J It Solutions

J It Solutions Business Process Outsourcing and provide support for other companies.

‘মোদের গরব মোদের আশাআ মরি বাংলা ভাষা’‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’ মহান ২১শে ফেব্রু...
22/02/2025

‘মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা’
‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’
মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ...........

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদী...
20/01/2023

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _
মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ ডাক্তারীর পড়াশুনা বাদ দিয়ে,দিন-রাত এক করে,খাওয়া-ঘুম ভুলে হোস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই, বাংলা ভাষার জন্য লড়াই।

১৮ বছর বয়সের যুবক স্বপ্ন দেখেছিলেন বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার। কম্পিউটারে বাংলা লিখতে তাঁর খুব অসুবিধা হয় এবং সেই পদ্ধতি মেহেদীর পছন্দ নয়। তাই তিনি চান এমন একটা সফটওয়্যার, যার সাহায্যে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা সম্ভব।

বন্ধুরা মেহেদীকে বলে পাগল, ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে! তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে! কিন্তু মেহেদী মেহেদীই। বাংলা ভাষার জন্য তাঁর দেশের মানুষ প্রাণ দিতে পারেন, আর সেই বাংলাকে লেখার দিক থেকে সহজ করতে ক্যারিয়ার বিসর্জন দিতে পারবেন না! হাল ছাড়েননি মেহেদী।

২৬ মার্চ,২০০৩ সাল, মেহেদীর জীবনে শুধু নয়, লক্ষ লক্ষ বাঙালির জীবনের একটি বিশেষ দিন। সেই দিন মেহেদী বিশ্বের সামনে আনলেন ‘অভ্র’ সফটওয়ার। যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সব চেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়ার। আজ বাঙালির কম্পিউটার, ল্যাপটপ খুললেই স্ক্রিনে একটি স্লোগান ভেসে ওঠে,
‘ভাষা হোক উন্মুক্ত’

এটিই ডাক্তার মেহেদী হাসান খানের তৈরি করা স্লোগান। তাঁর স্বপ্ন ছিল, ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য, বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে। আজ কিন্তু তিনি ডাঃ মেহেদী হাসান খান। হাজার তাচ্ছিল্য সত্ত্বেও তিনি ‘অভ্র’ আবিষ্কারের সঙ্গে সঙ্গে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন ডাক্তারিও। আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ‘অভ্র কিপ্যাড’। বিদেশীরাও আজ তাদের ভাষাতেই লিখতে পারছে আমাদের বাংলা ভাষা। লেখতে পারছে লেখা হচ্ছে সরকারি ফাইল থেকে পরিচয়পত্র।

মেহেদীর এই আবিষ্কার বাঁচিয়ে দিয়েছে দুই দেশের কোটি-কোটি টাকা। যার জন্য এত কিছু, সেই মানুষটাকে আমরা চিনিই না। চিরকাল প্রচারবিমুখ ৩৪ বছরের এই বিনয়ী তরুণ বাংলা ভাষার জন্য এত বড় অবদান রেখে গেলেও, রয়ে গেলেন প্রচারের আলোর বাইরেই।

বর্তমান সময়ে এই রকম শিক্ষক পাওয়া খুবই কঠিন🥀💔
20/01/2023

বর্তমান সময়ে এই রকম শিক্ষক পাওয়া খুবই কঠিন🥀💔

১৬ ডিসেম্বর, ১৯৭১।আশ্চর্য সুন্দর কুয়াশা ভেজা এক সকাল এসেছিলো এই দেশে। মানুষ সেদিন মেতেছিলো বিপুল আবেগ আর উচ্ছ্বাসে ! অচে...
16/12/2022

১৬ ডিসেম্বর, ১৯৭১।
আশ্চর্য সুন্দর কুয়াশা ভেজা এক সকাল এসেছিলো এই দেশে। মানুষ সেদিন মেতেছিলো বিপুল আবেগ আর উচ্ছ্বাসে ! অচেনা মানুষজনও পরস্পর পরস্পরকে আলিঙ্গন করেছিলো অশ্রুসজল নয়নে। দেশের মানুষের সেদিনের সেই অশ্রু বেদনার ছিলো না, ছিলো আনন্দের। ছিলো পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গা বিজয়ের। আজও আমি যখন সেদিনের সেই ঘটনাগুলো শুনি/পড়ি, একাত্তরকে আমি আমার চোখের সামনে দেখতে পাই। আমি ভালোবাসি এই দেশটাকে। চিন্তায় চেতনায় মননে ও মেধায় লালন করি আমার স্বপ্নের বাংলাদেশকে...❤️

 #সাইবার_সিকিউরিটি  বর্তমান ডিজিটাল যুগে আমরা প্রত্যেক এই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে ইন্টারনেট এবং প্রযুক্তির উপর নির্ভর...
01/06/2022

#সাইবার_সিকিউরিটি
বর্তমান ডিজিটাল যুগে আমরা প্রত্যেক এই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে ইন্টারনেট এবং প্রযুক্তির উপর নির্ভরশীল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে তথ্য আদান-প্রদান করতে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং ইন্টারনেটের ব্যবহার করে থাকি।
সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র যারা একটি নেটওয়ার্ক বা ইন্টারনেট এবং একটি ইলেকট্রনিক ডিভাইসের সাহায্য নিয়ে নানা-ধরণের সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম করে থাকে।
প্রযুক্তির উন্নতির সাথে পাল্লা দিয়ে সাইবার অপরাধের দৌরাত্ব্য ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি সাধারণ সাইবার অপরাধগুলো হলো-
ইমেইল এবং ইন্টারনেট জালিয়াতি
পরিচয় জালিয়াতি ( যেখানে ব্যাক্তিগত তথ্য চুরি করা হয় এবং ব্যবহার করা হয় )
আর্থিক বা কার্ড পেমেন্ট ডেটা চুরি
কর্পোরেট তথ্য চুরি এবং বিক্রয়
সাইবার এক্সটর্শন ( হুমকিপূর্ণ আক্রমণা প্রতিরোধে অর্থ দাবি করে )
র‌্যানসমওয়্যার আক্রমণ ( একধরণের সাইবার এক্সটর্শন )
কম্পিউটার বা ডিভাইস হ্যাক করা
অবৈধ ভাবে সিস্টেমে প্রবেশ করে ডাটা নষ্ট করা
ডাটা চুরি করা
বিভিন্ন অন্যান্য Malicious attacks
নেটওয়ার্ক হ্যাক করা ইত্যাদি
ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে আর অনেক ধরণের সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে। কিন্তু তাই বলে আমাদের জীবনের গতি থেমে যেতে পারে না। আমরা আমাদের ব্যাক্তিগত তথ্য, ডাটা ইত্যাদি সুরক্ষিত রেখে যাতে ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার করতে পারি সেইজন্য আমাদের সাইবার সিকিউরিটি প্রয়োজন।
এজন্য সাইবার সিকিউরিটির সর্ম্পকে আমাদের ভালোভাবে জ্ঞান থাকতে হবে। আজকে আমরা সাইবার সিকিউরিটি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করব।
আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো-
সাইবার সিকিউরিটি কি?
সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে?
সাইবার অ্যাটাক ধরণসমূহ।
সাইবার সিকিউরিটি কেন জরুরি?
সাইবার সিকিউরিটি প্রকারগুলো কি কি?
সাইবার সিকিউরিটির লাভ ও সুবিধা।

Address

Kazipara
1212

Alerts

Be the first to know and let us send you an email when J It Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J It Solutions:

Share