শেকড়

শেকড় "শেকড়ে মিলন,শেকড়ে শক্তি"

*লক্ষ্যে ও উদ্দেশ্য :

১. সিনিয়র জুনিয়র সুসম্পর্ক গঠন।
২.লক্ষ্যে পৌছাবার স্পৃহা তৈরি।
৩.সকলের অভিজ্ঞতা শেয়ার।
৪. আগামীর প্রতিবন্ধকতা সমন্ধে জানানো।
৫. সামাজিক কল্যানের লক্ষ্যে দাতব্য তহবিল গঠন।
৬.পড়ুয়াদের মাঝে প্রতি-যোগীতার মনোভাব তৈরি।
৭.সার্মথ্য অনুযায়ী যোগাযোগ রক্ষা।
৮.পরিশেষ লাইব্রেরী গঠন।
৯. সবাই সবার আহব্বানে সাড়া প্রদান।
১০. অর্ধ-বাৎসরিক পুস্তিকা প্রদান।

নটর ডেম কলেজ, ঢাকা এর ভর্তি বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে আজকে রাত ১২টার পর থেকে থেকে।
07/01/2022

নটর ডেম কলেজ, ঢাকা এর ভর্তি বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে আজকে রাত ১২টার পর থেকে থেকে।

26/11/2021

আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ ৫ বছরের মতো ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আর শুধু শিক্ষার্থী হিসেবেতো কমপক্ষে ১০-১২ক্লাস পড়ে ফেলেছি সবাই। আমরা বেশ বড় হয়েছি। সমাজের কাছে, মানুষের কাছে আমাদের দায়বদ্ধতাও বাড়ছে ক্রমে।
আমাদের মতো সচেতন সম্ভাবনাময় তরুণ তরুণীদের দিয়েই বিপ্লব ঘটে। "শেকড়" প্রতিষ্ঠা সেরকমই এক দায়বদ্ধতা থেকে। তাই শেকড়ের সাথে থাকতে আমার ছোট ভাই বোনদের আহবান জানাই।

গতবারের মতো এ বছরেও আমরা শীতবস্ত্র বিতরণের আয়োজন করতে চাই। আমরা অনেকেই বাইরে থাকি, এলাকাতেও থাকি অনেকে। সবার সুযোগ হয়না একার পক্ষে বড় কোনো কাজ করার। কিন্তু সম্মিলিতভাবে সম্ভব যেকোনো কাজ করা। এজন্যই আমি সকল শেকড় মেম্বারদের নিজ থেকে একটু "শেকড়ে"র সম্পর্কে আবদ্ধ থাকার অনুরোধ করছি এবং এবারের "শীতবস্ত্র বিতরণ" কর্মসূচিতে প্রত্যক্ষ যুক্ত থাকার আহবার করছি। শেকড়ের সম্পর্কে আামাদের নিজেদের ব্যক্তিজীবনের সম্পর্কেরও উন্নতি ঘটবে বলে আমি আশাবাদী

- মোঃআল-মারুফ হক আলো( এস এস সি-২০১৬)

  ঝিনাইদহ ভ্রমণ
12/06/2021

ঝিনাইদহ ভ্রমণ

শেকড় পরিবারের সকলকে পবিত্র "ঈদুল ফিতর" এর শুভেচ্ছা ঈদ মোবারক😍😍😍😍
13/05/2021

শেকড় পরিবারের সকলকে
পবিত্র "ঈদুল ফিতর" এর শুভেচ্ছা

ঈদ মোবারক
😍😍😍😍

আসসালামু আলাইকুম।  শেকড় পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে  জানাচ্ছি আসন্ন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। করোনা মহামারিতে কিছুটা ...
11/05/2021

আসসালামু আলাইকুম। শেকড় পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসন্ন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। করোনা মহামারিতে কিছুটা হলেও মন্হর হয়েছে উপজীবিকা,বন্ধুর হয়েছে অনেক পরিবারেরই পথ। তাইতো, এবারে আমাদের ক্ষুদ্র প্রয়াস ছিলো "শেকড়" পরিবারের পক্ষ থেকে কিছু পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ। এ কর্মসূচী বাস্তবায়ন করতে করত পেরে আমরা গর্বীত।আর এ কাজ করতে যাদের অবদান ছিলো সবাইকে "শেকড়"এর পক্ষ থেকে আবারো ধন্যবাদ জ্ঞাপন।

05/04/2021

10/11/2020

ফোন
নতুন আই ফোন ৬ (iPhone 6) কিনে বাসায় ফিরেছে মেয়ে। বাবা মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো,

– কত নিলো রে ফোন?

– ৭০০ ডলার বাবা। সাথে ২০ ডলার দিয়ে কভার আর ২৫ ডলার দিয়ে স্ক্রিন প্রটেক্টর কিনেছি।

– কভার আর স্ক্রিন প্রটেক্টর না কিনলেই পারতিস। ২৫ ডলার বেঁচে যেত দিব্যি।

– কি যে বল বাবা! ৭০০ ডলার দিয়ে ফোন কিনতে পারলাম। সেই দামী ফোনের প্রটেকশনের জন্য মাত্র ২৫ ডলার খরচ করব না?

