Duke Network-ডিউক নেটওয়ার্ক

Duke Network-ডিউক নেটওয়ার্ক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Duke Network-ডিউক নেটওয়ার্ক, Internet service provider, chairman bari, Jurain.

17/02/2026
🌙✨ পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ✨🌙ডিউক নেটওয়ার্ক কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবা...
17/02/2026

🌙✨ পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ✨🌙
ডিউক নেটওয়ার্ক কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

         🚀 অনলাইনে পেমেন্ট করলেই ৫ Mbps এক্সট্রা স্পিড!আজই অনলাইনে পেমেন্ট করে উপভোগ করুন বাড়তি ৫ Mbps ইন্টারনেট স্পিড।প...
08/02/2026



🚀 অনলাইনে পেমেন্ট করলেই ৫ Mbps এক্সট্রা স্পিড!
আজই অনলাইনে পেমেন্ট করে উপভোগ করুন বাড়তি ৫ Mbps ইন্টারনেট স্পিড।
পেমেন্ট করা যাবে বিকাশ অথবা SSL Commerz এর মাধ্যমে।
⚡ দ্রুত পেমেন্ট
⚡ বেশি স্পিড
⚡ ঝামেলাহীন সার্ভিস
ডিউক নেটওয়ার্ক
📞 যোগাযোগ করুন আজই
09617559333

Enjoy with BKash
04/02/2026

Enjoy with BKash

ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা কোন পজিশনে রাখবেন? ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা...
11/01/2026

ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা কোন পজিশনে রাখবেন?

ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা কোন পজিশনে রাখবেন?
ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা কোন পজিশনে রাখবেন?
বাসাবাড়ি কিংবা অফিস, বর্তমানে সবখানেই একাধিক অ্যান্টেনা বিশিষ্ট শক্তিশালী ওয়াইফাই রাউটার দেখা যায়। অনেকেই মনে করেন, অ্যান্টেনা বেশি মানেই ইন্টারনেটের গতি বেশি। তবে বাস্তবতা হলো, রাউটারের অ্যান্টেনাগুলো যদি সঠিক পজিশনে বা অ্যাঙ্গেলে রাখা না হয়, তবে দামী রাউটার কিনেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়া সম্ভব নয়। রাউটারের সিগন্যাল বাড়ির প্রতিটি কোণায় পৌঁছে দিতে অ্যান্টেনার অবস্থান ঠিক রাখা অত্যন্ত জরুরি।

অ্যান্টেনা কেন গুরুত্বপূর্ণ?

রাউটারের অ্যান্টেনাগুলো মূলত রেডিও তরঙ্গ নির্গত করে যা লম্বভাবে (Perpendicular to the antenna) ছড়িয়ে পড়ে। অর্থাৎ, অ্যান্টেনা যেদিকে মুখ করে থাকে, তার চারপাশ দিয়ে সিগন্যাল সবচেয়ে বেশি প্রবাহিত হয়। তাই অ্যান্টেনাগুলো সব একদিকে কাত করে রাখলে সিগন্যালের মান কমে যেতে পারে।

wifi রাউটারের অ্যান্টেনা রাখার সঠিক পজিশন

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটারে একাধিক অ্যান্টেনা থাকলে সেগুলোকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে রাখা উচিত। নিচে সঠিক নিয়মগুলো তুলে ধরা হলো:

লম্বালম্বি ও আড়াআড়ি (Vertical & Horizontal): আপনার রাউটারে যদি দুটি অ্যান্টেনা থাকে, তবে একটিকে একদম খাড়া বা লম্বালম্বি (Vertical) রাখুন এবং অন্যটিকে শুইয়ে বা আড়াআড়ি (Horizontal) পজিশনে রাখুন। এতে সিগন্যাল ওপর-নিচ এবং ডানে-বামে সমানভাবে ছড়িয়ে পড়বে।

৪টি অ্যান্টেনার ক্ষেত্রে: যদি রাউটারে চারটি অ্যান্টেনা থাকে, তবে মাঝের দুটি লম্বালম্বি এবং পাশের দুটিকে ৪৫ ডিগ্রি বা ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে কিছুটা কাত করে রাখতে পারেন। এতে সিগন্যালটি একটি বৃত্তাকার বা 'ওমনি-ডাইরেকশনাল' কাভারেজ তৈরি করবে।

ডিভাইসের সাথে সামঞ্জস্য: আমাদের স্মার্টফোন বা ল্যাপটপের ভেতরে থাকা ওয়াই-ফাই রিসিভারগুলো একেকটি একেক অ্যাঙ্গেলে থাকে। রাউটারের অ্যান্টেনাগুলো বিভিন্ন পজিশনে রাখলে যেকোনো পজিশনে থাকা ডিভাইস দ্রুত সিগন্যাল ধরতে পারে।

