনঃ
Domain আবার কয়েক ধরনের হয়ে থাকে।
TLD = Top Level Domain । যেমনঃ .com, .org, .net, .info, .pw, .me ইত্যাদি। এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেল এর Domain ।
GTLD = Generic Top Level Domain । Top Level Domain গুলোর মধ্যে যেগুলো কোন দেশের সাথে সংশ্লিষ্ট না তাদেরকে GTLD বলে। .com, .org, .net, .info ইত্যাদি কিছু সংখ্যক Generic Top Level Domain । আর .in, .pk ইত্যাদি Generic Top Level Domain নয়।
SLD = Sub Level Domain: Domain Name এর আগে কিছু থাকলে তাকে Sub Level Domain বলে। যেমন blog.linuxhostlab.com এখানে blog. হচ্ছে Sub Level Domain । একটা Domain এ একাধিক Sub Level Domain থাকতে পারে। যেমন m.blog.linuxhostlab.com ইত্যাদি ।
CCTLD = Country Code Top Level Domain । বিভিন্ন দেশের নিজস্ব যেই ডোমেইনগুলো থাকে তারা হচ্ছে Country Code Top Level Domain । যেমন .bd(Bangladesh), .pk (Pakistan), .us (America), .uk (United Kingdom), .in (India) ইত্যাদি।
বিশ্বের প্রথম Domain হচ্ছে symbolics.com । এটা Massachusetts computer company রেজিস্টার করেছিল Symbolics দ্বারা মার্চ ১৫, ১৯৮৫ সালে।
টপ লেভেল ডোমেইনঃ .com .net .org .info ইত্যাদি ডোমেইনকে টপ লেভেল ডোমেইন বলা হয়। (এইসব ডোমেইন কিনতে হয়।
ফ্রী ডোমেইনঃ .blog.com .xtgem.com .blogspot.com .tk, wordpress.com, weebly.com ইত্যাদি ডোমেইনকে ফ্রী ডোমেইন বলা হয়। (এইসব ডোমেইন ফ্রীতে পাওয়া যায়)
একটি টপ লেভেল ডোমেইনের দাম ১বছরের জন্য 700-1200 টাকা পর্যন্ত হতে পারে।
আমাদের কাছ থেকে ডোমেইন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন:
Phone Number: 01720212190,01617005530,
Email: [email protected]
facebook : https://www.facebook.com/bestithost

Domain (ডোমেইন) কেনার আগে যে বিষয় গুলো জানা জরুরীআসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াত...
21/12/2016

