Aarzi broadband internet service

Aarzi broadband internet service One of the first decisions to be made is what kind of connection you want. Be connected with us ..

There are several options for setting up high-speed services, which all come under the aarzi broadband umbrella.

একজন আলেম বলেছিলেন,“যখন তুমি তোমার বাবা কে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে যার ...
24/10/2023

একজন আলেম বলেছিলেন,
“যখন তুমি তোমার বাবা কে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে যার চিন্তা-চেতনায় সর্বদা এটাই থাকত, যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে।

ربي ارحمهما كما ربياني صغيرا

24/10/2023

*দু'আ'র দরখাস্ত:*

বাংলাদেশের আহলে শুরা হযরত মাওলানা মোশাররফ হোসেন সাব দা.বা. বর্তমানে কাকরাইলের জামাতের সাথে মরক্কোর কাসাব্লাঙ্কা'তে চলমান ইউরোপীয় মাশোয়ারায় শরীক আছেন।

সেখানে গতকাল রাতে ওনার শারীরিক অবস্থার অবনতি (আভ্যন্তরীণ রক্তপাত) ঘটলে ওনাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু কাসাব্লাঙ্কা'তে ওনার জন্যে উপযোগী ঔষধ এবং চিকিৎসা নিশ্চিত করতে দীর্ঘ (প্রায় ৬ ঘন্টা) সময় লেগে যায়।

আজকে স্থানীয় সময় সকাল ৯টার দিকে ওনার ডায়ালাইসিস শুরু হবার কথা।

উল্লেখ্য মাওলানা মোশাররফ সাব দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার ফাংশন এবং বার্ধক্যজনিত অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন।

আমাদের বড়দের জন্যে দুআ করা- এটাও আমাদের মেহনতের অংশ। তাই সকল সাথীদের কাছে দু'আ'র দরখাস্ত।

22/10/2023

রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।

অর্থ : ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।

রাসুলুল্লাহ ﷺ একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসুলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলেন, ইয়া রাস...
21/10/2023

রাসুলুল্লাহ ﷺ একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসুলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ ﷺ আপনি এমন করছেন কেন? রাসুলুল্লাহ ﷺ বললেন, আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ ﷺ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন?

রাসুলুল্লাহ ﷺ বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশ*রিকদের (যারা মুর্তি*পুজা করেন) তাদের সাথে যু*দ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশ*রিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।

ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মা*রা যাবে যে র*ক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে: এক ভাগ বিশাল মুশ*রিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহা*ন্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শ*হীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যু*দ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।

নবীজি মুহাম্মদ ﷺ বলেন, এই যুদ্ধ বদর সমতুল্য (সুবহানাল্লাহ) তিনি আরো বলেছেন ঐ সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন।

(নাসায়ী খন্ড ০১,পৃষ্টা ১৫২
সুনানে আবু দাউদ খন্ড ০৬,পৃষ্টা ৪২)

বাংলাদেশীদের জন্য হযরতজীর পক্ষ থেকে তার তিন আলেম পুত্র খাছ তোহফা । এক সা'দ এর পরিবর্তে তিন সা'দ কে আল্লাহ তাআলা কবুল করে...
18/10/2023

বাংলাদেশীদের জন্য হযরতজীর পক্ষ থেকে তার তিন আলেম পুত্র খাছ তোহফা । এক সা'দ এর পরিবর্তে তিন সা'দ কে আল্লাহ তাআলা কবুল করেছে । "বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।" সত্যিই যেমন বৃক্ষ তেমন ফল। বয়স কম হতে পারে, কিন্তু দাওয়াতের মেহেনতকে সিরাতের আলোকে বয়ান করার ব্যাপারে এমন পারদর্শীতা আমি কাউকে দেখিনি। মাওলানা ইলিয়াস বিন সা'দ এর বয়ান আমি প্রথম শুনেছি। মসজিদ আবাদির উপর এমন দলিল ভিত্তি কথা সম্ভবত ইতিপূর্বে কেউ শুনেনি। মাশাআল্লাহ পুরা ময়দানকে হতবাক করে দিয়েছে।

