Digital Marketing Strategy

Digital Marketing Strategy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Marketing Strategy, Information Technology Company, Khajura, Jessore.

A digital marketing strategy may be a plan that helps your business achieve specific digital goals through carefully selected online marketing channels like paid, earned, and owned media.

Our seasoned CCTV technicians and engineers bring 20+ years of experience to your home, industrial, and commercial space...
25/08/2022

Our seasoned CCTV technicians and engineers bring 20+ years of experience to your home, industrial, and commercial spaces in Lakeland, Florida. Lakeland Camera Installation offers the best video monitoring expertise to locate the best security solution for your facility.



If you want to know more please click here.

LCI

Tampa Camera Installation has an extended network across Florida. Network wiring or surveillance system or home security...
25/08/2022

Tampa Camera Installation has an extended network across Florida. Network wiring or surveillance system or home security in Tampa, we are the go-to public choice. Our full range of services includes repairs as well. In-depth mechanical knowledge and configuration proficiency is a great boon for reorienting your old structural protection arrangements. Entirely a local service decisively outperforms the national ones.



If you want to know more please click here. https://tampacamerasinstallation.com

We are a leading agency in Orlando, offering all types of solutions regarding security and surveillance. We’re not limit...
25/08/2022

We are a leading agency in Orlando, offering all types of solutions regarding security and surveillance. We’re not limited to installing security cameras, we have expanded our services in access control, cable management, audio and video installation, and more. We believe we have the technology, human capital, and capability of installing either simple or complex security solutions anywhere. We can either work with our own equipment and labor (with 3 years warranty) or work with our client’s equipment if they are willing. This makes us one of the best security camera system installers in Orlando.



If you want to know more please check this. https://orlandocamerasinstallation.com

Digital Marketing কি?বর্তমান যুগ হাই স্প্রিট ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায়...
29/05/2021

Digital Marketing কি?
বর্তমান যুগ হাই স্প্রিট ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যেমন- গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যম।

ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
এর জবাব হতে পারে এমন- খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পন্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন। আপনার পণ্য টি যে সকল কাস্টমারের কাছে ব্যপক চাহিদা রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করতে পারবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে।

কি ভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?
প্রথমত আপনার পণ্যটি কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে চাহিদা সম্পূর্ণ তা বিবেচনা করে সে অনুযায়ী সঠিক তথ্য ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে। পণ্যের ধরণ ও চাহিদানুযায়ী আপনাকে কনটেন্ট সাজাতে হবে। আপনি কোন ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে মার্কেটিং শুরু করবেন তা ঠিক করতে হবে এবং সেই ডিজিটাল মাধ্যমটি সম্পর্কে আপনাকে ভাল জ্ঞান রাখতে হবে।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার?
ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকে তবে ছয়টি প্রকার অন্যতম।

1.কনটেন্ট মার্কেটিং (Content marketing)
2.সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(Search Engine Optimisation)
3.সার্চ ইঞ্জিন মার্কেটিং(Search engine marketing)
4.সোসাল মিডিয়া মার্কেটিং(Social media marketing)
5.ইমেইল মার্কেটিং(E-mail marketing)
6.ওয়েব এনালাইটিক্স(Web Analytics)
🥰🥰

Collected

What is mood swings? (1)The mood changes sudden or mood states are emotional ups and downs. This means that the person e...
21/11/2020

What is mood swings? (1)
The mood changes sudden or mood states are emotional ups and downs. This means that the person experiences several different emotions in a short period of time. These changes can be a symptom, a disease, or a hormonal change. However, these changes are usually accompanied by more psychological, physical, or environmental problems.
A mood swing is a sudden or intense change in mood. The mood swings can lead to more easily troubleshoot problems as an incentive to proceed in a less rigid way.
For example, it is going from experiencing joy to feeling sadness, suddenly and, sometimes, without a clear cause that justifies it.
These changes seem to be very abrupt and tend to interfere with the person's social life, as well as other aspects of their life (work, academic, partner, etc.)
Normally it is attributed to women due to hormonal changes of certain stages but it is not specific for any gender, it can occur in men as well as in women as well as in different ages (children, adolescents, and the elderly).
Testosterone is responsible for mood swings in men and they can manifest in different ways from depression, irritability, remoteness, or apathy. And it can manifest itself for different causes, such as the defeat of a soccer team, work problems, acute stress, etc.
The relationship between estrogen and emotions was investigated 100 years ago, and estrogens have been shown to improve mood. Therefore, it is important to understand the relationship between changes in estrogen levels and mood swings can provide a theoretical basis for improving physical and mental health.
Anu.

TricksTalk-4"SEO"✅ এসইও (SEO) কি?➡ অনলাইনে যারা কাজ করেন তাদের সকলের কাছেই এসইও (SEO) শব্দটি বেশ পরিচিত।এসইও (SEO) এর পূ...
05/10/2020

TricksTalk-4
"SEO"

✅ এসইও (SEO) কি?

➡ অনলাইনে যারা কাজ করেন তাদের সকলের কাছেই এসইও (SEO) শব্দটি বেশ পরিচিত।

এসইও (SEO) এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization).

