Inspire & Apply

Inspire & Apply Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Inspire & Apply, Information Technology Company, Village: Moishakandi, Jamalpur Sadar Upazila.

“Inspire & Apply" একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম, যেখানে পাওয়া যাবে চাকরির সার্কুলার, ক্যারিয়ার টিপস, মোটিভেশনাল লেখা ও সফলতার গল্প। আমাদের উদ্দেশ্য হলো আপনাকে অনুপ্রাণিত করা এবং আত্মবিশ্বাসের সাথে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করা।”
Please, Stay tuned.

08/04/2026

🤣🙈এক বাঙালি মেয়ের বিয়ে হলো এক স্প্যানিশ ছেলের সঙ্গে। বিয়ের পর সে স্পেন চলে গেলো। কিন্তু সে স্প্যানিশ ভাষা জানতো না।

একদিন সে মুরগির পা কিনতে গেলো। ভাষা না জানাতে সে তার স্কার্ট একটু উপরে তুলে তার পা দেখিয়ে কোনোমতে ইশারায় বুঝিয়ে কিনে নিয়ে এলো।

এভাবে আরো কয়েকদিন একইভাবে সে মুরগির পা কিনলো।😊

কিন্তু একদিন সে ক/লা কিনতে যাবে। এখন কী করবে??🙈
দোকানদারকে কিভাবে বোঝাবে যে তার ক/লা দরকার??
তাই সে বুদ্ধি করে তার স্বামীকে নিয়ে গেলো।🐸

আরে হাসছেন কেনো??
আগে পুরোটা পড়েন।
সে তার স্বামীকে নিয়ে গেলো কারন তার স্বামী "স্প্যানিশ ভাষা" জানে। 😂😁🤣

আপনি কি ভাবছিলেন বলা যাবে?

Inspire & Apply

07/04/2026

কিছুদিন আগে একজন সুন্দরী মেয়ে আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়, আমি এক্সেপ্ট করার পর সে ম্যাসেজ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আমাকে নাকি তার অনেক পছন্দ।

এদিকে আমার প্রতি কেও একটু ইন্টেরেস্ট দেখালেই আমি সাথে সাথে মোমের মতো গলে যাই।

যাইহোক,
তারপর তার সাথে কথা বলতে বলতে একপর্যায়ে বলেই ফেললাম আমি তাকে ভালোবাসি।

সে এই কথা শুনার পর আমাকে বলে "আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বাবা,মা বলেছে কালো ছেলের সাথে নাকি আমার বিয়ে দেবে না,যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাক,যদি আমাকে আপন করে পেতে চাও তাহলে আমার জন্য হলেও একটু ফর্সা হয়ে যাও।

আমি তখন চিন্তার মধ্যে পড়ে গেলাম কিভাবে ফর্সা হবো?

তারপর সে একটা ফেইজের লিংক দিয়ে বলল " এই পেইজে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করে,এটা ব্যবহার করলে এক মাসের মধ্যে ফর্সা হয়ে যাবা,তখন আমাদের মধ্যে আর কেও বাধা হয়ে দাঁড়াবে না।

আমি ঐ পেইজে যেয়ে ক্রিম অর্ডার করলাম,কিন্তু উনারা নাকি ১০ পিসের কম বিক্রি করে না।

বাধ্য হয়ে ১০ পিস কিনে নিলাম,কারন আমাকে যেকোনো ভাবে সুন্দর হতে হবে।
ক্রিম হাতে পাওয়ার পর থেকে সে আর আগের মতো কথা বলে না।কি জন্য কথা বলে না আমার জানতে চাইলে সে বলে,

অইটা নাকি তার অনলাইন বিজনেস পেইজ,আর সব ছেলেকে নাকি এভাবে ভালোবাসার মায়া জালে ফা%*সিয়ে ক্রিম বিক্রি করে।

ক্রিম বিক্রি শেষ,ভালোবাসাও শেষ।

এখন ক্রিম গুলোর দিকে তাকালেই তার কথা মনে পড়ে যায়।

কিছুতেই ভুলতে পারছি না তাকে। কি করবো ?