সিদ্দিকী খান্দানের এই নসলকে আল্লাহ তাআলা কবুল ফরমান।

আল্লাহর রাস্তায় জিহাদ, বিজয়ী হওয়ার জন্য নয়, শহীদ হওয়ার জন্য নয়, আল্লাহর রাস্তায় জিহাদ মুত্তাকী হওয়ার জন্য, তাকওয়...
09/10/2023

আল্লাহর রাস্তায় জিহাদ, বিজয়ী হওয়ার জন্য নয়, শহীদ হওয়ার জন্য নয়, আল্লাহর রাস্তায় জিহাদ মুত্তাকী হওয়ার জন্য, তাকওয়া অবলম্বনকারী হওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য।

অতএব হে দুনিয়ার মানুষ, তোমরা জিহাদ বলতে যুদ্ধকে বুঝনা, প্রকৃত জিহাদ হচ্ছে নিজের নফসের খায়েসাত কে দাবিয়ে রেখে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করা।

07/10/2023
আমার ভাবতে খুবই কষ্ট হয়, কোন জামানায় চলে এসেছি আমরা।। আবু জাহেল যেমন বিশ্বাস করতো আল্লাহ আছেন, নবী সত্য।। ঠিক আমরাও সে...
28/09/2023

আমার ভাবতে খুবই কষ্ট হয়, কোন জামানায় চলে এসেছি আমরা।। আবু জাহেল যেমন বিশ্বাস করতো আল্লাহ আছেন, নবী সত্য।। ঠিক আমরাও সে রকম হয়ে গিয়েছি।। যেখানে দাড়ি কাটা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে তরোয়াল বসানোর সমান।। সেখানে আমরা সেই মানুষ যে কিনা নবীর প্রেমের কথা বলি অথচ প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গরদানে তরবারি রেখে প্রেম দেখাচ্ছি।

ভাই শুনতে তিতা লাগলেও এটাই সত্য যে, নবীর সুন্নতকে জিন্দেগীতে না বসাইলে মৃত্যুর সময় ভয়াবহ যন্ত্রণা এবং আজাব উপভোগ করতে হবে, কবরে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জওয়াব কঠিন হবে। কেয়ামত পর্যন্ত কবরে আজাব হতে থাকবে। কেয়ামতের ময়দানে নবীর শাফায়েত পাওয়া যাবে না। নিজেকে নবীর উম্মত হিসেবে দাবি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন দূর হও।

এসব নিয়ে ভাবুন।। কোথায় আজাইরা, যা নবীর সুন্নত না আল্লাহর হুকুম না, আমাদের মত নির্বোধ জাতি সে সকল অহেতুক বিষয় নিয়ে প্রতি উজ্জ্বলিত করছে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর সাথে আল্লাহ তাআলার মহান হুকুমকে মেনে চলার তৌফিক দান করুক।।।

আমিন।

22/09/2023

~ আল্লাহ দিয়েও পরিক্ষা নেন
আবার কেড়ে নিয়েও পরিক্ষা নেন!!

~ আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত
যেটা দেন না সেটা হিকমত!!

~ যা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরিক্ষা
সবরের পর যেটা দেন সেটা কুদরত!!

__সমস্ত কিছুর জন্য "আলহামদুলিল্লাহ!! 🌸❤️

15/09/2023

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।

মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোনো
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

14/09/2023

ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!

ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে!

গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাকে হজম করতে না পেরে আবার তাকে তীরে ফিরিয়ে দিবে!

ইব্রাহীম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাকে হত্যা করতে পারবে না।

আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা তাঁর শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তারা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন।

আমিন!

Address

B. B Road, POLICE LINE JESHORE
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarzi broadband internet service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share