একটি ওয়েব সাইটকে কোনো একটি সার্চ ইঞ্জিনে (গুগল,বিং,ইয়াহু ইত্যাদি) র‍্যাংক করানো বা টপ লিস্টে নিয়ে আসাই এর মূল কাজ।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো (গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) থেকে নিজের ওয়েবসাইটের জন্য টার্গেটেড ভিজিটর বা ট্রাফিক নিয়ে আসা যায়।
মূলত সার্চ ইঞ্জিন গুলো থেকে কি পরিমান ট্রাফিক একটি সাইট ভিজিট করছে তার উপরই সেই সাইটের সাফল্য নির্ভর করে।😊

⏭ সাইট টি হতে পারে আপনার নিজস্ব কোন পন্য বা সেবা নির্ভর সাইট,হতে পারে এডসেন্স কিংবা এফিলিয়েট মার্কেটিং রিলেটেড কোনো সাইট কিংবা হতে পারে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী প্রচারণামূলক কোনো সাইট ইত্যাদি।

💥 অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভবনা তত বেশি।

💢 চলুন একটি উদাহরণ এর মাধ্যমে বিষয় টি ব্যাখ্যা করা যাকঃ

ধরুন আপনি বিশ্বের সব থেকে বড় ই-কমার্স সাইট Amazon এর অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট।
মানে amzon এর প্রোডাক্টস এর অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনি।

তো আপনি একটু রিসার্চ করে দেখলেন শুধুমাত্র ২০১৯ সালেই সারাবিশ্বে ১.৫ বিলিয়নের ও বেশি সংখ্যক মোবাইল ফোন বিক্রি হয়েছে!

এবং মজার ব্যাপার হচ্ছে এদের প্রায় প্রত্যেকেই তাদের কাঙ্ক্ষিত মোবাইলটি কেনার আগে গুগল বা ইয়াহুর মতো কোনো সার্চ ইঞ্জিনে best phone,best mobile phone, latest phones এই টাইপ মোবাইল ফোন রিলেটেড কোনো না কোনো কিওয়ার্ড সার্চ করেছে। তারপর মোবাইল ফোনটি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এখন আপনি best mobile phones of 2020 লিখে গুগল সার্চ করে দেখুন। দেখবেন রিলেটেড টপিকে প্রায় কয়েক লক্ষাধিক এমন কোটির উপর রেজাল্ট দেখাচ্ছে!

একবার নিজেকে দিয়েই ভাবুন তো, আপনি নিজে কি একটি ফোন কেনার আগে এই লক্ষাধিক সাইট এর সবগুলো ওয়েবসাইট ই ভিজিট করবেন?
নাকি শুধুমাত্র ফ্রন্ট পেইজে যে ১০টি টপ সাইট থাকে শুধু সেগুলোই ভিজিট করবেন?

অনেক ক্ষেত্রে তো দেখা যাবে প্রথম ১০টি সাইটেরও সবগুলো আমরা ভিজিট করিনা। শুধু প্রথম দুই একটা সাইট ভিজিট করে বের হয়ে যাই।

⭕ এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে,
তাহলে কি 'best mobile phones'
লিখে সার্চ দিলে শুরুতেই যেসব সাইট ফ্রন্ট পেইজে দেখায়, তাদের ফোন গুলোই আসলে বেস্ট?

আসলেই কি ঐ কোম্পানির সার্ভিস টাই বেস্ট?

উত্তর হচ্ছে, না। ❌

আসলে সার্ভিস এবং প্রোডাক্ট নয়, বরং টপ লিস্টে থাকা একটি সাইটের মূল মন্ত্র হচ্ছে তাদের এসইও করার পদ্ধতি।
🔥🔥🔥

আর যার এসইও যতো টপ লেভেলে করা, তার সফলতার গ্রাফ টাও ততো উচু!

হিসেব এখানে খুব সিম্পল। যে সাইটের র‍্যাংক যতো ভালো।মানে যে সাইট যতো উপরে থাকবে তার ভিজিটর ততো বেশি হবে।

যাই হোক এবার আপনি সিদ্ধান্ত নিলেন Amazon থেকে নতুন নতুন যে মোবাইল ফোন গুলো লঞ্চ করা হবে আপনি সেগুলোর মার্কেটিং করবেন।
তার জন্য আপনি নিজে মোবাইল ফোন বিক্রি বা রিভিউ রিলেটেড একটি ওয়েবসাইট খুললেন।

এবং একজন এসইও এক্সপার্ট এর সহযোগীতায় কয়েক লক্ষ ওয়েবসাইটকে পেছনে ফেলে হয়তো বছরখানেকের মাঝেই আপনার ওয়েবসাইট টি গুগলের বা ইয়াহুর প্রথম পেইজে নিয়ে আসলেন।

সে ক্ষেত্রে যতো বেশি সংখ্যক মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করবে, যতো ক্লিক হবে,যতো প্রোডাক্ট পার্চেস হবে, সবকিছুর জন্যই আপনি টাকা পাবেন।
এবং টাকার অংক টা হয়তো এমন ও হতে পারে যা হয়তো শুধু আপনি কেন, আপনার পরবর্তী প্রজন্মের ও ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য যথেষ্ট হতে পারে!

সুতরাং এক কথায় বলতে পারি, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুজে পেতে পারে, সহজে দৃশ্যমান করতে পারে এবং অনুসন্ধানকারীর আগ্রহ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখতে পারে সে ধরণের ব্যবস্থাপনা প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) বলা হয়।
Copy

What is Digital Marketing in short?- Marketing to your targeted customer/ people within targeted area in their digital g...
01/10/2020

What is Digital Marketing in short?

- Marketing to your targeted customer/ people within targeted area in their digital gadgets. Your content should follow AIDA model. What is AIDA? - Attention, Interest, Desire & Action. To make it perfect, you need your all digital techniques.