পেইজ: Inspire & Apply

06/04/2026

আজকে মিরপুর থেকে পান্থপথ যাবো। সিএনজিতে উঠে দেখি একটা মোবাইল ফোন পড়ে আছে। ড্রাইভার দেখে বললো, আগের যাত্রী ফেলে গেছে। হাতে নিয়ে বসলাম দেখি কোন কল আসে নাকি??

একটু পরেই ওই ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। রাকিব নামের এক লোকের ফোন। বললাম বসুন্ধরা সিটি আসলে ফোনটা নিতে পারবে আমার কাছ থেকে। উনি বললেন আসতেসি।

একটু পরে ওই ফোনে মায়াবতী নামের একজন কল দিলো। নামের আগে এবং পরে দুইটা হার্ট ইমো। ধরতেই বলে উঠলো,“জান... একটা ফেসবুক পেজে শাড়ি পছন্দ হইছে, দাম বারো হাজার। কিনি?
আমি বললাম আচ্ছা। মায়াবতী লাভ ইউ বলে ফোন কেটে দিলো।

একটু পরেই রাকিব নামের লোকটা আসলো। ফোন ফেরত দিলাম। সে অনেক খুশি। আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেলো।

দুইটা মানুষকে খুশি করতে পেরে আমিও খুশি। 😌

Page: Inspire & Apply

" কোন এক গ্রামে অনেক বানর ছিল। একদিন সেখানে এক দরবেশ বাবার আবির্ভাব ঘটলো। তিনি তার বিশাল শাগরেদ দল নিয়ে গ্রামে আস্তানা গ...
04/04/2026

