06/12/2020
লোগো ডিজাইন সম্পর্কিত কিছু ভুল ধারণা।
১. লোগো ডিজাইনে কোম্পানি কি করে সেটা থাকতেই হবে এমন ধারণা। আপনি যদি বিশ্বের বিখ্যাত সব ব্রান্ডগুলোর দিকে তাকান যেমন (apple,nike,cocacola) তাহলে দেখবেন তারা কি করে তা কখনোই তাদের লোগোর মাধ্যমে লিটারেলি ফুটে ওঠে না।যেমন Apple এর লোগো খাওয়া আপেল হলেও তারা কিন্তু আপেল বিক্রি করে না।
২. লোগোতে সিম্বল থাকতেই হবে এমন ধারণা। বিখ্যাত অনেক লোগো আছে যারা শুধুমাত্র টাইপ বেজড। যেমন - Nokia,Sony, Fedex ইত্যাদি।
৩. ইন্ডাস্ট্রিতে যে-ধরনের লোগো চলতেছে সেরকমটি হতে হবে,ব্যতিক্রম হওয়া যাবে না।লোগোটিকে স্টান্ড আউট করবার জন্য মাঝেমধ্যে ভিন্নভাবে করার প্রয়োজন পড়ে।আসলে লোগো ডিজাইনেরও বিবর্তন ঘটে এবং ঘটবেই এটাই স্বাভাবিক ।আগে যেমন যেমন কম্পলেক্স, ৩ ডি এবং বিভিন্ন ইফেক্ট এর ব্যবহার করা লোগো চলত ,এখন তেমন সিম্পল,ফ্লাট,মডার্ণ এবং মিনিমালিস্ট লোগো বেশি চলতেছে।
৪. লোগো টাইমলেস হতেই হবে। দুনিয়ার সবকিছুই খুব দ্রুত পরিবর্তন হচ্ছে,যুগের সাথে তাল মিলিয়ে। সো লোগোও পরিবর্তিত হবে এটায় স্বাভাবিক। যেমন- দুইদিন আগেই intel তাদের লোগো পরিবর্তন করলো, Pespi তো তাদের লোগো চেঞ্জের পিছনেই ১ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।
৫. লোগো পছন্দসই হতে হবে। লোগো সুন্দর কি সুন্দর না তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে লোগোটা ফাংশনাল এবং এফেক্টিভ কি না।
৬. লোগো ডিজাইন শেখার সময় আমাদের রুল অফ থাম হিসেবে শিখিয়ে দেয়া হয়েছে এটা সিম্পল এবং টাইমলেস হতেই হবে। ব্যাপারটা এমন নয় কিন্তু লোগোর অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন - মাস্কট এবং ভিন্টেজ এই ধরনের লোগো গুলো খুব একটা সিম্পল হয় না। অবশ্যই সিম্পল লোগো বেটার তবে সবক্ষেত্রে নয়।