Copy

ফেসবুক বস্তিমুক্ত হতে যাচ্ছে। 📷ফেসবুকের নতুন নিয়ম সমুহ :"যেকোন সময় ডিসাবল হতে পারে আইডি কিংবা অটো ডিলিট হতে পারে পোষ্ট। ...
26/09/2020

ফেসবুক বস্তিমুক্ত হতে যাচ্ছে। 📷
ফেসবুকের নতুন নিয়ম সমুহ :
"যেকোন সময় ডিসাবল হতে পারে আইডি কিংবা অটো ডিলিট হতে পারে পোষ্ট। "
আগামী ১লা অক্টোবর ২০২০ থেকে আসছে ফেসবুকের নিয়মে আমুল পরিবর্তন।
গত কয়েক দিনেই আমি দেখেছি অনেকের আইডি হয়ে গেছে ডিসাবল কিংবা অনেকের ই পোষ্ট হচ্ছে অটো ডিলিট।
আসুন জেনে নিই কি কি পরিবর্তন আনছে ফেসবুক-
📷 Classic Mode
ইদানিং আমরা ফেসবুকের অনেক নতুন আপডেট দেখতে পাচ্ছি। একটু বড়সড়ো আপডেট হলো ফেসবুক ক্লাসিক মোড,, যা এখন আর নাই।
📷 ফ্রেন্ড রিকোয়েস্টের নটিফিকেশন
ফেসবুকে ফ্এরেন্মড রিকুয়েষ্নট একসেপ্ট না করলে একতা নোটিফিকেশন শো করছে যা আগে ছিলো না। এমন ছোট বড় আপডেট পাচ্ছিলাম কিন্তু ১ অক্টোবর থেকে ফেসবুকের রুলস পুরো চেন্ঞ্জ হয়ে যাবে।
📷 আইডি তে ব্যাবহার করতে হবে সঠিক নাম।
আপনাদের ফেসবুক আইডির নামের সাথে অনেকে Dr, Engr, etc এটাচ করে দেন সেগুলো কেটে দিন!! কারন এমন হলে আপনার আইডিতে রেসট্রিকশন দিবে আর পরবর্তী তে ব্যান করে দিবে কতৃপক্ষ।
📷 একই নামে একাধিক আইডি খুলতে পারবেন না সেইম ডাটা দিয়ে।
জি হা আর কোনো ডুপলিকেট আইডি খুলতে পারবেন না কারন প্রথম এ্যাকাউন্টে নিজের নাম আর ছবি মাস্ট দিতে হবে সো পরে যদি আইডি খুলেন তখন ও তো ছবি দিতে হবে তখন সাথে সাথে আপনাকে আইডেনটিফাাই করে ফেলবে ফলে নতুন একাউন্ট খোলার চেস্টা করলেও খুলতে পাবেন না।
আর যদি খুলেও থাকেন তাহলে ডিসাবল হতে পারে প্রথম আইডি।
📷 সব ফেইক নামের একাউন্ট ব্যান হয়ে যাবে।
📷কোনো ফেইক নিউজ সেয়ার করতে পারবেন না।
আমরা অনেক সময় ভেরিফিকেশন না করেই কোনো কিছু সেয়ার করে দেই।এই জিনিসটা আর করতে পারবেন না যদি করেন আপনার আইডি ঝুকিতে পড়বে।
ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন আগামী ১ অক্টোবর থেকে কোন ইউজারের পোস্ট যদি ফেসবুক নিয়মের বিরুদ্ধে যায় সে ক্ষেত্রে ফেসবুকের তরফে সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই পোস্ট ব্লক করা হতে পারে অথবা সেই পোস্ট মুছে দেওয়া হতে পারে।
📷 কন্টেন্ট চুরি
কারো পেইজের কন্টেন্ট হুবাহু চুরি করে নিজের পেজে চালিয়ে দিতে পারবেন না। কপি রাইট ধরবে ফলে আপনার আইডি ব্যান করা হবে আর আপনি ওই পেজের এক্সেস হারিয়ে ফেলবেন।
📷ফলস লিংক শেয়ার করলে সমস্যা হবে আইডিতে।
কোনো ধরনের ফলস লিংক এ ঢুকতে পারবেন না। নিজে ঢুকে আবার শেয়ার করেন অন্যকে দেখার জন্য।
যেমনঃ এই লিংকে ঢুকে দেখুন আপনি কোন নাইকার মতো দেখতে
📷 পেজের নাম সেইম হওয়া যাবেনা।
আমার পেজ এর নাম ictcare এখন আপনিও যদি সেইম নামে খুলেন তাহলে পেজটি আর থাকবেনা ডিলেট হয়ে যাবে কারন আমার ডোমেইন কেনা আছে।
📷প্রোফাইলে দিতে হবে নিজের ছবি।
তাহলে কি করবো?
📷 নিজের আসল নাম ব্যাবহার করুন
📷 নিজের আই ডি কার্ডে যে নাম ও ডিটেইলস আছে সেটা ব্যাবহার করুন তাতে আইডি নষ্ট হলে কার্ড দেখিয়ে ফেরত পেতে পারেন।
📷 নিজের ছবি ব্যাবহার করুন
📷 অথেনটিক নিউজ দিন
তথ্য: ফেসবুক।
নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।
#কপি

ডিজিটাল মার্কেটার হতে চাইলে কি করতে হবে?একজন ডিজিটাল মার্কেটার হতে চাইলে বিভিন্ন বাধা বিপত্তি ও চড়াই উৎরাই পার হতে হয়।...
25/09/2020