– আ্যাপল কোম্পানীর জন্য এইটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে, তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রটেক্টর ছাড়া। কভার লাগালে তো আ্যাপল এর লোগো-ও দেখা যাবে না।

– মোটেই না। বরং আ্যাপল বলেই দিয়েছে স্ক্রিন প্রটেক্টর আর কভার লাগাতে। হাত থেকে পড়লেও দাগ পড়বে না। দেখতেও সুন্দর লাগে। আ্যাপল এর লোগো দেখাতে হবে না বাবা। যারা ফোন চেনে, কভারের ভেতরে থাকলেও আই ফোন চিনবে।

বাবা মিষ্টি হেসে মেয়েকে কাছে টেনে নিলেন।

– মা রে, তুই ৭০০ ডলার দিয়ে আই ফোন কেনার পরেও সৌন্দর্য্য আর প্রটেকশনের জন্য আরো ২৫ ডলার খরচ করে কভার-প্রটেক্টর কিনলি। এবার চিন্তা করে দেখ – মহিমান্বিত আল্লাহ তা’আলা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন। সেখানে একটু কষ্ট করে নিজের প্রটেকশনের জন্য, নিজেকে আরো মার্জিত-নম্র লাগার জন্য হিজাব করা কি উচিত নয় তোর? এত প্রিয় আই ফোনের নিরাপত্তা ও সৌন্দর্য্যের জন্য কভার-প্রটেক্টর লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্য্যের জন্য কভার-প্রটেক্টর লাগবে না? কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষজন আই ফোন চিনতে পারে, তাহলে হিজাবের ভেতরে থাকলেও তোর প্রতিভার তো কমতি হবে না।

একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা,

“এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু তোকে এবং আমাকে তো হাশরের মাঠে নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ তা’আলার কাছে জবাবদিহি করতে হবে রে মা!”

পুনশ্চঃ একটি বিষয় একটু পরিষ্কার করি সবার জন্য।

এই স্ট্যাটাসে একটি যুক্তি দিয়ে হিজাবের গুরুত্ব বুঝানো হয়েছে। কিন্তু একজন মুসলিম বা মুসলিমাহ এর হিজাব পালন করার জন্য যুক্তির প্রয়োজন নেই, যেখানে পবিত্র কুরআনে হিজাবের আয়াত স্পষ্ট করে এসেছে।

আমাদের হিজাব করার সরচেয়ে মূল বিবেচ্য কিন্তু কুরআনে মহান আল্লাহ তাআ’লার আদেশ ও রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ; অবশ্যই কোন মনুষ্য যুক্তি নয়।

10/11/2020

হারানো হার
মক্কায় এক যুবক বাস করতো। পরহেযগার, আল্লাহ ভীরু, তবে খুবই গরীব। একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে, মক্কার গলি দিয়ে হাঁটছিলো। হঠাত চোখে পড়লো, একটা হার পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই দেখে, হারটা উঠিয়ে নিলো। মালিকের খোঁজে হেরেমে এলো।

এমন সময় একটা ঘোষণা গোচরীভূত হলো:

-আমি একটা হার হারিয়েছি। কোনও দয়ালু ভাই পেয়ে থাকলে, আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দেবেন।

যুবকটা বললেন:

আমি এগিয়ে গেলাম। বললাম:

-আপনার হারটা কেমম, বর্ণনা দিন তো?

বর্ণনা মিলে গেলে, হারটা হস্তান্তর করলাম। আশ্চর্য হয়ে গেলাম, লোকটা হারখানা নিয়ে টু-শব্দও করলো না। সোজা গটগট করে হেঁটে চলে গেলো। সামান্য ধন্যবাদটুকুও না।

আমি আল্লাহর কাছে বললাম:

-ইয়া আল্লাহ! আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন। আমীন।

এরপর আমি রুজি-রোজগারের উদ্দেশ্যে, জাহাজে চড়ে বসলাম। তাকদীরের এমনই লিখন, জাহাজ পড়লো ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে চুরমুচুর হয় গেলো। হাতের কাছে যে যা পেলো ওটা ধরেই ভেসে রইলো।

আমিও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন খুশি হয়ে উঠলো। মসজিদে গিয়ে নামায আদায় করলাম। আমার তো যাওয়ার আপাতত কোনও জায়গা নেই। ভবঘুরে।

মসজিদে একটা কুরআন শরীফ পেলাম। বসে বসে ওটাই তিলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কুরআনখানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। অবাক হয়ে প্রশ্ন করলো:

-আপনি কুরআন পড়তে পারেন?

-জ্বী, পারি।

তারা বললো:

-আমাদের কাছে এই কুরআন কারীম অনেক দিন ধরে পড়ে আছে। আমরা এটা পড়তে পারি না। আমরা এটাকে পরম যতেœ রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকেই আমরা এটা কিনেছিলাম।

আমাদের এই দ্বীপে, আগে একজন ছিলেন, তিনি এই কুরআন পড়তে পারতেন।

ঠিকঠাক করা ছিলো, তিনিই সবাইকে কুরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজ্জে গেলেন। আর ফিরে আসেন নি।

এখন আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কুরআন কারীম শিক্ষা দিতে লাগলাম। তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে থাকলাম।

কিছুদিন পর এলাকার মুরুব্বিরা বললেন:

-আমাদের এলাকায় একজন ইয়াতীম মেয়ে আছে। সর্বগুণে গুণান্বিতা। আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন?

-আমার কোনও আপত্তি নেই।

আমাদের বিয়ে হয়ে গেলো। বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হার ঝুলছে। জানতে চাইলাম:

-এই হার তোমার কাছে কিভাবে এলো?

নববধূ লাজুক মুখে উত্তর দিলো:

-আমার আব্বু সেবার হজে গেলেন। দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেলো। কিন্তু এক মহত ব্যক্তির বদান্যতায় হারটা ফিরে পেলেন। আব্বু সব সময় তার জন্য দু আ করতেন:আর বলতেন

“ইয়া আল্লাহ! আমার মেয়ের জন্য, মক্কার এই মহত ব্যক্তির মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন”

08/10/2020

"শেকড়" সংগঠনের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে হবে।

Address

Jhenida

Telephone

+8801743120308

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেকড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেকড়:

Share