02/02/2021
. শেয়ার্ড এবং ডেডিকেইটেড ব্যান্ডউইথ:
ইন্টারনেট প্রোভাইডার বেছে নেয়ার সময় দেখলেন আপনার পছন্দের আইএসপির দুই রকম ব্যান্ডউইথ আছে । ১. শেয়ার্ড ব্যান্ডউইথ ২. ডেডিকেইটেড ব্যান্ডউইথ । এখন প্রশ্ন হলো আপনি কোনটি নিবেন ? তার আগে খুলে বলি শেয়ার্ড এবং ডেডিকেইটেড ব্যান্ডউইথ বলতে কি বুঝায় ।
আপনার আইএসপি যদি আইআইজি (এরা হচ্ছে ইন্টারনেট ব্যান্ডউইথের পাইকারি বিক্রেতা) থেকে ১০ এমবিপিএসের ব্যান্ডউইথ কিনে তা যদি ১০ জন ইউজারের মাঝে প্রতি ইউজার ১ এমবিপিএস হিসাবে বিক্রয় করে তবে তাকে বলবে শেয়ার্ড ব্যান্ডউইথ । অন্যদিকে আইআইজি থেকে ৩ এমবিপিএসের ব্যান্ডউইথ কিনে তা যদি সরাসরি আপনার কাছে বিক্রয় করা হয় তবে তাকে বলে ডেডিকেইটেড ব্যান্ডউইথ । ডেডিকেইটেড ব্যান্ডউইথে স্পীডের উঠানামা হয়না কখেনা যদি না আপনি যে সার্ভর থেকে কোন ফাইল ডাউনলোড করছেন তার ব্যান্ডউইথ ঘটিত কোন সমস্যা না থাকে ।
অপরদিকে শেয়ার্ড ব্যান্ডউইথে স্পীড কতটুকু উঠানামা করবে তা নির্ভর করছে আপনার আইএসপি ব্যান্ডউইথ কতটা শেয়ার করছে তার উপর । তবে "ওভারশেয়ারিং" না করলে শেয়ার্ড ব্যান্ডউইথেও আপনি ৯০% সময়ই ডেডিকেইটেড লাইনের মত স্পীড পাবেন । উপরে বলা উদাহরণটিতে আইএসপি যদি ১০ জন ইউজারের চেয়ে বেশী ইউজারের মাঝে ব্যান্ডউইথ শেয়ার করে তবে আপনি আনস্টেবল স্পীড পাবেন । আর একেই বলে "ওভার শেয়ারিং" । শেয়ার্ড লাইনে ডেডিকেইটেড লাইনের মত স্পীড সরবরাহ করার জন্য আইএসপি রা তাদের রাউটারে কোন আইপি এড্রেস কতটুকু পর্যন্ত স্পীড পাবে তা সেট করে দেয় । যার ফলে নির্দিষ্ট স্পীডের চেয়ে "বেশী" পাওয়ার সুযোগ তেমন থাকেনা ।
এবার আপনি কোন ব্যান্ডউইথ নিবেন তার সিদ্ধান্ত আপনার ।