Domain (ডোমেইন) কেনার আগে যে বিষয় গুলো জানা জরুরী

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো আপনি যদি কোথাও থেকে ডোমেইন কিনতে চান তাহলে Domain কেনার আগে যে সব বিষয় ভেবে দেখবেন :
প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কারনে ওয়েব সাইটের প্রয়োজন হয়। না বুঝে Domain ক্রয় করার ফলে আপনি পরর্বতি সময়ে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন না ফলে অর্থও সময় দুই নষ্ট হয়।তাই Domain ক্রয় করার আগে ভালোভাবে জেনে নিবেন ।
এবার জেনে নিন নিজস্ব বা টাকার বিনিময়ে ডোমেইন হোষ্টিং সংগ্রহের পূর্বে অবশ্যই অনুসরনীয় দশটি সাবধানতা।
১. ডোমেইন হচ্ছে আপনার সাইটের পরিচয় অতএব সবদিক ভেবে চিন্তে সুন্দর একটি নাম সিলেক্ট করুন। এসইও নির্ভর কিছু করতে চাইলে কিওয়ার্ডকে গুরুত্ব দিয়ে নাম বাছাই করুন।
২. আপনি যে নামটি বাছাই করেছেন সেটি ফাঁকা আছে কিনা দেখে নিন। কেননা একটি ডোমেইন নেইম সমগ্র বিশ্বে একজনই নিতে পারবে।
৩. আপনি যে প্রতিষ্ঠান থেকে ডোমেইনটি কিনবেন তাদের সম্পর্কে ভালভাবে জেনে নিন। কেননা ডোমেইন কিনে প্রতারিত হয়েছেন এমন ঘটনা এখন আর বিরল নয়।
৪. ডোমেইন এর দাম একটা চিন্তার বিষয়। খুব কম হলেও যেমন সন্দেহপূর্ন তেমনি অনেক চড়া দামে সাধারন ডোমেইন কেনাটাও এক ধরনের বোকামি। বর্তমানে ডোমেইনের চলমান মূল্য হচ্ছে ১০-১১ ডলার বা বাংলাদেশী ৮০০-৯০০ টাকা।
৫. ডোমেইন কেনার সময় রেজিষ্ট্রেশন যেন আপনার নাম, ঠিকানা দিয়ে হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।
৬. যাদের কাছ থেকে ডোমেইন নিলেন তাদের থেকে একটি ক্যাশমেমো সরাসরি কিংবা মেইলে নিয়ে নিন। মেইলে নিলে মেইলটি অবশ্যই সেইভ রাখুন। (এটি নিলে উপকার আছে, অথবা না নিলেও তেমন ক্ষতি নেই)
৭. ডোমেইন হোষ্টিং কিনলে আপনাকে হয়তো শুধুমাত্র হোষ্টিং এর সিপ্যানেল দেয়া হবে অথচ আমরা পাব ডোমেইন এবং হোষ্টিং এর জন্য আলাদা আলাদা দুটি সিপ্যানেল।
৮. যার কাছ থেকে ডোমেইন নিবেন আগে জেনে নিন সে আপনাকে ডোমেইনের ফুল কন্টোল দিবে কিনা? যদি না দেয় তাহলে তার কাছ থেকে ডোমেইন নিবেন না।
৯. ডোমেইন সিপ্যানেল ছাড়া ডোমেইন ক্রয় করা এক ধরনের বোকামি। ধরুন, আপনি যার কাছ থেকে ডোমেইন কিনলেন কিছুদিন পরে সে ব্যবসা বন্ধ করে দিল বা তার সাথে আপনার কোন কিছু নিয়ে দ্বন্দ হল এখন আপনি কিভাবে আপনার সাইটটি সেইভ করবেন। ডোমেইন সিপ্যানেল ছাড়া কেউই আপনাকে সাহায্য পাবেন না।
১০. ভেরিফিকেশন সিষ্টেম থাকলে অবশ্যই ডোমেইন কেনার ১৫ দিনের মধ্যে মেইলের মাধ্যমে ভেরিফাই করে নিন।