ডিজিটাল মার্কেটার হতে চাইলে কি করতে হবে?
একজন ডিজিটাল মার্কেটার হতে চাইলে বিভিন্ন বাধা বিপত্তি ও চড়াই উৎরাই পার হতে হয়। একটি বাস্তব সত্য কথা, ডিজিটাল মার্কেটিং এর কোন শর্টকাট নেই। অধ্যবসায়, সাধনা আর প্র‍্যাকটিস নিয়মিত চালিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। একমাস বা তিনমাসের কোর্স করে আপনি হয়তো কিছু আইডিয়া পাবেন তবে মার্কেটাও হওয়ার পথ বহু দূর।
ডিজিটাল মার্কেটিং এর চলমান কোর্সগুলো কেমন?
আজকাল বহু মুখোরোচক কোর্স দেখতে পাওয়া যায়, এক মাসে ডিজিটাল মার্কেটিং শিখুন কিংবা ডিজিটাল মার্কেটিং শিখে আয় করুন লক্ষ লক্ষ টাকা। চমকদার এসব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে কত মানুষ কত টাকা হারিয়েছেন তা হিসেবের বাইরে।
এমনও শোনা যায়, বিভিন্ন কোর্স অফার করে বলা হয়, যত মানুষকে এই কোর্স করাতে পারবেন তত বেশি কমিশন পাবেন। ডিজিটাল মার্কেটিং করে আয়ের চেয়ে কোর্স বিক্রয় করে কমিশন খাওয়া মানুষদের ডিজিটাল মার্কেটার হওয়া হয়তো স্বপই থেকে যায়।
ডিজিটাল মার্কেটিং এর চলমান ট্রেনিং সেন্টারের কোর্সগুলোর মধ্যে বেশিরভাগই প্রতারণাপূর্ণ। একজন মার্কেটার হওয়ার জন্য যতটুকু শিক্ষা দরকার তার বেশিরভাগই প্রদান করতে পারে না এসব ট্রেনিং সেন্টারগুলো। ফলে অনেক আশা নিয়ে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েও মার্কেটপ্লেসে সফল হতে পারে না বেশিরভাগ মানুষই। তবে স্রোতেও বিপরীতে বেশ কিছু ভাল ট্রেনিং সেন্টারও আছে। সেসব যায়গা থেকে ভালো কিছু মার্কেটারও বের হয়েছে।

ডিজিটাল মার্কেটারের ভবিষ্যৎ কি?
শুধু একটা আইডিয়া আর ডিজিটাল মার্কেটিং গ্রোথ হ্যাকিং করে মার্কেটের বড় শেয়ার দখল করে নিতে পারে। সেজন্য ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে মার্কেটিং এর প্রাণ। ট্র্যাডিশনাল মার্কেটিং পিছনে পড়ে যাচ্ছে আর ডিজিটাল মার্কেটিং যায়গা দখল করছে। ফলে প্রায় সব ধরণের কোম্পানিই ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছে। সেই সাথে মার্কেটে কদর বাড়ছে ডিজিটাল মার্কেটারদের। কমান্বয়ে ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্ট হয়ে উঠছে একটি লোভনীয় চাকরির মাধ্যম।
অনালাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের কথা না বললেই নয়। ডিজিটাল মার্কেটিং এখন ফ্রিল্যান্সারদের এক নাম্বার চয়েজ! হাজারো তরুন আজ ডিজিটাল মার্কেটিং শিখে স্বাবলম্বী। কেউ ডিজিটাল মার্কেটিং এর আকর্ষণীয় জব করছে কেউবা করছে ফ্রিল্যান্সিং।
ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রগুলো কি কি
এই আকর্ষণীয় প্রফেশনে যেতে প্রয়োজন স্কিল বা দক্ষতা, নতুন প্রযুক্তির সাথে পরিচিতি ও কঠোর পরিশ্রম। ডিজিটাল মার্কেটিং এর রয়েছে অনেকগুলো ক্ষেত্র যেমন-
· সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (SEO)
· সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা (SMM)
· ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং
· অ্যাফিলিয়েট মার্কেটিং
· ইমেইল মার্কেটিং
· কনটেন্ট মার্কেটিং
· সার্চ ইঞ্জিন মার্কেটিং বা (SEM)
· CPA মার্কেটিং ইত্যাদি ।