" কোন এক গ্রামে অনেক বানর ছিল। একদিন সেখানে এক দরবেশ বাবার আবির্ভাব ঘটলো। তিনি তার বিশাল শাগরেদ দল নিয়ে গ্রামে আস্তানা গাড়লেন। প্রথমদিনেই দরবেশের শাগরেদগণ ঘোষণা দিলেন যে, বাবা বানর কিনবেন। প্রতিটি বানর ১০ টাকা করে।
১০ টাকার জন্য কে আর বানরের পিছনে দৌড়াবে? তারপরও যাদের কিছু করার নেই, তারা কিছু বানর ধরে এনে বাবাকে দিলেন। কিছুদিন পরে বাবা ঘোষণা দিলেন তিনি বানর ১০০ টাকা করে কিনবেন। এবার অনেকেই নড়ে বসলেন। অনেকেই বানর ধরলেন এবং বাবার কাছে বিক্রি করলেন।
আরও কিছুদিন পর বাবা ঘোষণা করলেন তিনি এখন বানর ৫০০ টাকা করে কিনবেন। পুরো গ্রামে হুলুস্থুল পড়ে গেল। কৃষক মাঠ ফেলে, বাচ্চারা স্কুল ফাকি দিয়ে, গৃহিণী চুলোর আগুণ নিভিয়ে, সবাই বানর ধরতে ব্যস্ত হয়ে গেলো। বাবা বানরের দাম আরও বাড়িয়ে দিলেন।
এখন ১০০০ টাকা! গ্রামের লোকেরা এখন আর কিছু করে না। তারা শুধুই বানর ধরে আর বাবার কাছে বিক্রি করে।
এভাবে ভালই চলছিলো কিন্তু গ্রামে বানর শেষ! সব বানর বাবার খাঁচায়। গ্রামের লোক পাগলের মত চারিদিকে বানর খুঁজে বেড়ায়।। কিন্তু বানর আর পায়না।
এর মাঝে বাবার কিছু চালাক শাগরেদ চুপি চুপি লোকদের বলল, তারা বাবার খাঁচা থেকে বানর বের করে দিতে পারবে। বিনিময় মাত্র ৯০০ টাকা।
সবাই আবার হুড়মুড় করে পড়ল শাগরেদ দের থেকে বানর কেনবার জন্য। কোন পরিশ্রম ছাড়াই, ঘরে বসে এত লাভ! এর চেয়ে ভাল ব্যবসা আর হয় নাকি। তারা শাগরেদদের থেকে বানর কেনে আর বাবাকে ১০০০ টাকায় বিক্রি করে। নগদে ১০০ টাকা লাভ।
কিছুদিন পর বাবা ঘোষণা দিলেন তিনি এখন বানর ২০০০ টাকা করে কিনবেন। শাগরেদরাও দাম বাড়িয়ে দিল। তারা এখন প্রতি বানর ১৮০০ টাকা করে বেচে। তারপরও লোকের চাহিদা মেটাতে পারেনা। এবার বাবা দাম বাড়িয়ে ৫০০০ টাকা করলেন। লোকেতো এখন পাগল প্রায়।
শাগরেদরা এখন বানর ৪০০০ টাকা করেছে...
শাগরেদরা এখন লোককে বলতে লাগল, যে বানর কিনে নিয়ে যাও, তবে এখনই বিক্রি করে দিয়োনা। আর কিছুদিন পরেই বাবা ১০০০০ টাকা দিয়ে বানর কিনবে। এবং তাদের কাছে গোপন সংবাদ আছে যে বাবা বানর সর্বোচ্চ ৫০০০০ টাকা দিয়ে কিনবেন।
আর পায় কে! সবাই তাদের জমানো টাকা ভেঙ্গে, মহিলারা তাদের গহনা বিক্রি করে, বয়স্করা তাদের পেনশনের টাকা তুলে, যুবকেরা পড়া লেখা বাদ দিয়ে, ব্যবসায়িরা ব্যবসার মূলধন ভেঙ্গে ৪০০০ টাকা করে বানর কিনে স্টক করলো। অনেকে জমিজমাও বিক্রি করে দিলেন। সবাই বানর কিনছেই আর কিনছে। বিক্রি করেনা।
এদিকে বাবাও দাম বাড়িয়ে চলছেন । ১০০০০, ১৫০০০, ২০০০০ … । কিন্তু কেউ এখন বিক্রি করবেনা। সবাই অপেক্ষা করছে কখন ৫০০০০ টাকার কাছকাছি যাবে। পুরো গ্রামে উত্তেজনা। এই বুঝি বড়লোক হয়ে গেলাম।
যারা বানর কিনেনি তাদের নিয়ে লোকজন হাসাহাসি করে, ঈশ কত বোকা!
একদিন সকালে তারা দেখল বাবার আস্তানা খালি। বাবা আর তার শাগরেদরা তাদের তল্পিতল্পা গুটিয়ে গায়েব। পুরো গ্রাম এখন শুধুই বানরময়।
একেই বলে মাংকি বিজনেস।

যুবক, Evaly, ডেসটিনি, e -Orange, SPC, ring id, এহছান, আলিশা mLM এর হোতারা ঘুরে ফিরে আসবে, ভিন্ন ভিন্ন ফাঁদ নিয়ে। আর লোভে পড়ে ঠকতে থাকবে লোভী, অলস ও নির্বোধরা !

Page: Inspire & Apply
Written : MD Ariful Islam

03/04/2026

💈 এক লোক সেলুনে চুল কাটাতে গেলেন।
✂️ নাপিত চুল কাটতে শুরু করলো।
🚶‍♀️ এসময় এক সুন্দরী মহিলা সেলুনে প্রবেশ করলো।

😍 মহিলার অপরূপ চেহারা দেখে লোকটা তো মুগ্ধ!
😌 ঘাড়টা একটু ঘুরিয়ে মহিলার দিকে তাকিয়ে বললো,
👉 "আপনি খুবই সুন্দরী!!"
💬 আপনার মতো সুন্দরী আমি কোনদিন দেখিনি!!

😊 মহিলা খুশি হয়ে বললো,
👉 "ধন্যবাদ!!"

🗣️ লোক: আজ সন্ধ্যা বেলায় আপনি কি ফ্রি আছেন?

🤔 মহিলা: হ্যাঁ, কেনো??

🎬 লোক: তাহলে চলুন না, দুজনে একটা সিনেমা দেখে আসি!

