HAQUE AGRO Village

HAQUE AGRO Village *স্বাগতম Haque Agro Village-এ!*
এই গ্রুপটি কৃষি, পশুপালন, মাছচাষ ও প্রাকৃতিক গ্রামীণ জীবনের প্রতি আগ্রহীদের জন্য একটি উন্মুক্ত কমিউনিটি।

29/12/2025
29/12/2025
28/12/2025

Assalamu alikum
Good Morning

12/12/2025

মাইক্রোগ্রিন হলো লম্বা, অঙ্কুরিত দিনের বা সপ্তাহের নতুন সবজি বা ভেষজ উদ্ভিদের চারা, যা বীজ থেকে কাণ্ড ও ছোট দুটি পাতা বের হওয়ার পরপরই সংগ্রহ করা হয়
। এগুলি সাধারণ সবজির চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ, ঘন স্বাদযুক্ত এবং সালাদ, স্যান্ডউইচ বা অন্যান্য খাবারে ব্যবহার করা হয়, যা খাবারে রঙ ও স্বাদ যোগ করে।
মূল বৈশিষ্ট্য:

সংগ্রহের সময়: অঙ্কুরোদগমের দিন পর বা যখন ১-৩ ইঞ্চি লম্বা হয়, তখন কাটা হয়।
পুষ্টিগুণ: সাধারণ সবজির তুলনায় এতে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
ব্যবহার: কাঁচা খাওয়া হয়; সালাদ, স্যুপ, স্যান্ডউইচ, পিৎজা টপিংস হিসেবে বা মাংস ও মাছের সাথে গার্নিশ হিসেবে ব্যবহার করা যায়।
চাষ: অল্প জায়গায়, এমনকি বারান্দাতেও সহজে চাষ করা যায়, যা এটিকে একটি জনপ্রিয় 'সুপারফুড'-এ পরিণত করেছে।

উদাহরণ:
বিভিন্ন ধরনের সবজি যেমন ব্রকলি, বাঁধাকপি, রাডিশ, শসা, ধনে, এমনকি বিভিন্ন শস্যের মাইক্রোগ্রিন পাওয়া যায়।

ছাদ সকলেরই বিলাসের বস্তু, মন খারাপের সঙ্গী। কখনো ভেবে দেখেছেন কি, যে এই ছাদই হতে পারে আপনার আয়ের উৎস? যে কেউ চাইলেই বসতব...
04/12/2025

ছাদ সকলেরই বিলাসের বস্তু, মন খারাপের সঙ্গী। কখনো ভেবে দেখেছেন কি, যে এই ছাদই হতে পারে আপনার আয়ের উৎস? যে কেউ চাইলেই বসতবাড়ির ছাদে সমন্বিতভাবে মাছ ও সবজির চাষ করতে পারেন, এবং লাভবানও হতে পারেন। এতে আপনার বাড়ির খালি পড়ে থাকা ছাদ বা আঙ্গিনারও যথাযথ ব্যবহার হবে।

জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে যাচ্ছে চাষযোগ্য বা আবাদী ভূমির পরিমাণ। আজ থেকে এক শতাব্দী বা তারও কম সময়ে খালি ও আবাদযোগ্য ভূমির পরিমান হবে নগণ্য, যার ফলে এই বিশাল জনসংখ্যার খাদ্য যোগান দেয়া হয়ে পড়বে অত্যন্ত কঠিন। এসব জমিতে তখন থাকবে আকাশচুম্বী ভবন, আর বিশাল ছাদগুলোও থাকবে। হয়তো সেগুলো অব্যবহৃতই থেকে যাবে। কিন্তু এই ছাদগুলোতেই যদি সমন্বিতভাবে মাছ ও সবজির চাষ করা যায় এখন থেকেই, তবে এক দিকে মিটবে প্রাণিজ আমিষের চাহিদা, অন্য দিকে পাবেন তাজা ও ফরমালিনমুক্ত মাছ, ফলমূল, শাকসবজিআর এ পদ্ধতিটির নাম, অ্যাকোয়াপনিক্স (Aquaponics)।