এতগুলো ক্ষেত্রের মধ্যে কোনটি শিখবো?
মনে রাখবেন ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চান তাদের সবগুলো সেক্টরে কাজ করতে হবে এমনটা মোটেও ভাবা ঠিক নয়। আপনি যদি ভালভাবে শিখতে পারেন তবে যেকোনো একটি সেক্টরই আপনার জন্য যথেষ্ট হবে, হতে পারে তা ফেসবুক মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইউটিউব মার্কেটিং বা ইমেইল মার্কেটিং। আবারো বলছি সফল হতে যেকোন একটি সেক্টরে দক্ষতাই যথেষ্ট।
ডিজিটাল মার্কেটার হওয়ার পদক্ষেপগুলো কি কি?
· প্রথমত আপনার একটি ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার থাকতে হবে।
· যেকোনো সমস্যার সমাধান ইউটিউব বা গুগল সার্চ করে বের করার দক্ষতা থাকতে হবে, কেননা প্রায় সব সমস্যার সমাধানই ইউটিউব বা গুগলে আছে।
· নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে এবং ডিজিটাল দুনিয়ার যেকোনো আপডেটের সাথে পরিচিত হতে হবে। অনালাইন দুনিয়া সর্বদা পরিবর্তনশীল তাই আপডেট থাকা ছাড়া ডিজিটাল মার্কেটিং করা কষ্টসাধ্য। কেননা আজকে যে বিষয়টি বহুল ব্যবহৃত আগামীকাল হয়তো তা গুগল হতে নিষিদ্ধের ঘোষণা আসতে পারে।
· একটা ভালো ট্রেইনার বা ইন্সটিটিউট থেকে ট্রেনিং নেয়া যেতে পারে বা অনালাইনে Udemy বা Lynda বা অন্য কোন প্রতিষ্ঠান থেকে ট্রেইনিং নেয়া যেতে পারে। যেকোন ট্রেইনার বা ইন্সটিটিউট হতে ডিজিটাল মার্কেটিং শেখার আগে তার ব্যাকগ্রাউন্ড যাচাই করা নেওয়া উচিত। বাংলাদেশে যারা ডিজিটাল মার্কেটিং শেখায় তাদের অধিকাংশই প্রতারক। ফলে ভাল প্রতিষ্ঠান ও ভাল ট্রেইনার না হলে সাফল্য অর্জন করা কঠিন। BITM (Basis Institute of Technology Management) একটি সরকারি প্রতিষ্ঠান তারা খুব ভালো শেখায় ও কোর্স শেষে স্কলারশিপ প্রদান করে। তাছাড়াও ঢাকায় আরো কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে।
· Google Digital Garage হতে ফ্রি ডিজিটাল মার্কেটিং শেখা যায় সেখান থেকে সার্টিফিকেটও প্রদান করে। Udemy প্রায়ই বিভিন্ন অফার দেয় ও বিভিন্ন ফ্রি কোর্সও তাদের থাকে। Facebook Blueprint হচ্ছে ফেসবুকের অফিসিয়াল ট্রেনিং প্ল্যাটফর্ম। ফেসবুক থেকেও কোর্সে পাশ করে সার্টিফিকেট পাওয়া যায়।
· বেসিক ডিজিটাল মার্কেটিং শেখার পর আপনি বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। যা আপনার প্রোফাইল ও সিভিকে করবে এক কথায় অসাধারণ। সেগুলো হলো- Digital Garage: Fundamentals of Digital Marketing Certification, Google Analytics IQ Certification, Hootsuite Social Marketing Certification, Google Ads Certification, YouTube Certification, Facebook BluePrint Certification, Twitter Flight School Certification, HubSpot Email Marketing Certification ইত্যাদি। গুগলে সার্চ করলে সবগুলোরই বিস্তারিত পাবেন।
· সবগুলো বিষয় একসাথে প্র্যাকটিস না করে নিজের আগ্রহ আছে এমন একটি বিষয়ে মনযোগী হতে হবে। একটি বিষয় মোটামোটি আয়ত্ব হলে বাকি বিষয়গুলোতে আস্তে আস্তে মনযোগ দেয়া যেতে পারে।
· ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত প্রফেশনালদের সাথে সম্পর্ক রাখলে খুবই ভালো। তাদের নিকট হতে সাজেশন ও ভালো গাইডলাইন পাওয়া যেতে পারে।
· অনালাইনে ধাপে ধাপে নিজের উপস্থিতি জানান দিতে হবে, যেমন ফেসবুক, ইউটিউব বা নিজস্ব ওয়েবসাইট তৈরি করে। এমন কোন ডিজিটাল মার্কেটার পাওয়া দুষ্কর হবে যার অনলাইনে উপস্থিতি নেই।
· অন্তত তিনমাস পূর্ণ শেখায় মনযোগ দিতে হবে ও পরের তিনমাস প্যাকটিস করতে হবে। মোট ছয় মাস হওয়ার পর বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আইডি খুলে সার্ভিস দেওয়া যেতে পারে। আমাদের দেশের অনেক মানুষই অল্প কিছুদিন শিখে মার্কেটপ্লেসে যাওয়া শুরু করে ফলে তার সার্ভিস খারাপ হয়। ক্লায়েন্ট তাকে নেগেটিভ রিভিউ দেয় ফলে তার মার্কেটপ্লেসে টিকে থাকা কষ্টকর হয়ে যায়। ফলে ক্লায়েন্ট ও মার্কেটপ্লেস অথোরিটি বাংলাদেশী ফ্রিল্যন্সারদের সম্পর্কে নেভেটিভ ধারণা নেয়। যার ভোক্তভুগী হয় সব বাংলাদেশী ফ্রিল্যান্সার। সুতরাং অন্তত ৬ মাস শিখার আগে মার্কেটপ্লেসে কাজের জন্য এপ্লাই না করাই যুক্তিসঙ্গত হবে।
· মার্কেটপ্লেসে ভালো করলে তিনি চাইলে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন বা ভালো কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে পারেন।
· মনে রাখবেন শেখার কোন শেষ নেই, শেখার কোন বয়স নেই। শেখা ও প্র্যাকটিস অব্যাহত রাখার বিকল্প নেই। ডিজিটাল মার্কেটার হওয়া একটি দীর্ঘমেয়াদী বিষয়।
Collected.