রাউটার স্থাপনে আরও কিছু সতর্কতা

অ্যান্টেনা পজিশনের পাশাপাশি রাউটারটি স্থাপনের জায়গাও গুরুত্বপূর্ণ। সিগন্যাল বাধাগ্রস্ত হওয়া এড়াতে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:

১. উঁচু স্থানে স্থাপন: রাউটার মেঝেতে বা নিচু টেবিলের নিচে না রেখে অন্তত ৫ থেকে ৬ ফুট উচ্চতায় কোনো তাকে বা দেয়ালে মাউন্ট করে রাখুন।

২. দেয়াল বা বাধা থেকে দূরে: রাউটারটি ঘরের কোণায় বা আলমারির ভেতরে না রেখে খোলামেলা জায়গায় রাখুন। মোটা দেয়াল বা আসবাবপত্র সিগন্যাল কমিয়ে দেয়।

৩. ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরত্ব: মাইক্রোওয়েভ ওভেন, কর্ডলেস ফোন বা ব্লুটুথ স্পিকার থেকে রাউটার দূরে রাখুন, কারণ এগুলোর ফ্রিকোয়েন্সি ওয়াই-ফাই সিগন্যালে হস্তক্ষেপ করতে পারে।

রাউটারে ইন্টারনেট কেন ছেড়ে দেয়? জেনে নিন সমস্যা ও সমাধানের উপায়

সঠিক পজিশনে অ্যান্টেনা বিন্যাস করলে আপনার ইন্টারনেট সংযোগ আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল এবং দ্রুত হবে।

ডিউক নেটওয়ার্ক

Shout out to my newest followers! Excited to have you onboard! Shahin Alam, Mb Pintu, Shagor Islam
14/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shahin Alam, Mb Pintu, Shagor Islam

Duke network-ডিউক নেটওয়ার্ক সম্পর্কে কোন যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন -www.dukenetworkbd.com এসকল তথ্য এখন থেকে আমাদের ...
01/11/2025

Duke network-ডিউক নেটওয়ার্ক সম্পর্কে কোন যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন -www.dukenetworkbd.com এ

সকল তথ্য এখন থেকে আমাদের ওয়েবসাইটেই পাবেন। ধন্যবাদ

বিদ্যুতের গতিতে ইন্টারনেট পান, আপনার কানেকশন হোক নিরবিচ্ছিন্ন।

Allah please Save our ISP.
01/11/2025

Allah please Save our ISP.

Sports Time!! Duke Network!!
26/08/2025

Sports Time!! Duke Network!!

ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক হচ্ছে কি না বুঝবেন ৩টি লক্ষণেবর্তমানে ঘরে-বাইরে ইন্টারনেট ছাড়া যেন এক মুহূর্তও চলে না। ঘরের ওয...
06/08/2025

ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক হচ্ছে কি না বুঝবেন ৩টি লক্ষণে

বর্তমানে ঘরে-বাইরে ইন্টারনেট ছাড়া যেন এক মুহূর্তও চলে না। ঘরের ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, এমনকি ফ্রিজ বা সিসিটিভিও চালানো হয়। কিন্তু আপনি জানেন কি, আপনার অজান্তেই অন্য কেউ এই ওয়াইফাই ব্যবহার করতে পারে? অনেক সময় হ্যাকার বা আশপাশের কেউ পাসওয়ার্ড জেনে গিয়ে আপনার নেটওয়ার্ক ব্যবহার করছে, এমনটা হওয়াও অসম্ভব নয়। এতে আপনার নেটওয়ার্ক ধীর হয়ে যেতে পারে, গোপন তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে, এমনকি অপরাধমূলক কাজেও আপনার সংযোগ ব্যবহার হতে পারে। তাই আগে থেকেই কিছু লক্ষণ দেখে বুঝতে হবে, আপনার ওয়াইফাই হ্যাক হয়েছে কিনা। নিচে এমন তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ ব্যাখ্যা করা হলো, যার মাধ্যমে আপনি সহজেই ধরতে পারবেন আপনার নেটওয়ার্ক ঠিক আছে কি না।

প্রথম যে লক্ষণটি চোখে পড়তে পারে, তা হলো ইন্টারনেট স্পিড হঠাৎ করে কমে যাওয়া। আপনি যদি আগের মতোই ফোনে বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করছেন, তবুও সবকিছু অনেক ধীরে লোড হচ্ছে, ভিডিও বারবার বাফার করছে বা পেইজ খুলতে অনেক সময় নিচ্ছে – তাহলে বুঝতে হবে কিছু একটা সমস্যা হয়েছে। সাধারণভাবে, বেশি সংখ্যক ডিভাইস একইসাথে একটি নেটওয়ার্ক ব্যবহার করলে ইন্টারনেট ধীর হয়ে যায়। কিন্তু যদি আপনি জানেন আপনার ডিভাইসগুলো আগের মতোই আছে, নতুন কিছু সংযুক্ত হয়নি, তবুও স্পিড কম – তাহলে এটা হতে পারে হ্যাকার বা কোনো অননুমোদিত ব্যবহারকারীর কাজ। তারা হয়তো আপনার পাসওয়ার্ড জেনে গোপনে আপনার ওয়াইফাই নেটওয়ার্কে ঢুকে পড়েছে।