🙅‍♀️ মহিলা: আমি বিবাহিত, আমার স্বামী এলাউ করবে না।

😏 লোক: আপনার স্বামীকে মিথ্যে করে বলবেন বান্ধবীর সঙ্গে বেড়াতে যাচ্ছেন।

😌 মহিলা: আপনিই বলে দেন না,
👉 উনি তো এখন আপনার চুল কাটছেন।

😵 আবেগি লোকটা তো বেকুব বনে গেলো!
😳 লজ্জিত হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিলো না!!

🪞 হঠাৎ সামনে আয়নার দিকে তাকিয়ে বুঝতে পারলো—
💀 এতক্ষণে তার পুরো মাথাটাই ন্যাড়া হয়ে গেছে। 🤦‍♂️😆

Page: Inspire & Apply

03/04/2026
ঘুম ধরছে না৷ আননোন নম্বর দিয়ে বাড়িওয়ালার নম্বরে চল্লিশটা মিসডকল দিলাম  ৷ ব্যাক করে বলে, কে রে ব'দমাশ?  কল কেটে দিলাম৷...
03/04/2026

ঘুম ধরছে না৷ আননোন নম্বর দিয়ে বাড়িওয়ালার নম্বরে চল্লিশটা মিসডকল দিলাম ৷ ব্যাক করে বলে, কে রে ব'দমাশ?

কল কেটে দিলাম৷ রাত দেড়টার সময় কল ব্যাক করে কেউ এভাবে কথা বলে ! সামান্য ভদ্রতা জ্ঞান নাই ৷

মেসেজ দিলাম, আপনার বাড়ির গেটে লোকজন ফিসফিস করছে ৷

একটু পর বাড়িওয়ালার দরজা খোলার আওয়াজ পেলাম৷ দৌড়ে উনি গেটে গেলেন ৷ খটরমটর করে গেট খুললেন৷

আজব মানুষ৷ এত রাতে কেউ গেট খুলে এমন শব্দ করে?

এমনি আমার ঘুম ধরছে না৷ তার ওপর শব্দ৷ কেমন যে বির'ক্ত লাগে এসব অভ'দ্রতা দেখলে?

এখন বাজে রাত দেড়টা ৷ গার্লফ্রেন্ডকে মেসেজ দিলাম আননোন নম্বর থেকে - তুমি সোহানের যে গোপনে প্রেম করছো তা আমরা জেনে ফেলেছি৷ তোমার আব্বাকে বলে দিব সকালেই ৷ আর তাছাড়া সোহানও ভাল না৷ আরো ছয়টা মেয়ের সাথে প্রেম করে৷ চাইলে ছবি পাঠাবো প্রমাণ স্বরুপ৷

কি যন্ত্রণা! গার্লফ্রেন্ড আমাকে টেক্সট দিল ৷ সোহান তোমার নামে এসব কি শুনছি ৷ তুমি নাকি ছয়টা মেয়ের সঙ্গে প্রেম করছো ৷ তুমি এতবড় বদ'মাস? চরিত্রহী'ন?

আমি আমার নম্বর থেকে টেক্সট দিলাম, জানু কি বলছো এসব ৷ আমিতো ছয়টা প্রেম করি না ৷ তবে আমি রিনুকে ছাড়া বাঁচবো না ৷ রিনু তোমার ক্লাসমেইট৷ সরি তোমাকে সত্যটা বলতেই হলো ৷ ক্ষমা করে দিও ৷

এই মেসেজ পাওয়ার পর থেকে গার্লফ্রেন্ড সমানে কল দিয়ে যাচ্ছে আমাকে ৷ এতরাতে কথা বলা পছন্দ করি না আমি ৷ কল ধরবো না৷ এমনিতেই আমার ঘুম ধরছে না ৷