কিওয়ার্ড এর গুরুত্ব কতটুকু আমরা সবাই জানি। তাই, কোন কোন ধরনের  কিওয়ার্ড ব্যবহার হয়, তা আমরা জানব।নরমাল কিওয়ার্ড, যেটি ...
24/09/2020

কিওয়ার্ড এর গুরুত্ব কতটুকু আমরা সবাই জানি।

তাই, কোন কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার হয়, তা আমরা জানব।

নরমাল কিওয়ার্ড, যেটি সাধারণ ভাবে ব্যবহার হয়, এটির কম্পিটিশন বেশি থাকে।
* Product or service keywords>>For Example- (Mobile phone)

স্পেসিফিক ব্র্যান্ড কিওয়ার্ড, যেটি আলাদা আলাদা ব্র্যান্ড কে নির্দিষ্ট করে ব্যবহার হয়।
* Brands Keywords>>For Example- (Samsung Mobile phone)

কিওয়ার্ড কে মডিফাই করার জন্য ব্যবহার হয়।
* Modifiers Keywords>>For Example- (Latest Mobile phone)

নির্দিষ্ট প্রোডাক্ট ক্রয় বা সাইট কে টার্গেট করে কিওয়ার্ডটি ব্যবহার হয়।
* Entity Keywords>>For Example- (Mobile phone Shop)

যেটি লোকেশন কে এড্রেস করে কিওয়ার্ডটি ব্যবহার হয়।
* Geographic Keywords>>For Example- (Mobile phone Shop in Chattogram)

জেন্ডার কে ডিফাইন্ড করার জন্য যেই কিওয়ার্ডটি ব্যবহার হয়।
* Demographic Segmented Keywords>>For Example- (White Mobile phone for Women)

ইউজার আগে থেকে ডিসাইড করে যখন, কোন প্রোডাক্ট বা সাইট সার্চ করে যেই কিওয়ার্ডটি ব্যবহার হয়। এটি ভিজিটররা বেশি ব্যবহার করে, তাই এই কিওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ
* Call to action Keywords>>For Example- (Buy Mobile phone)

যখন কোন প্রোডাক্ট কিনতে ভিজিটররা যে কিওয়ার্ড ব্যবহার করে।
* Buying Intention Keywords

>>>For Example- (Buy Mobile phone "Brand Name")

যখন কোন কিছু যানার জন্য কিওয়ার্ড ব্যবহার করে।
* Educational Keywords

>>>For Example- (How to buy a Mobile Phone)

পাইকারীদার থেকে কোঁচরাদারা, বা কোঁচরাদার থেকে পাইকারীদারা যে কিওয়ার্ড ব্যবহার করে।
* B2B {Business to Business} Keywords

>>>For Example- (Mobile phone Wholesale)

* Others Keywords....

>>>For Example- (Any Mobile phone etc)

Collected

 # Niche কি এবং Niche selection টা কি?১. নিশ কি? কেনো একটি নিশ বাছাই করা দরকার? ২. নিশের সাথে আপনার ভালো লাগা না লাগার ক...
22/09/2020

# Niche কি এবং Niche selection টা কি?

১. নিশ কি? কেনো একটি নিশ বাছাই করা দরকার?
২. নিশের সাথে আপনার ভালো লাগা না লাগার কি সম্পর্ক?
৩. নিশ বাছাইয়ে কি কি বিষয় গভীরভাবে ভাবতে হবে?
আসুন জেনে নেয়া যাক।

# নিশ কিঃ
নিশ হলো যেকোন একটি বিষয় বা টপিক। আমাদের চোখে যা দেখি বা আমরা যা ভাবতে পারি তার সবই একটি নিশ। উদাহরণস্বরূপঃ বিড়াল, কুকুর, খেলাধুলা, রুপচর্চা, যন্ত্রপাতি, ভালোবাসার টিপস্ এইসব কিছুই একেক টা নিশ।

# কেনো নিশ বাছাই করা দরকারঃ
আমাদের প্রধান উদেশ্যই তো হলো, আমরা একটি ওয়েবসাইট বানাবো এবং সেখান থেকে টাকা উপার্জান করবো। কিন্তু কিভাবে বিষয়গুলো একটু দেখে নেইঃ
১. একটি ওয়েবসাইট বানাবো
২. SEO করে গুগলে র‍্যাংক করবো
৩. ওয়েবসাইটে অনেক ভিজিটর আসবে
৪. ভিজিটরদের মনেটাইজ করে টাকা উপার্জন করবো(Adsense or Affiliate Marketing)

এখন কথা হলো, ওয়েবসাইট তো বানাবো সেখানে দিবো কি, গুগল আমাদের ওয়েবসাইটকে র‍্যাংক কেনো দিবে এবং ভিজিটররা আমাদের ওয়েবসাইটে কেনো আসবে আর যদি আসেও তারা আমাদের ওয়েবসাইট থেকে পাবেটা কি?

আর এইসব কেনোর উত্তর হলো আমাদের ওয়েবসাইটে কোন একটি নির্দিষ্ট বিষয় বা টপিক বা নিশ নিয়ে অনেক কিছু লিখবো বা কথা বলবো।আর নির্দিষ্ট একটি বিষয় বা টপিক বা নিশ নিয়ে লিখা লিখি করতে থাকলে এবং SEO ভালো ভাবে করলে গুগল আমাদের ওয়েবসাইটকে র‍্যাংক দিবে। আর সেই নির্দিষ্ট বিষয় বা নিশ নিয়ে লেখা গুলো পড়তে বা জানতে ভিজিটররাও আমাদের ওয়েবসাইটে আসবে এবং তাদের মনেটাইজ করে টাকা উপার্জন করতে পারবো। এই হলো নিশের কাজ বা নিশ বাছাই এর প্রয়োজনীয়তা। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন।

