18/09/2026
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আর.এ.সি) কোর্সের ৫ম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি
১ লক্ষ টাকা সমমূল্যের কোর্স মাত্র ১০,০০০ টাকায়।
আবেদনের যোগ্যতা:
● জেএসসি/ নাহবেমির বা সমমানের সার্টিফিকেটধারী
● বয়সসীমা: ১৮- ৩০ বছর
কোর্সের বিবরণ:
● কোর্সের ধরন: আবাসিক
● কোর্সের মেয়াদ: ৩ মাস
● ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ
এই কোর্সে যা যা শিখবেন:
● বেসিক ইলেকট্রিসিটি ও টিউব প্রসেসিং
● গ্যাস ওয়েল্ডিং/ব্রেজিং
● সকল প্রকার রেফ্রিজারেটরের বৈদ্যুতিক ত্রুটি শনাক্তকরণ, সার্ভিসিং এবং মেইনটেনেন্স
● সকল প্রকার রেফ্রিজারেটরের মেকানিক্যাল সাইকেলের ত্রুটি শনাক্তকরণ, সার্ভিসিং এবং মেইনটেনেন্স
● সকল প্রকার এয়ার কন্ডিশনারের বৈদ্যুতিক ত্রুটি শনাক্তকরণ, সার্ভিসিং এবং মেইনটেনেন্স
● সকল প্রকার এয়ার কন্ডিশনারের মেকানিক্যাল সাইকেলের ত্রুটি শনাক্তকরণ, সার্ভিসিং এবং মেইনটেনেন্স
● এয়ার কন্ডিশনার ইন্সটলেশন করার দক্ষতা অর্জন করা
● পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা
● ২০ শতাংশ তাত্ত্বিক এবং ৮০ শতাংশ ব্যবহারিক ক্লাস
● এছাড়াও থাকছে মৌলিক ইসলামি জ্ঞান ও বিশুদ্ধ কুরআন ক্লাস।
কোর্স ফি ও আবাসন
● ১ লক্ষ টাকা সমমূল্যের কোর্স মাত্র ১০,০০০ টাকায়।
● শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছলদের জন্য, সচ্ছলরা তাদের সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করবেন।
● এই ফি-র মধ্যে খাবার, আবাসন ও প্রশিক্ষণ ফি অন্তর্ভুক্ত।
● বি:দ্র: NSDA অ্যাসেসমেন্ট-এর জন্য অতিরিক্ত ১৫০০ টাকা পরিশোধ করতে হবে।
উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে সম্পূর্ণ কোর্স ফি (১,০০,০০০ টাকা) পরিশোধ করা বাধ্যতামূলক।
ভর্তির টাইমলাইন:
● আবেদনের শেষ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি
● অনলাইন পরীক্ষা ১৯ সেপ্টেম্বর (সকাল ১০ টা)
● অনলাইন পরীক্ষার ফলাফল: ২০ সেপ্টেম্বর
● রিটেন ও ভাইভা: ২৩ সেপ্টেম্বর
● ওরিয়েন্টেশন ক্লাস: ২৬ সেপ্টেম্বর ( সম্ভাব্য)
‘রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং’ কোর্সে আবেদনের শর্ত:
● আপনাকে কমপক্ষে ২টি ফ্রিজ ও এসি মেরামতের দোকান (রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং শপ)-এর কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।
● সেই শপগুলোর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, মালিক বা প্রধান টেকনিশিয়ানের নাম রেজিস্ট্রেশন ফর্মে লিখে দিন।
রেজিস্ট্রেশন করতে নিচের লিংক ব্যবহার করুন:
রেজিস্ট্রেশন লিংক: https://assunnahskill.edu.bd/courses/rac
পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা
● অনলাইন এবং রিটেন ও ভাইভা পরীক্ষার জন্য: https://asf.sh/racpdf
যোগাযোগ ও ঠিকানা
09610001089
ঠিকানা: প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল,
উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/nHFB2c76VPTCps6t6
আপনার ক্যারিয়ারকে সফলতার পথে পরিচালিত করতে আজই আবেদন করুন!