ওয়েবট্রাস্ট আইটি ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন�
ভর্তি সহ যেকোনো তথ্য পেতে পেইজে ইনবক্স অথবা কল করুন 01323174026 (হোয়াটসঅ্যাপ)
১. ফ্রিল্যান্সিং কি?
উত্তর: ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা যেখানে আপনার কাজের স্বাধীনতা পুরোটাই আপনার। সেখানে কোন গন্ডি থাকেনা, সময় সূচী থাকেনা। আপনি নিজেই আপনার কাজের বস হিসেবে থাকেন। ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্য
ান্সিং বলতে আমরা মূলত অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি বা এটাই প্রচলিত হয়েছে।
২. Digital Marketing কি?
তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন নিত্য নতুন মিডিয়া/প্রযুক্তি কে কাজে লাগিয়ে বিভিন্ন বিজ্ঞাপনের প্রসারই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আগে যেমন মাইকিং করে, পোষ্টারিং করে কোন কিছুর প্রচারনা করা হতো তা দিয়ে কেবল স্থানীয় অঞ্চলের মাঝেই প্রচারনা সম্ভব। কিন্তু এখন মানুষ নিকট স্থান ছাড়াও দূরবর্তী অঞ্চলে এমনকি বিদেশেও বিভিন্ন ব্যবসায়িক প্রচারনা চালানোর প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন মিডিয়ার সাহায্যে ব্যবসায়িক বিজ্ঞাপন এর যে সিষ্টেম তাই ডিজিটাল মার্কেটিং।
৩.শপিফাই কি?
শপিফাই হলো একটি কানাডিয়ান ই-কমার্স কোম্পানি। তাদের তৈরি শপিফাই সফটওয়্যারটি মূলত একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম যার মাধ্যমে অনলাইনে প্রায় যেকোনো ধরণের পণ্য বিক্রয় করা সম্ভব। শপিফাই এর সুবিধার দিক হলো এর ম্যানেজমেন্ট ও সেটআপ। কোন ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ছাড়াই নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আপনি গড়ে তুলতে পারবেন আপনার নিজস্ব একটি ই-কমার্স প্ল্যাটফর্ম।
৪.ড্রপশিপিং কি?
ড্রপশিপিং হলো এমন একটি বিজনেস, যেখানে আপনি অন্যের পন্য সরাসরি আপনার কোম্পানির নামে বিক্রি করবেন। এই বিজনেস বর্তমানে বহুল জনপ্রিয়। এখানে আপনি আপনার ই-কমার্স স্টোরের মাধ্যমে পন্যের অর্ডার নিবেন এবং পন্যটি সেই একটি সহকারী ভেন্ডর ডেলিভারি দিবে। আপনি পন্যটির অর্ডার নিয়ে সহকারী ভেন্ডর কে অর্ডারটি এবং কাস্টমারের ঠিকানা দিবেন। আপনার ভেন্ডর তার ঠিকানায় পন্যটি পৌঁছে দিবে। এ পন্য বিক্রি হতে প্রাপ্ত টাকা আপনার অংশ রেখে আপনার ভেন্ডর ও যেখান থেকে আপনি পন্যটি নিয়েছেন, তাদের অংশ দিয়ে দিবেন।
৫. কোর্স করতে কি কি লাগে?
�ব্যাসিক কম্পিউটার ও ইংরেজির দক্ষতা।
�ডিভাইস ল্যাপটপ/কম্পিউটার (যেকোনো একটি)
�ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই/মডেম/মোবাইল ডাটা)
� সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য, ইচ্ছা, মনোবল, সাহস, কনফিডেন্ট ও নিয়মিত প্র্যাকটিসে সময় দেওয়া ।
৬. এ কোর্স করতে কেমন ডিভাইস লাগবে?
ডিজিটাল মার্কেটিং এ কোর্সটি করতে আপনি মোটামুটি রেঞ্জের যেকোনো ল্যাপটপ কিংবা ডেক্সটপ ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট কোন কনফিগার মডেল কিংবা কোম্পানির প্রয়োজন নেই। ব্রাউজিং করার মতো ডিভাইস হলেই হবে। তবে ভালো ডিভাইস হলে আপনি ব্যবহার করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এই কোর্স করতে আপনার কোন ওয়েবক্যাম কিংবা ক্যামেরার প্রয়োজন নেই।
৭. অনলাইনে ক্লাস করে কি ভালো কিছু শেখা সম্ভব?
জ্বী, চাইলে অবশ্যই সম্ভব। কারণ প্রতিটা টপিক পাট বাই পাট স্ক্রিন শেয়ার করে এবং ইনস্ট্যান্ট প্রশ্ন উত্তর পর্ব রেখে ক্লাসগুলো করানো হয়। ক্লাসে আপনার মনোযোগ থাকতে হবে। এখনো পর্যন্ত সব ব্যাচগুলোই অনলাইনে ক্লাস হয়েছে। অনলাইনের কাজ যদি অনলাইনে ক্লাস করে শিখতে পারেন এটা আপনার জন্য অনেকটা অ্যাডভান্টেজ হবে। আমাদের কোর্স এবং প্রত্যেকটা বিষয় অনলাইন হলে যে কেউ চাইলে আমাদের সাথে সরাসরি দেখা করতে পারবেন যোগাযোগের মাধ্যমে।
৮. আমার তো ১৮ বৎসর হয়নি, আমি কি করতে পারবো?
ফ্রিল্যান্সিং এ বয়সের কোন বাধ্যবাধকতা নেই, এটা সব পেশার ও সব বয়সী নারী পুরুষ যে কেউ করতে পারে।
ব্যাংকসহ মার্কেটপ্লেসের একাউন্টের বিশেষ প্রয়োজনে ফ্যামিলির এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন।
৯. আপনারা কি অর্ডার পাইয়ে দিবেন?
জ্বী না, তবে আমরা আপনাকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করব। তার সাথে আমাদের সমস্ত পরামর্শ, দিক নির্দেশনা দিয়ে যাব যা আপনার অর্ডার পাওয়ার জন্য যথেষ্ট হবে। যদি আপনারা প্রত্যেকটা বিষয় মেনে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে কন্টিনিউ করে যেতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
১০. আপনারা কি কোর্স শেষে সার্টিফিকেট দিবেন?
জ্বি, আমাদের এই প্রাইভেট প্রতিষ্ঠান থেকে কোর্স সম্পন্ন শেষে পরীক্ষার মাধ্যমে অনলাইন কপি (PDF) সার্টিফিকেট দিয়ে থাকি। সরকারি সার্টিফিকেট না হলেও বিভিন্ন লোকাল মার্কেটপ্লেসে চাইলে ব্যবহার/দেখাতে পারবেন।
১১. আপনাদের কি ভিডিও এর কোন সিষ্টেম আছে?
জ্বী, আমরা প্রত্যেকটি ক্লাস এর Backup Video আমাদের নিজস্ব ওয়েবসাইটে ফুল এইচডি ভিডিও লাইভ টাইম এক্সেস দিয়ে থাকি, যা শিক্ষার্থীদের Practice কিংবা পরবর্তীতে অনেক বেশি সহায়ক হয়। কোন কারণে ক্লাস মিস করলে ভিডিও দেখে কমপ্লিট করার সুযোগ।