# আপনার ভালো লাগা না লাগার সাথে নিশের সম্পর্ক কিঃ

এই বিষয়টা অনেকটা বিয়ে করা আর প্রেম করার মতো। যেমন আপনি প্রেম করবেন তো খুব বেশি ভাবতে হবে না। আরে প্রেম শুরু করি ভালো না লাগলে ব্রেকআপ করে দিবো। কিন্তু বিয়ের আগে অনেক ভাবতে হয় কারন আপনি চাইলেই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স দিতে পারবেন না। কারন ডিভোর্স দিলে দেনমোহর এর টাকা গুনতে হবে। তেমনি একটি নিশ নিয়ে কাজ শুরু করে কিছুদিন পরে ভালো না লাগলে, সেটি বাদ দিতে গেলে দেনমোহর এর টাকা গুনতে হবে🙂। কারন ততো দিনে ওয়েবসাইটে আপনার টাকা ইনভেস্ট হয়ে যাবে।

# কি কি বিষয় ভাবতে হবে নিশ বাছাই করার সময়ঃ

একটি ভালো মানের নিশ বাছাই করা কঠিন একটি কাজ। নিশ বাছাইয়ে কিছু কিছু ব্যাপার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবেঃ

১. যে নিশে কাজ করবেন সেই নিশ নিয়ে কেমন গুগল সার্চ হয়।( সার্চ ভলিউম এবং সার্চ ট্রেন্ড)

২. নিশটি একটু নির্দিষ্ট করে নিতে চেষ্টা করবেন,খুব বড়ও না আবার খুব ছোটও না। উদাহরণস্বরুপ নিশ নিলেন যন্ত্রপাতি, এখানে যন্ত্রপাতির তো কোন শেষ নাই। তাই যন্ত্রপাতিকে নিশ না করে। যেকোন একটি যন্ত্রপাতিকে নিশ হিসেবে নিতে পারেন। এবং সেই যন্ত্রপাতির যা কিছু আছে সব কিছু নিয়ে লেখা লেখি করবেন।

৩. নিশের জন্য বউ বা স্বামীর মতো ভালোবাসা থাকতে হবে। তখন লং রানে কাজ করতে পারবেন😉

৪. যে নিশে কাজ করবেন সেটি নিয়ে যেনো মিনিমাম ১০০ টি কীওয়ার্ড থাকে।( সব কীওয়ার্ড নিয়ে আর্টিক্যাল শুরুতেই দিতে হবে এমন কোন নিয়ম নাই। কিন্তু রাখতে হবে এটা বলতে পারেন কারন আপনার কমপিটিশন অথোরিটিকে টেক্কা দিতে হবে)

৫. নিশটি YMYL এর ভিতর পরে কিনা দেখে নিবেন।(YMYL হলো Your money or Your life মানে আপনার নিশের ইনফরমেশন যদি কোন মানুষের স্বাস্থ্য,অর্থ ও সুখ দুঃখের সরাসরি কারন হয় তাহালে গুগল EAT প্রুভ চায়। EAT হলো Expertise, Authoritativeness, Trustworthiness মানে আপনাকে গুগলের কাছে সে নিশের বস বলে প্রমান করতে হব।)

একটা YMYL নিশের ছোট লিস্টঃ

1. Business
2. Politics
3. Science
4. Law
5. Government & Civics Issue
6. Divorce, Adoption & child
7. Loans
8. Banking
9. Investment
10. Taxes
11. Retirement Planning
13. Safety instructions
14. Drugs
15. Health

তবে স্বাস্থ্য, অর্থনৈতিক সমস্যা বা সমাধানের কারণ কিংবা সুখ-দুঃখের কারণ এই কয়েকটা নিশ টপিকে এক্সপার্ট না হলে সিলেক্ট না করাই ভলো- এইটা মাথায় রাখলেই হয়।

৫. নিশটি একটু লো কমপিটিশন দেখে নিতে হবে।

একটি কথা আছে না এমন গরু কিনতে হবেঃ যে গরু ঘাস কম খাবে, দেখতে সুন্দর হবে, সাইজে ছোট হবে, দামে কম হবে কিন্তু দুধ বেশি দিবে🤗

নিশও হলো অনেকটা তেমন।( লো কমপিটিশন, হাই প্রফিট খুঁজে বের করতে হবে)

আমি খুব ভালো লেখা লিখি করতে পারি না। তারপরও নিশ নিয়ে নিজের জানা বা বুঝা কিছু বিয়ষ সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি কারো বিন্দু মাএো উপকারে আশে জানাবেন, চেষ্টা করবো পরবর্তীতে কিছু বলতে বা জানাতে।

নোটঃ নিশ নিয়ে যা কিছু বলেছি এই কথাগুলোই শেষ কথা না।আরো অভিজ্ঞ মতামত আছে।নিশ নিয়ে আমার ভিউটি শেয়ার করেছি মাএ।
ভুল এুটি মার্জনীয়।
ধন্যবাদ

_collected

 #অনলাইন বিপণন কেন?আপনি সম্ভবত সচেতন হতে পারেন যে অনলাইনে ব্যবসা তৈরি করার জন্য আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন, তবে কেব...
21/09/2020