এবার রিনুকে মেসেজ দিলাম ৷ রিনুতো আবার প্রেম করে সাজুর সঙ্গে ৷ আননোন নম্বর থেকে মেসেজে লেখলাম, রিনু তোমার বয়ফ্রেন্ড সাজু কাল সকাল দশটায় বিয়ে করবে তার এক্স প্রেমিকাকে৷ সে তোমাকে ঠকিয়েছে৷ যত দ্রুত পারো সকাল সকাল শাহবাগ কাজি অফিসে যাও ৷ তাদের বিয়ে ঠেকাও ৷ আমাকে তুমি চিনবে না ৷ আমি তোমার শুভাকাঙ্খি৷

এখন তোরা সারারাত টেনশন কর বাপু ৷ আমাকে ঘুমাতে হবে৷ এমনিতে আমার ঘুম ধরছে না ৷

Page: Inspire & Apply

#টিট

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্য...
03/04/2026

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্যাঙ্গের মতন পরে থাকে। আমি ওর মা আমিও এমন করে ওর বাপের সাথে প্রেম করতাম।তখন ফোন ছিলনা,রাতে চিঠি আদান প্রদান করতাম।আব্বারে দেখলে আমিও ব্যাং মরার মতন পরে থাকতাম।

ভাবলাম আমার কিছু একটা করতে হবে।আমার আব্বা কলেজ যাওয়া অফ করে দিছিল তাই আমি পালিয়ে এসেছিলাম।কিন্তু আমি ডিজিটাল মা,আমার এসব করা চলবেনা।

টেকনিক করে, মেয়ে যখন ওয়াশ রুমে গেল আর ওর ফোনখানা নিয়ে দেখি রিসিভ কল ভর্তি হয়ে আছে একটি নম্বর।আর তা জান নামে সেভ করা।সুন্দরভাবে ওই নম্বর টুকে নিলাম।

ব্যাস!রান্না ঘরে গিয়ে ওই নম্বরে মেসেজ দিলাম,জান আমি লিমু,এটা আমার নিউ নম্বর।আগের নম্বরে ভুলেও কল দিবানা।ওটা মায়ের কাছে।ওই নম্বর ব্লাক লিস্ট এ দেও।এখন থেকে মেসেজিং করবো। মা টের পেয়েছে সব।তাই কিছুদিন কথা বলা যাবেনা।

ওপাশ থেকে টুং করে ফিরতি মেসেজ,আচ্ছা জান।কি করছো সোনা?

মনে মনে ভাবি,তরে একবার হাতের নাগালে পাই সোনা পুড়ে তামা বানামু।

আমি মেসেজ দিলাম,কিছুনা জান।মন খারাপ।

এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল,চলতেই রইল,৫দিনের মাথায় আমি ভোর রাতেও বারান্দায় গিয়ে মেসেজিং করি।আমার বর মহাশয় ইদানীং আমার দিকে কেমন সন্দেহর দৃষ্টিতে তাকায়।তাতে কিছুই আসে যায়না। আমার মেয়ের লাইফ আগে।আমি অনেকদিন মেসেজিং করলে আমার মেয়ে ওদিক থেকে ওই ছেলেকে ভুলে যাবে।

ইদানীং আমার মেয়েকেও মন মরা দেখি।নম্বর ব্লক লিস্ট এ দিয়েছে কিনা।

যাক, অবশেষে আমি ভাবলাম আমি সেই ছেলের সাথে দেখা করি।ওকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো।তাহলেই সাকসেস।

সাজুগুজু করছি,মন বেশ ফুরফুরা লাগছে আজ সেই বেয়াদপ কে চরম ধোলাই দিব।

আমার বর মশাই পেপার পড়া বাদ দিয়ে আমায় আড়চোখে দেখছে আর জিজ্ঞেস করছে কি!কই যাও?

ওকে বললে ও বেপার টা নিয়ে হাইপার হবে।তাই বললাম বাজারে কিছু কেনার আছে

-এই বিকেলবেলা?

তো?মধু নাই বাসায়।তুমি তো জানো সকালে খালি পেটে আমি মধু খাই।ডায়েটে আছি তো।

বাসা থেকে নেমে পার্ক এ গিয়ে দাড়িয়ে আছি।
অল্প বয়সী কাউকেই দেখছিনা।কিন্তু আমার বরের চেয়েও বয়স্ক লোক আমার পাশে ঘুরঘুর করছে।

ফোনটা হাতে নিয়ে আবার মেসেজ দিলাম কই তুমি?

