25/01/2021
কম্পিউটার এবং ল্যাপটপে হার্ডডিস্ক ব্যবহার করার কারনে ডেটা ট্রান্সফার স্পিড খুবই কম হয়ে থাকে। সেই কারনে SSD এর চাহিদা বর্তমানে বেশ ব্যাপক। ব্রান্ড ভিত্তিক অনুযায়ী বাজারে WD এসএসডি বিক্রি ব্যাপক তাই কিছু অসাধু ব্যবসায়ী বাজারে নকল WD এসএসডি বিক্রি করছে। এই সকল প্রোডাক্ট এর গুনগত মান এবং ডেটা ট্রান্সফার স্পিড খুবই কম থাকে।
#চলুন_দেখে_নেই_কিভাবে_আসল_WD_এসএসডি_চিনবোঃ
✳️আসল প্রোডাক্টির গায়ে স্মার্ট টেকনোলজি হলোগ্রাম স্টিকার থাকবে, কিন্তু নকল প্রোডাক্ট এর গায়ে কোনো স্টিকার থাকবে না।
✳️আসল প্রোডাক্টির প্যাকেটটি তুলনামূলক গাড় সবুজ কালার, কিন্তু নকল প্রোডাক্টের প্যাকেটটি তুলনামূলক হালকা সবুজ কালার।
✳️আসল প্রোডাক্টির গায়ে সিরিয়াল নাম্বার থাকবে যেটি দিয়ে অনলাইনে চেক করিয়ে নিতে পারবেন যে এটি আসল অথবা নকল কিনা, সে জন্য ভিজিট করুন https://support-en.wd.com/app/warrantystatus তারপর view warranty status ট্যাবটি খুলুন এবং নিচের বক্সে প্রোডাক্টের নাম, কান্টি এবং সিরিয়াল নাম্বার দিয়ে পূরন করে সাবমিট করলেই দেখতে পারবেন পণ্যটি আসল কিনা নকল।
তাই নকল WD এসএসডি কেনা থেকে বিরত থাকুন এবং স্মার্ট টেকনোলজিস হলোগ্রাম স্টিকার দেখে কিনুন এবং নিশ্চিন্তে থাকুন।
আর বিস্তারিত জানতে ফোন করুনঃ ০১৭১৫-৩৬৩৯১৯