#অনলাইন বিপণন কেন?
আপনি সম্ভবত সচেতন হতে পারেন যে অনলাইনে ব্যবসা তৈরি করার জন্য আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন, তবে কেবল একটি ওয়েবসাইট থাকা আপনাকে অনলাইনে আপনার ব্যবসায়কে বাড়ানোর জন্য প্রতিযোগিতামূলক প্রান্ত দেয় না। আপনার ওয়েবসাইটে গ্রাহকদের আনতে আপনার ওয়েবসাইটটির কার্যকর বিপণন কৌশল দরকার। যদি কেউ আপনার ওয়েবসাইট খুঁজে না পান, তবে তারা আপনার কাছ থেকে কীভাবে কিনবেন? আপনার সাইটে গ্রাহকদের আনার একমাত্র উপায় হ'ল এসইও, পিপিসি, সামগ্রী বিপণন, সামাজিক মিডিয়া বিপণন এবং আরও অনেক কিছুর মতো সঠিক বিপণন কৌশল ব্যবহার করা।

অনলাইন বিপণন ব্যয়বহুল কারণ এটি একই আগ্রহের সাথে সঠিক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য কাস্টম-অনুসারে তৈরি প্রচারণা তৈরি করতে সহায়তা করে। একটি প্রচারণা নির্ধারিত লক্ষ্যগুলি ট্র্যাক করতে পারে এবং বিশ্লেষণী ডেটাগুলিতে সহায়তা করে যা আরও ভাল উপায়ে প্রচারণাকে স্কেল এবং অনুকূল করতে গুরুত্বপূর্ণ হতে পারে to ডিজিটাল বিপণনের সরঞ্জাম এবং কৌশল ব্যবসায়িক মালিকদের তাদের প্রতিযোগিতা এবং ব্যবসায় বৃদ্ধির সুযোগগুলি জানতে অর্থবোধক অন্তর্দৃষ্টি দিয়ে সহায়তা করে।

#ডিজিটাল বিপণনে বিনিয়োগ কেন আপনার ব্যবসাকে অনলাইনে কার্যকরভাবে বাজারজাত করার জন্য বুদ্ধিমানের সিদ্ধান্তের কয়েকটি কারণ নিম্নলিখিত :
ডিজিটাল বিপণন সংস্থা নিয়োগের প্রথম কারণ হ'ল তারা সঠিক কৌশল এবং কৌশলগুলি দিয়ে আপনার ব্যবসায়কে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবসায় অধ্যয়ন করে অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি সহ একটি সফল প্রচারণা তৈরির জন্য তারা সঠিক সরঞ্জামগুলি ব্যবহার করে।

কেবল টাইমফ্রেম এবং আপনার ব্যবসায়ের লক্ষ্যগুলি ভাগ করুন
একটি ইন্টারনেট বিপণন সংস্থা নিযুক্ত করা আপনাকে আপনার ব্যবসায়ের দিকে আরও ফোকাস করতে সহায়তা করতে পারে। এটি একটি নতুন দল নিয়োগের বোঝাটি হ্রাস করে, তাদের প্রশিক্ষণ, সংস্থান এবং দলকে প্রশিক্ষণের জন্য সময় ব্যয় করে। এখানেই কোনও ডিজিটাল বিপণন সংস্থা কার্যকর হতে পারে যেখানে ফলাফল অর্জনের জন্য আপনাকে কেবল আপনার ব্যবসায়ের লক্ষ্য এবং সময়সীমা ভাগ করতে হয়।

#নতুন ধারণা
ডিজিটাল অঙ্গন স্থিতিশীল নয় এবং প্রতিবার জিনিসগুলি পরিবর্তিত হয় এবং আপনার ব্যবসায়িক কৌশলগুলির জন্য সর্বদা জয়-পরাজয়ের পরিস্থিতি থাকে না। একটি ডিজিটাল বিপণন সংস্থা আপনাকে নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গি দিয়ে সহায়তা করতে পারে যা আপনাকে ফলাফল দিতে পারে। কোনও সংস্থা আপনাকে কীওয়ার্ডগুলি কীভাবে সম্পাদন করছে এবং গ্রাহকরা কীভাবে আপনার ব্র্যান্ডের সাথে নিযুক্ত হচ্ছে সে সম্পর্কে পরিষ্কার অন্তর্দৃষ্টি এবং প্রতিবেদনগুলিতে আপনাকে সহায়তা করে।

#পরিমাপযোগ্য ফলাফল
আরওআই এমন এক জিনিস যা বেশিরভাগ ব্যবসায়ের জন্য পরিমাপ করা বেশ কঠিন। তবে, একটি বিপণন সংস্থা আপনাকে কী পারফরম্যান্স সূচক (কেপিআই) এবং আরওআই নির্ধারণ করতে সহায়তা করতে পারে। প্রতিটি প্রচারের কার্যকারিতা নির্ধারণ করতে বিভিন্ন বিপণন চ্যানেলগুলি অনুসরণ করতে গুরুত্বপূর্ণ মেট্রিকগুলি আপনাকে সংজ্ঞায়িত করতেও এগুলি সহায়তা করবে। এজেন্সি দ্বারা সরবরাহিত মাসিক প্রতিবেদনের ভিত্তিতে আপনি আপনার ব্যবসায়ের জন্য মূল সিদ্ধান্ত নিতে পারেন।

একটি সত্য হ'ল ডিজিটাল বিপণন সংস্থা অন্যান্য বিপণনের কৌশলগুলির তুলনায় আপনার ব্যবসায়টি দ্রুত বাড়িয়ে তুলতে পারে। ডিজিটাল বিপণনের মাধ্যমে আপনি এখনই প্রচার শুরু করতে পারেন এবং ফলাফলগুলি দেখতে পারেন।
Collected.

Address

Khajura
Jessore
7057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing Strategy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share