ওপাশ থেকে মেসেজ না দিয়েই কল দিল।আমি রিসিভ করে চুপ করে আছি।কি অদ্ভুত আমার পাশে দাড়ানো লোকটির কানেও ফোন আর আমার দিকে শকুনের মতন তাকিয়ে আছে।আমি কেটে দিয়ে আবার কল দিলাম,আমি আরো শিহরিত হলাম,ফোন বাজছে ওই লোকের হাতের টা ই।

রেগে গিয়ে বললাম,আপনি ই সেই মানুষ! ছিঃ মেয়ের বয়সী একজন এর সাথে প্রেম করতে লজ্জা লাগেনা।আবার তারে জান,সোনা ডাকেন!

লোকটি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে,বেত্তমিস মহিলা,তিন কাল গিয়ে এক কালে ঠেকছে আর এখন বাচ্চার বয়সী ছেলেকে বিরক্ত করেন!

ঝগড়ার এক পর্যায় জানতে পারলাম,আমার মেয়ে এই লোকের ছেলের সাথে প্রেম করে।তিনি তার ছেলের ফোন নিয়ে গেছিল।আর আমি এতদিন তার ছেলে ভেবে তার সাথেই প্রেমালাপ করেছিলাম।

দুজন ই এক পর্যায় হাসতে হাসতে মরার উপক্রম হয়েছে।দুই ব্যর্থ গোয়েন্দাই এক পর্যায় কফি শপ এ বসলাম।নিজের কর্মকান্ডর জন্য স্যরিও বললাম।তিনিও বললেন।ভাবলাম বেয়াই হিসেবে ছেলের বাবা মন্দ না।হেসে হেসে বললাম ছেলের ফোনটা বাসায় গিয়ে ছেলেকে দিয়ে দিয়েন,আমার মেয়ে খুব ই মন মরা হয়ে আছে।

সে উঠে বললো,হুম আগে মেসেজিং গুলি মুছে নেই।এমন প্রেমালাপ দেখলে মামলা খেয়ে যাব হা হা হা।

আমি হেসে কুটিকুটি হয়ে কফির মগে চুমুর দিব তখন ই দেখছি আমার দিকে রাক্ষসের মতন তাকিয়ে আছে লিমুর বাবা।
এ কি তুমি এখানে?

-বাহ!আরজু বাহ!না আসলে তো এমন রঙ্গ দেখতেই পেতাম না

এই কি বলো?ভুল ভাবছো তুমি আমায়।

-ভুল!ছিঃ এত নিচ তুমি?এখন তো আমি তিতা হয়ে গেছি?আর এই বেটা মধু?তাই তো ভ্রমর মধু খেতে এসেছে।খাও মধু।
এই বলে লিমুর বাবা চলে গেল।

আমি পিছন পিছন ছুটছি।বেয়াই মশাই উঠে বললো,ঘাবড়াবেন না সোনা থুক্কা আপা।আমি আছি অলয়েজ পাশে।

রেগে বললাম,চুপ কর টাকলা ব্যাটা।মেয়ের প্রেম ভাংতে গিয়া আমার সংসার ই ভাঙার উপক্রম হইছে।

ও লিমুর আব্বা...খারাও..তুমি ভুল ভাবতেছো,দুনিয়ার সব মধুই ভেজাল,তুমি ই আসল।

ও লিমুর আব্বা খারাও কইলাম.....

#টিট ফর ট্যাট 🙊\
ফলো - Inspire & Apply

স্ত্রী: এয়ারপোর্ট ভাড়া কতো?রিকশাওয়ালা: ২৫০ টাকা মেডাম।স্ত্রী: সাথে আমার স্বামী গেলে কতো?রিকশাওয়ালা: তাও ২৫০ টাকা।স্ত্রী:...
03/04/2026

স্ত্রী: এয়ারপোর্ট ভাড়া কতো?

