Rashida Haque Computer Training Center

Rashida Haque Computer Training Center বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার।
প্রতিষ্ঠান কোড: ৫৫২৩০

🕮 ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষে মনোমুগ্ধকর সবুজ-শ্যামল স্নিগ্ধতার জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ১১ নং শ্যামপুর ইউনিয়ন এর পূর্ব শ্যামপুর গ্রামে জনাব আলহাজ্ব প্রফেসর ডঃ রেজাউল করিম (রেজু মিয়া) প্রতিষ্ঠিত করেছেন রাশিদা হক কম্পিউটার ট্রেনিং সেন্টার ।

🕮 রাবেয়া- রশিদ মিয়া মেমোরিয়াল কমপ্লেক্স কর্তৃক পরিচালিত একটি তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান রাশিদা হক কম্পিউটার ট্রেনিং সেন্টার ,

পূর্ব শ্যামপুর,মেলান্দহ, জামালপুর।

অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন নিয়ে বেকার যুবক-যুবতীদের দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের লক্ষ্যে নামমাত্র সেবামূল্যে আইটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে প্রায় ৫,০০০ (পাঁচ হাজার) প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে।
আমাদের কোর্স সমূহ:

১. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( ৩ ও ৬ মাস মেয়াদী)
২. গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া (৩ ও ৬ মাস
মেয়াদী)
৩. ডিজিটাল মার্কেটিং (অফলাইন ও অনলাইন ব্যাচ )
৪. ইউআই / ইউএক্স ডিজাইন (অনলাইন ব্যাচ)
৫.ডাটা এন্ট্রি & ফ্রিল্যান্সিং (অনলাইন ও অফলাইন ব্যাচ)
৬. এসইও(অনলাইন ব্যাচ)


🕮৷ রাশিদা হক কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষে সবাইকে স্বাগত।

কম্পিউটারের সকল কিবোর্ড শর্টকাটকমেন্ট বক্সে লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। #শর্টকাট  #কিবোর্ড  #কম্পিউটার
31/08/2024

কম্পিউটারের সকল কিবোর্ড শর্টকাট
কমেন্ট বক্সে লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
#শর্টকাট #কিবোর্ড #কম্পিউটার

মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টা সমীপে খোলা চিঠি:************************************************** (মোহাম্মদ রেজাউল করিম ।...
25/08/2024

মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টা সমীপে খোলা চিঠি:
**************************************************
(মোহাম্মদ রেজাউল করিম । আপনারা আমার পরিচিতির জন্য https://rkarim.org এ যেতে পারেন) ।
***********************************************************
আমি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের একজন সাধারন নাগরিক । আমি আপনাদের বর্তমান সরকারের জন্য আমার শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ ও প্রস্তাবনা রাখছি । আপনারা তা প্রাজ্ঞতার সাথে বিবেচনা করবেন বলে আশা করছি ।
(এক) ‘তত্ত্বাবধায়ক’ বা ‘অন্তর্বর্তী’ সরকারের বদলে আপনাদের নাম হোক ‘নির্ভিক সরকার’ । দেশ উল্লেখযোগ্য ভাবে একটি দূর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থায় উপনীত না হওয়া পর্যন্ত আপনাদের ক্ষমতায় থাকা জরুরী বলে আমি মনে করি । ধর্ম, বর্ন, অর্থনৈতিক অবস্থানের যে কোন আলোকে সব মানুষ যে সমান এই আদর্শে (egalitarian principles) যারা বিশ্বাস করে না তারা কোন ভাবেই যেন আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত না হয় ।
(দুই) আমাদের আজকের শ্লোগান হওয়া উচিৎ “দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাই” । ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ শ্লোগানের চেয়েও যা বেশি জরুরি । এই শ্লোগান সরকারের সব দপ্তর-অধি দপ্তরে, সামরিক-বেসামরিক প্রশাসনে, সংস্থায়, মিডিয়ায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে মূল নীতি হিসেবে প্রচার করা দরকার । সর্বত্র এটি বড় হরফে ছাপার আকারে ও নানা বিলবোর্ডে প্রকাশ-প্রচার-প্রসারের প্রয়োজন ।
আমরা জানি যে কোন সমাজকেই শতকরা একশ ভাগ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয় । তবে এটিকে মূল লক্ষ্য ও উদ্দেশ্য ধরে সব পরিকল্পনা সাজালে নিশ্চয় করে আমরা অনেক দূর অগ্রসর হতে পারব ।
সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে আমি ছয় বছর অধ্যাপনার সময় দেখেছি যে কিভাবে কতগুলি শ্লোগান ও তার ভিত্তিতে নেয়া প্রকল্পের মাধ্যমে লি কুয়ান ইউ সমাজকে বদলে দিতে পেরেছিলেন । যেমন কিছু শ্লোগান ছিল এমন, “আমরা সততা ও বিশ্বস্ততার সাথে কাজ করব”, “আমরা সিঙ্গাপুরকে বিশ্বে একটি উদাহরন হিসেবে প্রতিষ্ঠিত করব”, “আমরা রাস্তায় থুথু ফেলব না” ইত্যাদি ।
আমাদেরকে প্রাচীন আমলের বীর পূজা থেকে বেড়িয়ে আসতে হবে । সিঙ্গাপুরে লি কুয়ান ইউয়ের কোন ছবি বা মূর্তি আপনি দেখতে পাবেন না । অথচ তাকে আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় ।
(তিন) আমাদের বিশ্বাস যে আপনাদের ‘নির্ভিক সরকার’ দেশপ্রেম, সততা ও একগ্রতা নিয়ে কাজ করবেন । তারপরও দেশের একজন সাধারন নাগরিক হিসেবে আমাদের কিছু নির্দিষ্ট প্রস্তাব তুলে ধরছি :
(ক) আপনাদের উপদেষ্টাদের দেশে বিদেশে রক্ষিত সব সম্পদের হিসাব বিবরনী প্রকাশ করুন । এক্ষেত্রে উপদেষ্টাদের স্ত্রী ও সন্তানদের স্থাবর অস্থাবর সম্পত্তিও অন্তর্ভুক্ত করা হোক । আপনাদের বেতন-ভাতা জনসম্মুখে প্রকাশ করুন । বলা হয়ে থাকে যে “ঘর থেকেই সংস্কার শুরু হয়ে থাকে”, তাই আপনারা এক্ষেত্রে উদাহরন তৈরি করুন । আপনারা প্রত্যেকে আলাদা বড় গাড়িতে না চরে একটি মাইক্রো।ছোট গাড়িতে করে অফিসে যাতায়াত করুন যা দেশে-বিদেশে আপনাদের সম্পর্কে চমৎকার ভালো দৃষ্টান্ত তৈরি করবে । আপনারা সিদ্ধান্ত নিয়ে সরকারী সব কাজে বড় গাড়ি বর্জন করুন । এতে করে জ্বালানির সাশ্রয় হবে ও রাস্তার যানজট থেকে মুক্তি মিলবে ।
(খ) আমাদের দেশের বৈদেশিক মুদ্রার যোগানদাতা কারা তা ঘোষনা ও প্রচার করুন । বিদেশে আমাদের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা মানুষদের কাজের স্বীকৃতি দিন । কৃষি ও নানা শিল্পে কাজ করা আমাদের নাগরিকদের কাজ থেকে কিভাবে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে ও সরকার চলছে তা জনগনকে বুঝতে দিন । এদেশের মালিক যে জনগন তা বলুন । এদেশ, এদেশের অর্থ সম্পদ যে তাদের তা প্রকাশ করুন । তাহলেই এদেশের প্রতিটি সম্পদের মূল্য তারা দিবে ।
ডেপুটি সেক্রেটারি/মেজর লেভেলে গাড়ি প্রদানের সরকারি সব অযৌক্তিক ব্যবস্থা থেকে বেড়িয়ে আসুন । পৃথিবীর কোথাও এগুলো নেই । এমনকি সচিবদেরও ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি প্রদানের বিলাসিতা পরিত্যাগ করুন । সেনা অফিসারদের জন্য ভূমি/জায়গা প্রদানের অসুস্থ উদ্যোগ পরিহার করুন । একমাত্র মিসর ছাড়া পৃথিবীর আর কোথাও এসব নেই । এমনকি ভারতেও সেনা অফিসারদের জন্য প্লট নয়, হ্রাসকৃত মূল্যে ফ্ল্যাটের ব্যবস্থা আছে ।