১১. ডোমেইন ও হোষ্টিং এর সিপ্যানেলে লগইন করে দেখুন আপনাকে যা যা দেওয়ার কথা ছিল সব ঠিকমত পেয়েছেন কিনা।
১২. ডোমেইন সহজে মনে রাখা রাখা যায়, এমন হতে হবে
১৩. ডোমেইনকে .com প্রাধান্য দেয়া ভালো।
১৪.ডোমেইন যথা সাধ্য ছোট রাখার চেষ্টা করতে হবে।
১৫. কোনো ট্রেডমার্ক ওয়েবসাইটের নামের সাথে মিলে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। যেমন: facebookbd, googleinfo, applebd ইত্যাদি ।
১৬. ডোমেইন নেম কেমন হবে: মানুষ ডোমেইন মানেই ডট কমকে মনে করে থাকে। তাই সব সময় ডট কমকেই প্রাধান্য দিতে হবে।
সহজে মনে রাখা যায়, সহজে বানান করা যায়, শ্রুতিমধুর হয়, উদ্ভদ কোনো ডোমেইন পছন্দ করে পাঠকে ভড়কে দেবার প্রয়োজন নেই।
ডোমেইন যথা সাধ্য ছোট রাখার চেষ্টা করা।
১৭. ডোমেইন রেজিস্ট্রার পছন্দ করবেন যেভাবে: যেহেতু বাংলাদেশে পেপাল ও ক্রেডিট কার্ড এর সুবিধা নাই, সেহেতু বাংলাদেশি ডোমেইন রেজিস্ট্রার থেকেই কিনাটাই ভালো হবে, আবার সাপোর্টও ভালো পাওয়া যাবে। ডোমেইন কেনার আগে কয়েকটা রেজিস্ট্রারের তালিকা তৈরি করুন। তারপর তাদের সাথে যোগাযোগ করুন।
**** সবাইকে জিজ্ঞাসা করুন ডোমেইনের ফুল কন্ট্রোল প্রদান করে কি না। ফুল কন্ট্রোল ছাড়া ডোমেইন কিনবেন না।
ডোমেইনের দামের ব্যাপারে চিন্তা করুন। অনেকেই ২০০-৪০০ টাকায় ডোমেইন অফার করে থাকে। এদের পরিহার করুন। কারন ICANN ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাদের ফি ১৮ সেন্ট আর .com এবং .net verisign এর মাধ্যমে রেজি করতে হয়। তাদের প্রাইস ৫০০-৬০০ টাকার উপরে। তাই বাংলাদেশি রিসেলাররা কিভাবে এই টাকায় দিবে চিন্তা করুন। (তবে মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি অফার করে, তখন নিজে কিছুটা লচ করে হলেও কাষ্টোমার বৃদ্ধির জন্য কম দামে ডোমেইন দেয়, যাই হোক ডোমেইনের ফুল কন্টোল আপনাকে দিতে হবে)
*** কমদামে ডোমেইন কিনে পরে প্রতারিত হওয়ার সম্ভবনা বেশি। যেমন- রিনিউ করার সময় আপনার কাছ থেকে বেশি টাকা দাবী করা হতে পারে। অথবা সাইট জনপ্রিয় হলে ডোমেইনটি হাইজেক করা হতে পারে।
১৮ .ডোমেইন কন্ট্রোল প্যানেল: আমাদের দেশে অনেক ডোমেইন প্রভাইডার আছেন যারা আপনাকে ডোমেইন কন্ট্রোল প্যানেল দিবেনা কিন্তু ডোমেইন এর ক্ষেত্রে ডোমেইন কন্ট্রোল প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পরবর্তীতে ডোমেইন ট্রান্সফার করতে আপনার ডোমেইন কন্ট্রোল লাগবে। অনেকেই এর প্রয়োজনীয়তা মনে করেনা কিন্তু এর প্রয়োজনীয়তা অনেক।

