Pool Villa T2P

Pool Villa T2P আল্লাহর পরিকল্পনা সর্বদা সর্বোত্তম পরিকল্পনা
(1)

28/11/2024

26/11/2024

আল্লাহর উপর আস্থার ফল
মানুষকে সর্বদা, সকল অবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা উচিত। কখনো আল্লাহর উপর আস্থা হারানো ঠিক নয়। মহান আল্লাহ তা’য়ালা সকল জীবের রিজিকদাতা, সাহায্যকারী আর দয়ার সাগর। কাজেই প্রতিটি মুহুর্ত, প্রতিটি পদক্ষেপে বান্দা আল্লাহর উপর আস্থা রেখেই চলা প্রয়োজন।যে ব্যক্তি তার ব্যতিক্রম করে সে আল্লাহর দেয়া পুরষ্কার হতে হয় বঞ্চিত আর আল্লাহর গযবে হয় পতিত। এটাই চলে আসছে দুনিয়া সৃষ্টির পর থেকেই। নিচের গল্পটি পড়েন-

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রতীরে থাকার জন্য একটা ছোট একটি ঘর তৈরি করল। সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো।একদিন সে খাবারের খোঁজে বনের গভীরে প্রবেশ করল। বন থেকে সে যখন ফিরল তখন দেখলো যে, তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠলো, ‘হায় আল্লাহ, তুমি আমার এত কষ্টের ঘরটি শেষমেশ পুড়িয়েই দিলে!’ এই বলে সে মাতম করতে লাগল আর নিয়তির উপর তিরষ্কার করতে করতে ঘুমিয়ে গেল।

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো, ‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’ জাহাজের ক্যাপ্টেন জানালো, ‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেইতো আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি।’ লোকটি তখন বুঝতে পারল যে, ঘরে আগুন না লাগলে আমি কখনো বাড়ীতে ফিরতে পারতাম না। আল্লাহ যা করেন তা মানুষের কল্যানের জন্যই করেন। আমরা কেবল বুঝতে পারি না।

26/11/2024

দরবেশ ও বাঘ
নির্জন কক্ষে এক দরবেশ বাস করতেন। সেই কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করল। পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়টি পালিয়ে গেল। কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল। বাচ্চার প্রতি বুযুর্গের দয়া হল। তিনি বাচ্চাটিকে দুধ ইত্যাদি পান করাতে লাগলেন। একদিন দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে। তিনি তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বাচ্চা বলল “আজ একটা বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করেছিল, আজ কোন রকমে প্রাণ বাঁচিয়েছি; কিন্তু একদিন না একদিন সে আমার উপর জয়ী হবে এবং আমার প্রাণ বধ করবে। তাই আমার দুঃখ। বুযুর্গ বললেন, “তাহলে আমি এখন তোর জন্যে কী করতে পারি?”

সে বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন।” বুযুর্গ তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং তার শরীরে হাত বুলালেন সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বিড়াল বলল, “আজ মহল্লার গলিতে গিয়েছিলাম। এক কুকুর আমাকে তাড়া করেছিল। বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি। কিন্তু এভাবে কতদিন প্রাণ বাঁচাতে পারব; তাই আমি চিন্তিত।” দরবেশ বললেন “তাহলে তুই এখন কী চাস?” বিড়াল বলল “আমাকে কুকুর বানিয়ে দিন।”

বুযুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বুলালেন অমনি বিড়াল কুকুর হয়ে গেল। পাঁচ সাত দিন পর দেখলেন কুকুরটি বিষন্ন মনে বসে আছে। তিনি কারণ জিজ্ঞেস করলেন। কুকুর বলল, “আজ আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি নেকড়ে আমার উপর হামলা করেছিল।” বুযুর্গ বললেন, “তাহলে তুই এখন কী চাস?” সে বলল, “আমাকে নেকড়ে বানিয়ে দিন ।” বুযুর্গ দোয়া করে তার উপরে হাত বুলালেন। আর অমনি কুকুরটি
নেকড়ে হয়ে গেল। কয়েক দিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে। বুযুর্গ জিজ্ঞেস করলেন, “মন খারাপ হওয়ার কারণ কী?” সে বলল, “আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি বাঘ আমাকে ফেড়ে খাওয়ার জন্যে তাড়া করেছিল।” বুযুর্গ বললেন, “এখন তবে তুই কী চাস?” সে বলল “আমাকে বাঘ বানিয়ে দিন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বুলালেন তখন সে একটি বাঘ হয়ে গেল। বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল। জঙ্গলে যেতেই আগের সেই বাঘটি তাকে দেখে বলে উঠল “আরে বহুরূপী! খুব রূপ বদলিয়েছিছ বটে, কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনও অনেক পার্থক্য রয়েছে। তুই হলে মানুষের তৈরি বাঘ, আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ। (দরবেশের তাছাররুফের মধ্যেমে তৈরী বাঘ) আর আল্লাহর তৈরি আসল বাঘের ক্ষমতা এখনই পরীক্ষা হবে। হাকীকত এখনই খুলে যাবে দাঁড়া!”

এই কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, “তাহলে আমার প্রাণে বাঁচার কি কোন পথ নাই?” বাঘ বলল, “একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে খতম করে আয় যে খোদার উপর খোদকারী করেছে, তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে তাকে খতম করলেই তোকে ছাড়ব।” সে চলল। জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে উপস্থিত হল। বুযুর্গ দেখলেন সে নখ বের করে থাবা প্রস্তত করে সামনে এসে ঘড় ঘড় করছে। তিনি বললেন, “আজ তোর এ কি অবস্থা?” সে বলল, আজ তোমাকে খাবো ।” বুযুর্গ বললেন, “আমার আগের সকল দয়া এবং উপকারের কথা কি তুই ভুলে গেছিস?” সে বলল, “ধেৎ তোর উপকার! এখন আমার জান যায়, উপকারের কথা ভেবে জান হারাতে পারি না। সেই বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে। সে হলো আসল বাঘ । আর আমি যে ইঁদুর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে। আমাকে বলেছে, “আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে তাকে খতম করে আয় না হলে তোর রক্ষা নাই।”

বুযুর্গ বললেন, “ও আচ্ছা এই কথা? ঠিক আছে তুমি বস, স্থির হও। তোর জান রক্ষা হবে। আমি ব্যবস্থা করছি।” তখন এই বাঘ স্থির হয়ে বসল। বুযুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বুলালেন। অমনি বাঘ আবার ইঁদুর হয়ে গেল। সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসল।

Address

Jagannathpur
3060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pool Villa T2P posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share