(গ) দেশের সচিব পর্যায়ের কিছু বাসা-বাড়িতে আমার ব্যক্তিগত পর্যায়ে যাওয়া-থাকার অভিজ্ঞতা থেকে বলছি, একটি গরিব দেশে যে শান শৈকতে তারা আছে তা রাষ্ট্রের অপব্যয় ও বিলাসিতা ছাড়া আর কিছু নয় । এগুলো অবিলম্বে বন্দধ হওয়া উচিত । শেখ হাসিনা তার অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে চাপরাশি থেকে প্রেসিডেন্ট পর্যন্ত ঘুষের প্রচল করেছিল । এখন এগুলো থেকে দেশকে মুক্ত করতে যে কতটা সময় লাগবে তা খোদাতালাই বলতে পারবেন !
(ঘ) কেউ কেউ শেখ হাসিনাকে ক্ষমা করতে বা দেশে নিয়ে আসতে প্রচার চালাচ্ছে । আমার মত হল, তাকে কোনভাবেই যেন ফিরিয়ে আনা না হয় । তার পাস্পোর্ট বাতিল করে তাকে বিদেশেই বাকি জীবন কাটাতে দেওয়া হোক । দেশে নিয়ে আসলে সরকারকে তার ব্যাপারে ব্যস্ত থাকতে হবে যা সরকারের অন্য ভালো কাজকর্মে ব্যাহাত সৃষ্টি করবে বলে মনে করি । অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিছে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করার আশু উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি ।
(ঙ) এমূহুর্তে একটি গুরুত্বপূর্ন প্রশ্ন হল, সরকারের দিক নির্দেশনা, তারা কোনদিকে যাবে । আমার মতে শতকরা একশত ভাগ একটি ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় না গিয়ে বরং একটি সমতা ভিত্তিক ভারসাম্যমূলক সমাজব্যবস্থার দিকে আমাদের যাওয়া প্রয়োজন । আমার মতে আমাদের রাষ্ট্রের যারা অংশীজন যেমন কৃষক, শ্রমিক, শিক্ষিত বুদ্ধিজীবি, চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলি, সামরিক-বেসামরিক আমলা, ছাত্র-জনতা সবারই উচিৎ একটি সর্বজন গ্রাহ্য সমতা ভিত্তিক সমাজ তৈরিতে সমর্থন ও অংশ নেওয়া । এভাবে আমরা বিশ্বের সামনে একটি আদর্শ রাষ্ট্রের উদাহরন তৈরির পথে অগ্রসর হতে পারি ।
(চ) ঢাকায় একজন রিক্সা চালক আমাকে বলেছিল যে তারা যান্ত্রিক রিক্সা চালনায় বাধার সম্মুখীন হন এই কারনে যে বেটারি চার্যের পর্যাপ্ত (বৈদ্যুতিক) কারেন্ট তারা পান না । কারন আমি নিজে দেখেছি যে ঢাকার অভিজাত এলাকায় (ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, পূর্বাচল) বিভিন্ন বাসস্থানে ২৪ ঘন্টা এসি চলছে, কেউ কেউ তিনটি ফ্রিজ/ফ্রিজার ব্যবহার করছে । এগুলো একধরনের স্বার্থপর আচরন । অন্য মানুষের রুটি রোজগারকে আমলে না নিয়ে নিজের উদর পূর্তির অহমিকা । এগুলো বিবেচনায় নিয়ে পরষ্পরের স্বার্থে কর্ম পরিকল্পনা হাজির করা প্রয়োজন । প্রয়োজন প্রান্তিক জনগোষ্ঠীর কাজের ও রোজগারের পথ খোলার ব্যবস্থা নেওয়া ।
(ছ) স্বজন পোষন, পক্ষপাত, দেশের সম্পদের লুটপাটের ভেতর দিয়ে গেছে আমাদের দেশের বি এন পি ও আওয়ামী লীগের রাজনীতি ও সরকার । আমাদের সাধারন জনগনের জীবন তাদের দ্বারা আজ বিপর্যস্ত । আমরা জানতে চাই কি পরিমান সম্পদ দেশের বাইরে নিয়ে গেছেন বি এন পির বর্তমান নেতা তারেক রহমান । একমাত্র তা স্বীকার করে কোটি কোটি ডলার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেই কেবল তাকে রাজনীতি করতে দেয়া যেতে পারে বলে আমি মনে করি ।
(জ) আমি মনে করি ছাত্র-জনতার গন অভ্যুথানের মাধ্যমে বর্তমানে যে সরকার ক্ষমতা নিয়েছে তাদের দ্বারাই আগামীতে একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হোক । তাতে করে পুরোনো রাজনৈতিক দল গুলোর প্রতি মানুষের মোহ ও সমর্থন কমে আসবে । তাদের পুরোনো ধ্যান ধারনা চ্যালেঞ্জের মুখোমখি হবে । মানুষ ভালো বিকল্প খুঁজে পাবে ।
আগামীতে আরো লেখার ইচ্ছে রাখছি ।
আপনাদের শুভাকাংখী,
অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম । বুয়েট ১৯৬৬ সাল ।
Email: [email protected]
Founder of charity projects (vill:Shayampur, Upazilla: Melandah, Dis: Jamalpur):
** Rabeya-Rashid Miah memorial Trust
** Rabeya-Rashid Miah memorial academy
** Rashid Miah health care centre
** Children playing park
** Free primary children school
** Rezu Miah onudan fund for the poor

02/08/2024

Address

Jamalpur Sadar Upazila
2010

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashida Haque Computer Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share