10/01/2023
একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে হাটতেছি!
এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডেকে উঠলো,
- আঙ্কেল আঙ্কেল ভালো আছো? মেয়েটা খুব মিষ্টি! বয়স আনুমানিক চার কি পাঁচ!
আমি দাঁড়িয়ে বললাম, - হ্যা মা ভালো আছি!
কিন্তু কে তুমি? - আমি জান্নাত ( কাল্পনিক) ! ক্লাস টু,তে পড়ি!
- আমাকে চিনো কিভাবে? - ওই যে মা (হাতে দেখিয়ে) বললো, তোমাকে আঙ্কেল ডাকতে!
. আস্তে আস্তে তার মা আমার সামনে আসলো!
বোরকার মুখটা খুলতেই চমকে গেলাম!!! রিতু !!!
- ভালো আছো নাহিন ? - (রিতু )
- অনেক ভালো!
- কিরকম ভালো সেতো দেখতেই আছি!
হাতে সিগারেট, মাথার চুল এলোমেলো! মুখে বিষন্নতার ছাপ!
- হুম!
- আচ্ছা নাহিন জীবনটাকে একটু সুন্দর করে সাজাতে পারো না?
- সাজিয়েছিলাম তো, হঠাৎ একটা ঝড় এসে সব তছনছ করে দিলো!
- সে আর কিছু বললো না! আসলে ওর বলার মত কিছু নেই।
অফিস এর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রিলেশন ছিলো!
অনেক ভালোবাসতাম তাকে !
আর কোনোদিন তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। বহুদিন পর আজ হঠাৎ দেখা!!!
. ঘোর ভেঙে দিয়ে সে বলে উঠলো, - ইদানিং কি করছো নাহিন ?
- কিছুনা!
- কোনোরকম জব? - হয়েছিলো, ছেড়ে দিয়েছি!
- কেন?
- কার জন্য করবো ? দুনিয়াতে আপন বলতে কেউ নেই!
একজন মানুষকে অনেক ভালোবাসতাম সেও আমাকে ছেড়ে চলে গেছে।
এখন চাকরি দিয়ে কি হবে!!! . কথাগুলো শুনে তার চোখের কোণে জল চলে আসলো!
এমন সময় তার স্বামীর আগমন! পরিচিতি শেষে বিদায়...... .
. দোকান থেকে ২প্যাকেট সিগারেট কিনে বাড়িতে চলে গেলাম! আজ সারারাত ঘুম হবে না, পূর্বের স্মৃতিগুলো খুব বেশী মনে পড়বে!!!
হয়তো এটা নাও হতে পারে, কারণ সে চলে যাবে অনেক দূরে.
আবার কোন না কোন একদিন দেখা হয়ে যেতেও পারে,
সারা রাত হয়তো সিগারেট টানতে টানতে একটা কথাই হৃদয়ের কোণে বার বার বেজে উঠবে
"এ জীবনে আর তোমাকে পাওয়া হলো না"