03/10/2022
লামিয়া এশা,আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের এইবারের এইচএসসি পরীক্ষার্থী।আমাদের এই ছোট্ট লামিয়া GoodNovel,Amazon এর মত বড় বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের জনপ্রিয় রেগুলার পেইড রাইটার।বিশ্বের নানান প্রান্তের মানুষ অর্থ খরচ করে তার লেখা পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে।লামিয়ার বাবা নেই।এই লেখালেখি করেই লামিয়া তার পরিবারের খরচ চালাচ্ছে।
যেখানে আমাদের ইংরেজি নিয়ে এত ভয়,সেখানে লামিয়া ইংরেজিতে কন্টেন্ট লিখে সুনাম অর্জন করেছে।লামিয়া আমাদের প্রতিষ্ঠান এবং দেশের জন্য গর্বের।অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল লামিয়ার জন্য।