Step By Step Technical Institute

Step By Step Technical Institute An Exclusive IT Training Center This is official page of Step By Step Technical Institute.

Permanently closed.

We provide quality training on Online Outsourcing and Freelancing Job's, Graphics Design & Multimedia, Photography, Web-Development, Software Development and BTEB approved Basic Computer courses.

17/11/2021

২০২০ সালের জানুয়ারী-জুন এর যেসকল শিক্ষার্থী পাশ করেছেন তারা সার্টিফিকেট সংগ্রহ করুন। পাগলা কানাই এসে সোহাগ ভাইয়ের কাছ থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নিতে পারবেন।
প্রয়োজনে কল করুনঃ 01712424796 / 01536035496

28/02/2021

আপনাদের রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করুন। পাগলা কানাই এসে সোহাগ ভাইয়ের কাছ থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নিতে পারবেন।
প্রয়োজনে কল করুনঃ ০১৯৭৩১২৩৭৩৭ বা ০১৮১১০১২৩৭৩৭

আগামী ৫ই মার্চ ২০২১ গত ২০২০ সালের জানুয়ারী-জুন সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
07/02/2021

আগামী ৫ই মার্চ ২০২১ গত ২০২০ সালের জানুয়ারী-জুন সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

11/10/2020

আমাদের প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোর্স সম্পন্ন করে এখনও পর্যন্ত সার্টিফিকেট সংগ্রহ করেননি, তাদের কে দ্রুত সময়ের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করার অনুরোধ করছি। অনেকের সাথে মোবাইল যোগযোগ করা হয়েছে। অেনেকে ফোন বন্ধ রাখার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমতাবস্থায় দ্রুত সার্টিফিকেট সংগ্রহ করার জন্য সকল শিক্ষার্থীকে অনুরোধ করা হল।

বিষয়টি অতিঃজরুরী। মোবাইল যোগাযোগ : 01973123737

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আপনারা যারা জানুয়ারিতে আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিলেন সবাই জানতেন যে, আপন...
29/09/2020

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।

আপনারা যারা জানুয়ারিতে আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিলেন সবাই জানতেন যে, আপনারাই আমাদের প্রতিষ্ঠানের শেষ ব্যাচ এবং আপনাদের পরে আর কোন ব্যাচে কোন ব্যক্তিকে ভর্তি নেওয়া হয়নি। আমরা জুলাই মাসে আমাদের অফিস ছেড়ে দেবার নোটিশ ২৪শে ডিসেম্বর ২০১৯, ভবন মালিককে দিয়েছিলাম। জানুয়ারি থেকে - ১২ই মার্চ পর্যন্ত স্বাভাবিকভাবে কোর্সের ক্লাসগুলো পরিচালিত হচ্ছিল। কিন্তু করোনা মহামারীতে বাংলাদেশের সকল জেলা লকডাউনের আওতায় আনা হয় এবং এইচ,এস,সি পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে লকডাউন তুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানকে দুই দফায় সময় পিছিয়ে ৩১শে আগস্ট, এরপর ৩০ শে সেপ্টেম্বর, আর এখনও এটা অনির্দিস্ট। কখন থেকে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চালু হবে সেটা বলা মুশকিল। এমতাবস্থায় ভবন মালিকের নিকট মৌখিকভাবে সম্মতি নিয়ে আগস্ট মাস পর্যন্ত এবং পরবর্তীতে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে ভবন ছেড়ে দিয়েছি।

বেশিরভাগ প্রতিষ্ঠানই অন-লাইনের মাধ্যমে ক্লাস নিয়ে কোর্স সম্পন্ন করেছে কিন্তু আমরা মুঠোফোনে যোগাযোগ করে আপনাদের তেমন সাড়া পাইনি। যেহেতু আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দিব সেহেতু নতুন কোন অফিস ভাড়া নেওয়া হয়নি। যাদের ৬০% কোর্স সম্পন্ন হয়েছে এবং বোর্ডে রেজিস্ট্রেশন হয়েছে তাদের অনলাইনের মাধ্যমে বাকী ক্লাসগুলো নেওয়া হবে। যাদের কম্পিউটার নেই তাদের জন্য আমার বাসাতে একাংশ ক্লাসের জন্য প্রস্তুত করছি (ইনশাআল্লাহ্‌ ৫ই অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে)। আর যে একটি ব্যাচের মাত্র ৩টি ক্লাস হয়েছে এবং বোর্ড রেজিষ্ট্রেশন হয়নি তাদের কোর্স ফি ১০ই অক্টোবরের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করে ফেরত দেওয়া হবে।

করোনা মহামারী দেখা না দিলে হয়তো এরকম অনিশ্চয়তার পরিস্থিতিতে পড়তে হতে হতনা। তারপরেও আমি আপনাদের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আশা করি সবাই মিলে সুন্দরভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবো। আল্লাহ্‌ আপনাদের সুস্থ রাখুন এবং বারাকাহ দান করুন।

- মোঃ মাহাবুব হাসান রুমন
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল ইন্সটিটিউট

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ১ লক্ষ  ৭৫৫...
16/04/2020

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ১ লক্ষ ৭৫৫ জন মানুষ। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

করোনার শঙ্কায় দেশের সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া বাচ্চারা সাধারণত প্রতিদিন বিকেলে বা স্কুলের ছুটিতে বন্ধুদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত থাকতে চায়। কিন্তু মারাত্মক ছোঁয়াচে রোগ করোনার কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব ধরণের জনসমাগম থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তাই বাচ্চাদের হাজারও প্রশ্ন।

বাচ্চাদের কীভাবে সচেতন করতে হবে সেটা WHO এর ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে সেটার বাংলা ভার্সন বানালাম।

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রে একটু কম হয়। তাই শিশুদের বিষয়ে সচেতন থাকতে হবে একটু বেশি। যা করতে হবে:

• বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে
• ঘরে নাক ও মুখ ঢেকে রাখতে মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। কারো যদি হাঁচি বা কাশি হয়, সেক্ষেত্রে অন্যদের নিরাপত্তার জন্য তাকেই মাস্ক ব্যবহার করতে হবে।
• পরিবারে কারো জ্বর হলে শিশুকে দূরে রাখুন
• আর শিশুর জ্বর, সর্দি, কাশি বা শ্বাসের সমস্যা হলে ডাক্তার দেখান

ঘরে থাকুন, সুস্থ থাকুন।

#আমরাঘরেভাইরাসদূরে #করোনা #ভাইরাস

নিজে নিয়ম মেনে চলি, অপর কে নিয়ম মানতে উৎসাহ প্রদান করি।
22/03/2020

নিজে নিয়ম মেনে চলি, অপর কে নিয়ম মানতে উৎসাহ প্রদান করি।

18/03/2020
জরুরী ঘোষণা
16/03/2020

জরুরী ঘোষণা

20/01/2020

আজকের গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাসটি বিকাল ৪:০০ টা থেকে ফেসবুকে লাইভ করা হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Step By Step Technical Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Step By Step Technical Institute:

Share