কোথা থেকে ডোমেইন কিনবেন ?যেখান থেকেই ডোমেইন কিনেন না কেন কেনার আগে যে বিষয় গুল ভালো ভাবে জেনে নিবেন –১.ডোমেইন রেজিস্ট্রশ...
21/12/2016

কোথা থেকে ডোমেইন কিনবেন ?

যেখান থেকেই ডোমেইন কিনেন না কেন কেনার আগে যে বিষয় গুল ভালো ভাবে জেনে নিবেন –
১.ডোমেইন রেজিস্ট্রশন ফি,
২.প্রতিষ্ঠানের সামগ্রিক আবস্থা,
৩.কন্ট্রোল প্যানেল ,
৪. প্রতিষ্ঠানটি ডোমেইন এর পুরো কন্ট্রোল আপনাকে দিবে কিনা?
৫.পরবর্তীতে অন্য কোথাও ট্রান্সফার করে নেয়া যাবে কিনা?
উপরের বিষয় গুলো বিবেচনা করে যে কেউ ভালো কোন প্রতিষ্ঠান থেকে Domain ক্রয় করতে পারেন।
ডোমেইন কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে godaddy.com networksolution,namecheap
এখান থেকে কিনলে যদিও দাম একটু বেশি( godaddy.com ) পরবে তাতেও ভালো কারন ডোমেইন এর পুরো কন্ট্রোল আপনার কাছেই থাকবে। তবে আমাদের দেশ থেকে ডোমেইন কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পেপাল । বর্তমানে আমাদের দেশে অনেক ডোমেইন রেজিস্টারার রয়েছে আপনি চাইলে তাদের কাছ থেকেও ডোমেইন কিনতে পারেন । তবে অনেকে কম দামে (৪০০-৫০০) ডোমেইন বিক্রয় করার কথা বলে , তাদের কাছ থেকে দূরে থাকুন কারন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ডোমেইন এর পুরো কন্ট্রোল দেয়না । আবার রিনিউ করতে গেলে দিগুন বা তার চেয়েও বেশি টাকা দাবি করে ।
চাইলে আমাদের কাছ থেকেও ডোমেইন ক্রায় করতে পারেন, আমরা ফুল কন্টোল দেই: http://bestithost.com
আমাদের পেমেন্ট ব্যবস্থা: Bkash, DBBL Mobile Banking, DBBL Bank, IFIC Bank.
এছাড়া আমাদের দেশেও অনেক ভালো ডোমেইন ও হোস্টিং প্রভাইডার রয়েছে।

