27/05/2026
💸 মাশাআল্লাহ, কোর্স চলাকালীন ২০,৫০০ টাকা ইনকামের মাইলস্টোন অর্জন করলো আমাদের শিক্ষার্থী সাব্বির রহমান।
আলহামদুলিল্লাহ, আমি মোঃ সাব্বির রহমান, গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের ১১৩তম ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী। ফ্রিল্যান্সিংয়ের স্বপ্ন পূরণে বাবাকে বুঝিয়ে একটি কম্পিউটার কিনে নিই, যা আমার শেখার যাত্রাকে বদলে দেয়। নিয়মিত ক্লাস ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করি, আর আমাদের সিইও মিজবাহুল ফারহান স্যারের সরাসরি দিকনির্দেশনা ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা।
স্কিল ডেভেলপমেন্ট শেষে লোকাল ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ শুরু করার মাত্র ৫-৬ দিনের মাথায় ২৪০০ টাকার প্রথম অর্ডার পাই এবং ফারহান স্যারের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করি। মাত্র ৯ দিনেই আমার আয় দাঁড়ায় ৬১০০ টাকা, আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সর্বমোট ইনকাম ২০,৫০০ টাকা। বড় বাজেট না হলেও শুরুতেই এমন সাড়া প্রমাণ করে দিয়েছে কাজ জানা থাকলে কাজের অভাব হয় না।
আমার প্রিয় মেন্টর মিজবাহুল ফারহান স্যার ও গোল্ডেন ওয়ান আইটি ইনস্টিটিউটের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবাই দোয়া করবেন যেন সামনে আরও বড় সাফল্য অর্জন করতে পারি।