08/05/2026
হোম রাউটার ব্যবহারে সচেতন হোন
সবাইকে অনুরোধ করছি, বিষয়টি একটু মনোযোগ সহকারে দেখবেন।
বর্তমান সময়ের ইন্টারনেট ব্যবহার আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। এখন একটি বাসায় একসাথে একাধিক মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, CCTV এবং অন্যান্য স্মার্ট ডিভাইস ইন্টারনেট ব্যবহার করে। তাই সাধারণ Single Band / নিম্নমানের রাউটার দিয়ে ভালো পারফরম্যান্স পাওয়া অনেক সময় সম্ভব হয় না।
দুঃখজনকভাবে, বাজারে এখনো অনেক কোম্পানি ও বিক্রেতা নিম্নমানের Single Band রাউটার বিক্রি করছে, যা বর্তমান সময়ের ইন্টারনেট ব্যবহারের জন্য যথেষ্ট নয়। সাধারণ গ্রাহক অনেক সময় বিষয়টি বুঝতে পারেন না, কিন্তু যারা বিক্রি করেন—তাদের দায়িত্ব হলো গ্রাহককে সঠিক পরামর্শ দেওয়া।
রাউটার শুধু একটি ডিভাইস নয়, এটি আপনার ইন্টারনেট ব্যবহারের গুরুত্বপূর্ণ সম্পদ। ভালো ইন্টারনেট সংযোগ থাকার পরও দুর্বল রাউটারের কারণে স্পিড কম, WiFi দুর্বল, ভিডিও বাফারিং, WhatsApp/ভিডিও কল সমস্যা, বারবার ডিসকানেক্ট—এসব সমস্যা দেখা দিতে পারে।
তাই সামান্য বেশি বাজেট হলেও ভালো ব্র্যান্ডের Dual Band / Gigabit Dual Band / WiFi 6 রাউটার ব্যবহার করুন। এতে ইন্টারনেট পারফরম্যান্স ভালো থাকবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি কমবে।
আপনার রাউটার, আপনার সম্পদ।
সঠিক রাউটার বেছে নিন, ভালো ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করুন।