রিকশাওয়ালা: ২৫০ টাকা মেডাম।

স্ত্রী: সাথে আমার স্বামী গেলে কতো?

রিকশাওয়ালা: তাও ২৫০ টাকা।

স্ত্রী: দেখলে? সাধে কি আর বলি, খোদার দুনিয়াই তোমার এক পয়সার দাম নাই!!

স্বামী আবার রিকশা ওয়ালা কে জিজ্ঞেস করলো আরেক জন গেলে ভাড়া কত? রিকশাওয়ালা বলল একই। স্বামী স্ত্রীকে বলল দেখো বললাম যে আরেক টা বিয়ে করলে খরচ বাড়বে না।

Page: Inspire & Apply

02/04/2026

এক ইয়া মোটা মহিলা বাসায় একচোর ধরল।। আর তার উপর বসল যাতে চোরটা পালাতে না পারে।।🤣 তারপর চাকরকে বলল পুলিশে খবর দিতে!!🥴
চাকরঃ “আমার জুতা কোথায় গেল?? খুঁজে পাচ্ছি নাহ তো!!”🙄😳
চোরঃ “আরে জুতা না পেলে আমারটা পড়ে যা বাপ!! তাও তাড়াতাড়ি যা!!”🥴
এই হাতির ভরে আমি দম বন্ধ হয়ে মা'রা যাব!! তুই আমার জুতা পরেই তাড়াতাড়ি যা, পুলিশ ডেকে নিয়ে আয় 🥴🥺

🤣🤣🤣🖋️🥀

01/04/2026

.
এক লোক মদ খেয়ে বেশি রাত করে যখন বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী (টুনি) দরজা কিছুতেই খুলতে চাইছে না!
স্বামীঃ ও গো, দরজাটা খুলো।
টুনিঃ লজ্জা করে না তোমার, রাত বিরেতে ছাই-পাস গিলে এসেছো?
আজ বাইরেই থাকো, নয়তো যেখান থেকে গিলে এসেছো সেখানেই যাও, আমি দরজা খুলবই না।
লোকটা (স্বামী) অনেক কাকুতি মিনতি করলো তাও দরজা খুললো না। শেষে লোকটা টুনিকে হুমকি দিয়ে বললো
স্বামীঃ যদি দরজা না খুলো তো আমি কিন্তু পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাবো।
ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ভাবলো ওষুধে কাজ হয়েছে,
কিন্তু কিছুক্ষণ পর ওই টুনি বলে উঠলো--
টুনিঃ তুমি যাই করো আমার যায় আসে না, আজ তোমার ঘরে আসা বন্ধ।
লোকটা (স্বামী) চুপচাপ ঘরের এক পাশে অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়ে একটু অপেক্ষা করলো,
কিন্তু টুনি দরজা খুললো না। তখন লোকটা (স্বামী) একটা ইট তুলে ছুড়ে দিলো পুকুরে, আর অন্ধকারে ঘাপটি মেরে বসে রইলো।
এদিকে টুনি শুনতে পেলো জলে কিছু পড়ার আওয়াজ! সঙ্গে সঙ্গে দরজা খুলে ছুটে গেলো পুকুর পাড়ে। ঠিক সেই সুযোগে লোকটা (স্বামী) ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলো।
টুনি ফিরে এসে অনেক ধাক্কা দিলো কিন্তু লোকটা (স্বামী) দরজা খুললো না।
তখন টুনি খুব রেগে বললো--
টুনিঃ তুমি দরজা খুলবে, না আমি চেঁচিয়ে লোক
ডাকবো?
স্বামীঃ একটু জোরে জোরে চিল্লাও যাতে করে বেশি লোক ঘুম থেকে উঠে চলে আসে, তারপর আমি তাদের সামনে তোমার কাছে জানতে চাইবো যে এতো রাতে তুমি
কোথায় গিয়েছিলে?
তাও আবার . . . . . . . . . . . . . . . নাইট ড্রেস পরে?
টুনি বে/হুঁ/শ..... !!
,,
,

Address

Village: Moishakandi
Jamalpur Sadar Upazila
2050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspire & Apply posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share