জানলে অবাক হবেন, কোনো প্রকার মাটির ব্যবহার ছাড়াই এ পদ্ধতিতে মাছ, শাকসবজি, ফলমূল ও ভেষজ উদ্ভিদের চাষ করা যাবে। বসতবাড়ির ছাদে বা আঙ্গিনায় সুবিধামতো আয়তনের সাধারণ প্লাস্টিক ট্যাংক, ড্রাম বা ব্যারেলে অল্প পুঁজিতেই এই প্রকল্প শুরু করতে পারেন। ড্রামের বা ট্যাংকের মধ্যে পানি পূর্ণ করে সেখানে শিং, মাগুর, তেলাপিয়া, কই, পাবদা, চিংড়ী সহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ করতে পারেন। আর এর সাথে সমন্বিতভাবে সবজি চাষ করতে হলে একটি আলনা আকৃতির কাঠামো তৈরী করে তাতে তিন সারিতে উল্টো করে একটির নিচে আরেকটি দুই পাশে কাটা প্লাস্টিকের বোতল বসিয়ে তাতে নুড়ি পাথর দিয়ে সবজির চারা লাগাতে হবে। এবার মাছের ট্যাংকের পানি বালতি করে উপরে তুলে সেখান থেকে সাইফোনিক প্রক্রিয়ায় ফোঁটা ফোঁটা করে গাছের চারাতে সরবরাহ করা হয়। এই পানি পর্যায়ক্রমে উপর থেকে নিচে আবার মাছের ট্যাংকে ব্যবহার করা হয়। চাইলে স্বল্প ওয়াটের মোটরও ব্যবহার করতে পারেন পানি চক্রাকারে ব্যবহার করার জন্য।

মাছের নিঃসৃত রেচন পদার্থ হলো অ্যামোনিয়া সমৃদ্ধ, অর্থাৎ নাইট্রোজেন যুক্ত। গাছের শিকড়ে অবস্থিত ডি-নাইট্রিফাইং ব্যাকটেরিয়া উক্ত নিঃসৃত পদার্থকে ভেঙ্গে নাইট্রেটে পরিণত করে যা গাছে পুষ্টি সরবরাহ করে। তাছাড়া মাছের নিঃসৃত রেচন পদার্থে এমন অনেক পদার্থ আছে যা গাছের পুষ্টি সরবরাহ করতে পারে। এভাবে পানি দূষণমুক্ত হয়ে পুনরায় মাছের ট্যাংকে ফিরে আসে। এর ফলে একই পানি দীর্ঘদিন ব্যবহার করা যায় ও পানি পরিবর্তনের ঝামেলাও পোহাতে হয় না।

জানলে অবাক হবেন যে এই পদ্ধতিতে উৎপাদিত মাছ,শাক-সবজি ও ফলমূল কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক এর প্রভাবমুক্ত। কারণ এখানে কোন কৃত্রিম সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। ফরমালিনের এই যুগে স্বল্প পরিশ্রম ও স্বল্প ব্যয়ে এই রকম তাজা শাকসবজি, ফলমূল এবং মাছ উৎপাদন এর সুযোগ এর চেয়ে ভালো হতে পারে কি? এ পদ্ধতিতে প্রধানত শসা, টমেটো, করোলা, শিম, বেগুন, পুদিনা, কলমী, লেটুস, স্ট্রবেরি, আঙ্গুর ও বিভিন্ন ভেষজ উদ্ভিদ যেমন থানকুনি বেশ ভালো হয়। মাছের খাদ্য আপনি বাসায়ই তৈরি করতে পারেন সহজেই। আর খাদ্য তৈরির উপাদান জানার জন্য এবং এ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইন্টারনেট, গুগল, ইউটিউব তো আছেই।

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Hadi, Engr Abdul Kadir, Engr Humayun Kabir, Ishmam ...
03/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Hadi, Engr Abdul Kadir, Engr Humayun Kabir, Ishmam Tanjum, Abd Us Sobhan, Ariful Hasan Kafi, G.M. Sahidur Rahman, Gulshan Habib, Babul HaSan Bablu, Enamul Hoque Sumon

Address

Jhenida

Telephone

+8801912738506

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAQUE AGRO Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HAQUE AGRO Village:

Share