What is Hosting ( হোস্টিং কি? )আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনদের স...
21/12/2016

What is Hosting ( হোস্টিং কি? )

আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনদের সাথে শেয়ার করবো হোস্টিং কি?
আপনি যদি একটি ডোমেইন কিনেন অবশ্যই তার জন্য একটি হোস্টিং কিনতে হবে। আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে রাখতে হবে। এর জন্য দরকার আপনার হোস্টিং কোম্পানি। কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আজকের কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন। সহজ ভাষায় বলা যায়, ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে। ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব ডেভেলপারের কাজ। আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত ।
আপনার ওয়েবসাইটটিকে যদি তুলনা করা হয় আপনার প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং হিসাবে, তবে তার তথ্য বা কনটেন্ট হবে এর আসবাবপত্র। আর ওয়েবসাইট ডেভেলপ করাকে তুলনা করা যাবে বাড়িটি তৈরি করার সাথে। সেক্ষেত্রে ওয়েবসাইট হোস্টিংকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিংয়ের জন্য জায়গা কেনা এবং সে জায়গায় বাড়িটি তৈরি করার সাথে। তবেই ভিজিটররা ওয়েবসাইটি ব্যবহার করার সুযোগ পাবে। কোন ওয়েব সাইট যে জায়গা জুরে থাকবে সেটাই ওই সাইটের হোস্টিং। আমরা দেখি যেকোন ওয়েব সাইট কিছু টেক্সট এবং মাল্টিমিডিয়া (Picture / Video) দিয়ে তৈরি হয়ে থাকে। এই গুলা যে জায়গা বা BIT দখল করে তাকে ওই সাইটের হোস্টিং বলে। তবে সব থেকে ভাল হয় Domain and Hosting উদাহরন দিয়ে বোঝান যায়।
ধরুন…
1/ আপনার একটি বাড়ি আছে।
2/ বাড়িটি ১ একর জমির উপর আছে।
3/ বাড়িটি ঠিকানা 500/5 ধানমন্ডি, ঢাকা।
ওয়েবসাইটের ক্ষেত্রে বলতে গলে
১-আপনার বাড়ি টায় আপনার সাইটের কনটেন্ট
২-বাড়ির জমি হচ্ছে আপনার ওয়েব সাইটের হোস্টিং
৩-বাড়ির ঠিকানা হল ওয়েব সাইটের ডোমেইন
বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে যারা সাইট হোস্টিং করে থাকে। আপনার যেই হোস্টিং প্যাকেজটি ভালো লাগে আপনি সেটি কিনতে পারেন।
কিছু হোস্টিং সাইটের ঠিকানা: www.bestithost.com
www.godaddy.com ইত্যাদি।
হেস্টিং কয়েক ধরনের হতে পারে যেমন: Shared Hosting, Dedicated Hosting, Vertual Private Server ইত্যাদি।

হোস্টিং এর ধরনে (Hosting Type)সাধারনত হোস্টিং কয়েক ধরনের হতে পারে১.বিনামূল্যে হোস্টিং করা  (Free hosting)ছোটখাট ব্যাক্ত...
21/12/2016