দ্বিতীয় লক্ষণ হলো, অজানা ডিভাইসের উপস্থিতি। আপনি যদি রাউটারের অ্যাডমিন প্যানেলে (যেমন: ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১) গিয়ে লগইন করেন, সেখানে ‘ডিভাইস লিস্ট’ বা ‘কনেক্টেড ডিভাইস’ নামে একটি অপশন থাকে। সেখানে আপনি দেখতে পাবেন কোন কোন ডিভাইস বর্তমানে আপনার নেটওয়ার্কে যুক্ত আছে। যদি সেখানে এমন কোনো ডিভাইসের নাম বা আইপি অ্যাড্রেস দেখেন যা আপনার নয়, তাহলে বুঝে নিন কেউ আপনাকে না জানিয়ে আপনার ওয়াইফাই ব্যবহার করছে। অনেক সময় এই ডিভাইসগুলো অদ্ভুত নামের হয়ে থাকে, যেমন: UNKNOWN, Xiaomi_12ABC, Galaxy_XYZ বা MAC Address এর মতো কিছু দেখা যেতে পারে। আপনি যদি বুঝতে পারেন এটি আপনার পরিবারের বা নিজের কোনো ডিভাইস নয়, তাহলে সাবধান হোন। এটি হতে পারে হ্যাকার বা আশেপাশের কোনো স্মার্ট ব্যবহারকারী, যে কোনোভাবে আপনার নেটওয়ার্কে প্রবেশ করেছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, রাউটারের অদ্ভুত আচরণ। রাউটার মাঝে মাঝেই রিস্টার্ট নিচ্ছে, নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে বা লাইটগুলো এলোমেলোভাবে জ্বলছে– এমন আচরণ স্বাভাবিক নয়। কখনো কখনো দেখা যায়, রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকতে সমস্যা হচ্ছে, পাসওয়ার্ড কাজ করছে না, অথবা সেটিংস পরিবর্তন হয়ে গেছে। এসব কিছু ইঙ্গিত দেয় যে কেউ হয়তো আপনার রাউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। হ্যাকাররা অনেক সময় দূর থেকে রাউটারে প্রবেশ করে সেটিংস বদলে দেয়, যাতে আপনি বুঝতেই না পারেন কে বা কীভাবে নেটওয়ার্ক ব্যবহার করছে।

এছাড়াও আরও কিছু অতিরিক্ত লক্ষণ লক্ষ্য করা যায়, যেমন: কোনো অ্যাকাউন্টে অজানা লগইনের নোটিফিকেশন আসা, আপনার ইমেইল বা সোশ্যাল মিডিয়া হঠাৎ করে লগআউট হয়ে যাওয়া, কিংবা নতুন কোনো অ্যাপ বা সফটওয়্যার নিজে নিজে ইন্সটল হওয়া। এসবও ইঙ্গিত দেয়, আপনার ইন্টারনেট বা নেটওয়ার্ক ঝুঁকির মধ্যে রয়েছে।
তাই নিজের নিরাপত্তার জন্য কয়েকটি সহজ পদক্ষেপ মেনে চলা জরুরি। প্রথমত, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন যাতে কেউ সহজে অনুমান করতে না পারে। দ্বিতীয়ত, রাউটারের সফটওয়্যার আপডেট রাখুন এবং অপ্রয়োজনীয় রিমোট এক্সেস অপশন বন্ধ রাখুন। তৃতীয়ত, আপনার ওয়াইফাই নেটওয়ার্কে অজানা কোনো ডিভাইস যুক্ত আছে কি না, মাঝে মাঝে দেখে নিন।

স্মার্ট যুগে নিরাপত্তা সচেতনতা থাকা খুবই জরুরি। কারণ একটি হ্যাকড নেটওয়ার্ক শুধু ইন্টারনেটের গতি কমিয়ে দেয় না, আপনার ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। তাই এই তিনটি লক্ষণ বুঝে আগে থেকেই সতর্ক থাকুন এবং প্রয়োজনে প্রযুক্তি বিশেষজ্ঞের সাহায্য নিন।

VAT is not for us, VAT is for the development of the country.🇧🇩
04/08/2025

VAT is not for us,
VAT is for the development of the country.🇧🇩

Address

Chairman Bari
Jurain
1204

Alerts

Be the first to know and let us send you an email when Duke Network-ডিউক নেটওয়ার্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duke Network-ডিউক নেটওয়ার্ক:

Share