হোস্টিং এর ধরনে (Hosting Type)

সাধারনত হোস্টিং কয়েক ধরনের হতে পারে
১.বিনামূল্যে হোস্টিং করা (Free hosting)
ছোটখাট ব্যাক্তিগত ওয়েব সাইটের জন্য এই হোস্টিং ব্যাবহার করা হয়ে থাকে। Bandwidth/Monthly Traffic খুব কম থাকে।নিরাপত্তা শক্ত হয়না। কোন ডোমেইন নামও পাবেননা।
২. শেয়ারড হোস্টিং (Shared Hosting)
এই হোস্টিং সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত। আমরা যে হোস্টিং গুলো ব্যাবহার করছি বা সাধারনত হোস্টিং প্রোভাইডাররা যে হোস্টিং অফার করে থাকে তা সবই শেয়ারড হোস্টিং। প্রফেশনাল বা কোন বড় সাইটের একটা স্বয়ংসম্পূর্ন সার্ভারের নির্দিষ্ট পরিমান সার্ভিস দরকার। এই সমস্ত সুবিধা নিজস্ব সার্ভারে নিয়ে আসতে গেলে বেশ ব্যায়বহুল হয়ে যায়। এদের জন্য Shared Hosting উপযুক্ত। এই সার্ভারের নিরাপত্তা কম থাকে কারন এখানে একসাথে অনেক Client এর সাইট(১০ থেকে শুরু করে আরও বেশি) একসাথে থাকে। এছাড়া আনলিমিটেড ডেটাবেস, ইমেইল, ব্যান্ডওয়াইডথ এসব পাবেননা, সব সীমিত। খুব ভাল হোস্টিং প্রোভাইডারের কাছে হোস্টিং করালে শেয়ারড হোস্টিং প্যাকেজে সর্বোচ্চ নিচের সুবিধা গুলি পেতে পারেন
— ১০০% আপটাইম
— আনলিমিটেড ডিস্ক স্পেস (আসলে ১ লক্ষ ফাইল পার হলে আর আপলোড করতে দেয়না)
— আনলিমিটেড ব্যান্ডওয়াইডথ
— আনলিমিটেড ডেটাবেস
— ফ্রি cPanel
— নিজের ডোমেইনের জন্য কোন ডেডিকেটেড আইপি পাবেন না, কোন সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন না (সার্ভারে) এছাড়া আরো সীমাবদ্ধতা আছে।
আসলে তাদের মুল সার্ভারটির CPU এর ২৫% ভাগ বেশি ব্যবহার করে ফেললে নানান টালবাহানা শুরু করে। যেহেতু সব আনলিমিটেড লেখা থাকে তাই সরাসরি বলবেনা যে আপনোকে ডেডিকেটেড সার্ভার নিতে হবে। যখনি আপনার সাইটে প্রচুর হিট পড়বে তখনি ইনিয়ে বিনিয়ে নানান কথা এবং কাজের মাধ্যমে বুঝাতে চাইবে তারাতারি ডেডিকেটেড সার্ভার নিন। যদি না বোঝেন তাহলে আস্তে আস্তে সাইট বন্ধ/ডাউন করে রাখবে।
এরুপ একটি প্যাকেজ নিলে বছরে ৬/৭ হাজার টাকা খরচ পড়তে পারে।
৩. ডেডিকেটেড হোস্টিং (Dedicated Hosting)
এই হোস্টিং এর জন্য ডেডিকেটেড সার্ভার প্রয়োজন। এটা অনেক ব্যায়বহুল। যদি আপনার ওয়েবসাইট অনেক অনেক বড় হয় এবং শক্ত নিরাপত্তা দরকার তখন এই হোস্টিং করা চলে। এখানে আপনি আপনার খরচ পরিমান হার্ডওয়্যার পাবেন। যত ব্যাস্ত সাইট হবে তত বেশি পাওয়ারফুল হার্ডওয়্যার লাগবে। এই হোস্টিং ২ প্রকার
Managed Hosting: হোস্টিং প্রোভাইডাররাই সব করে দেবে যেমন নিরাপত্তা, সার্ভার সেটাপ, নেটওয়ার্ক কনফিগার, কোন সফটওয়ার ইনস্টল দেয়া ইত্যাদি এজন্য তাদেরকে নির্দিষ্ট পরিমান টাকা দিতে হবে।
Unmanaged Hosting: আপনি যদি Server administrator হন অর্থ্যাৎ আপনি যদি নিজেই আপনার এই ওয়েব সার্ভারের সকল কাজ করে নিতে পারেন তাহলে এটা হবে Unmanaged Hosting. এতে আপনার অনেক অর্থ সেভ হবে। সার্ভার ম্যানেজ করা শেখা যায়। ওয়েবে হাজারটা টিউটোরিয়াল আছে ইচ্ছে করলে শিখে নিজের কাজ নিজেই চালাতে পারেন।
একটা ডেডিকেটেড হোস্টিং প্যাকেজের বর্ননা এবং উদাহরন
Intel Xeon Quad Core 2.5GHz (8 threads) : ৮ কোরের প্রসেসর ২.৫ গিগাহার্জ ক্লক রেট।
500 Mbps Uplink : ৫০০ মেগাবিট ডেটা সেকেন্ডে ট্রান্সফার করতে পারবে।
8 GB Ram : RAM ৮ জিবি
1,000 GB RAID-1 Drives : ১০০০ জিবি হার্ডডিস্ক RAID 1 প্রটেকশন
20 TB Bandwidth : ২০ টেরাবাইট অর্থ্যাৎ ২০,০০০ জিবি মাসিক ব্যান্ডওয়াইডথ (বা এই পরিমান ডেটা ট্রান্সফার করতে পারবেন)
4 Dedicated IPs : ৪ টা ডেডিকেটেড আইপি
WHM, cPanel ফ্রি পাবেন, আনলিমিটেড ডেটাবেস তৈরী করতে পারবেন এবং আরো অনেক সুবিধা পাবেন।
এরুপ একটি হোস্টিং প্যাকেজ কিনতে মাসে প্রায় ১০ হাজার টাকার মত লাগবে।
৪. ভিপিএস বা VPS (Vertual Private Server) হোস্টিং
শেয়ারড আর ডেডিকেটেড হোস্টিং এর মাঝামাঝি হল ভিপিএস হোস্টিং। ডেডিকেটেড সার্ভারে সব হার্ডওয়্যার রিসোর্স একা আপনাকে দিয়ে দিবে এবং আপনার সাইট একটি সার্ভারে থাকবে। আর শেয়ারড হোস্টিং এ আপনার সাইটের সাথে থাকবে আরো হাজারটা সাইট। বিস্তারিত উপরেই আছে। ভিপিএস হোস্টিং এ সাধারনত একটা ডেডিকেটেড সার্ভার কয়েকজনকে ভাগ করে দেয়। যেমন ১৬ জিবি র্যামের একটা সার্ভার আপনাকে দিল ৪ জিবি এবং বাকিগুলি আরো ৩ জনকে দিল এভাবে সব রিসোর্স ভাগ/সীমাবদ্ধ করে দেয়। ডেডিকেটেড সার্ভারের মতই মোটামুটি নিজের মত যেকোন সফটওয়্যার ইনস্টল দেয়া যায়। সাধারনত তখন এরুপ হোস্টিং প্যাকেজ নিবেন যখন একটা ডেডিকেটেড সার্ভারের সব রিসোর্স আপনার লাগবেনা, তাহলে কাজও হল কিছু অর্থ সেভ হল।

One day our BANGLADESH will be renowned country in the world map.
16/12/2016

One day our BANGLADESH will be renowned country in the world map.

13/12/2016

I.C.T তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উওর দেওয়া হল যা আপনার আজীবন কাজে লাগবে..
প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when Best IT Host posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best IT Host:

Share