Civil Rights & Cyber Crime Solutions

Civil Rights & Cyber Crime Solutions নাগরিক অধিকার নিয়ে কাজ ও সাইবার ক্রা?

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!ভোলা জেলার বোরহান উদ্দিনের গঙ্গাপুর ৭ নং ওয়ার্ডের ছবর আলী হাওলাদার বাড়ির দুলাল ...
26/03/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

ভোলা জেলার বোরহান উদ্দিনের গঙ্গাপুর ৭ নং ওয়ার্ডের ছবর আলী হাওলাদার বাড়ির দুলাল হাওলাদারের ছেলে মোঃ রাহাত ইফতারের পরে তার "মা" নাসিমা বেগমকে ধা'ড়া'লো দা' দিয়ে কু'পি'য়ে নৃ'শং'স ভাবে হ'ত্যা করে।
আসামি রাহাত গ্রেফতার।

19/02/2024

Join us to get help
Keep in touch
Message us

এই বাচ্চাটিকে পাওয়া গিয়েছে সিলেটে কিন্তু তার সঠিক এড্রেস বলতে পারছে না। শুধু বলতেছে তার বাসা গাজীপুর বাবার নাম বলতেছে ...
07/02/2024

এই বাচ্চাটিকে পাওয়া গিয়েছে সিলেটে কিন্তু তার সঠিক এড্রেস বলতে পারছে না। শুধু বলতেছে তার বাসা গাজীপুর বাবার নাম বলতেছে লিটন। যদি কেউ বাচ্চাটিকে চিনতে পারেন নিচের নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ।
01910041514

29/08/2023

যখন আপনাকে কেউ চিনতো না, আপনার দিনকাল যাচ্ছে চরম দুর্যোগে, তখন কোনো না কোনো অগোছালো মানুষ আপনার জীবনে চলে আসে। শুধু সেই মানুষটা আপনার দুর্যোগের বিষয়ে কোনো প্রশ্ন না করে যেচে এসে আপনার পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকে যতদিন না আপনার দুর্যোগ কেটে স্বাভাবিক হচ্ছে।

তারপর একসময় আপনি অনেক উপরে উঠে যান, সেই মানুষটা একই জায়গায় থেকে যায়। তারপর আপনার জীবন থেকে হারিয়েও যায়। মাঝেমধ্যে লোকমুখে আপনার সফলতার কথা শুনে খুশি হয়। কিন্তু কাউকেই বলে না যে, সে আপনাকে চিনে, এমনকি আপনার সেই দুর্যোগকালীন সময়ের কথাও। কারণ আপনার সফলতার সংবাদ শুনতে তার ভালো লাগে। নিরাপত্তা বলয়ে থাকা উঁচুতে বসে কোনো এক সন্ধ্যায় আপনারও মনে পড়ে সেই মানুষটার কথা। ঠিকানা ও যোগাযোগ ব্যবস্থা জানা না থাকায় এবং 'লোকে কি বলবে' ভাবনায় আপনি নিচে থাকা সেই মানুষটাকে খুঁজেন না। কিন্তু মনে মনে ঠিকই তাকে খুঁজে বেড়ান "কোথায় আছে সে ? কেমন আছে ? ওর পুরো নামটাও তো জানি না যে, ফেসবুকে খুঁজবো।"

একদিন অফিসের কাজে সকালে বাইরে গিয়ে দুপুরে অফিসের সামনে থেকে গাড়ি থেকে নামতেই দেখলেন বড় চুল দাড়ি সহ কাঁধে ব্যাগ ঝুলিয়ে সে সামনে এসে বলছে "ক্ষুধা লেগেছে। টাকা নাই। ভাবছি আজ আপনি লাঞ্চ করাবেন।" আপনার নিরাপত্তীরক্ষীরা সন্দেহের চোখে তাকে দেখছে।
----------------------------
লেখাতে উঁচুতে থাকা ব্যক্তিটা আপনি। আপনি তাকে না চেনার ভান করলেও সে বলবে না যে, আপনারা পূর্বপরিচিত। চুপ করে চলে যাবে।
আপনি হলে কি করবেন ?
Dias

17/06/2023

ভাই
ফেসবুকে বউয়ের ছবির সাথে তোমার ছবি আপলোড দিয়ে
লাভ রিয়েক্ট পেয়ে নিজেকে খুব গর্বিত ভাবছো?
কখনো চিন্তা করেছো কি?
এ লাভ রিয়েক্ট গুলো কার জন্য পেলে?
পরবর্তীতে এর জন্য কি কি ভোগান্তি পোহাতে হতে পারে?

21/03/2023

ব্যাংকে নিয়োগের প্রশ্ন পত্র ফাঁস
বুয়েট অধ্যাপক নিখিল রঞ্জন ধর কারাগারে

বাস্তবতা তুলে ধরা হয়েছে লেখাটিতে। আমি আমার বিবাহিত জীবনে কখনো এমন লিখা  লিখিনি। কারণ আমি ছিলাম একটা খোলসের ভিতর আবৃত। স্...
08/03/2023

বাস্তবতা তুলে ধরা হয়েছে লেখাটিতে।

আমি আমার বিবাহিত জীবনে কখনো এমন লিখা লিখিনি। কারণ আমি ছিলাম একটা খোলসের ভিতর আবৃত। স্বামী হারা হওয়ার পর বুঝতে পারছি এই সমাজে নারীরা কত ভাবে,কত রকমে,কত রুপে অবহেলিত!!
আমার কাছে তো মনে হয় নারীদের প্রধান শত্রু আমরা নারীরাই!!!
যেমন ধরুন,
কর্মজীবি নারীর বাচ্চা মানুষ হয় না এই বদনাম যে ছড়িয়ে বেড়ায় সেও একজন নারী।

নিজের ভাই এর জন্য মেয়ে দেখতে গিয়ে আরেকটা মেয়ের গায়ের রং , চুল নিয়ে উপহাস করা মানুষটাও নারী।

কোন মেয়ে হয়রানির শিকার হলে,ওর সাথে কেন এসব ঘটলো,আমাদের সাথে তো হয়না,এই কথা বলে তাকে ঘরের চার দেয়ালে মুখ বন্ধ করে দেয়া শিক্ষিত মানুষগুলাও নারী।

কারো সাজানো গোছানো সংসার ভেংগে আরেকজনের স্বামী বিয়ে করে ফেসবুকে বিয়ে রিলেটেড হাদিস শুনায় সেও একজন নারী।

অফিস থেকে ছেলে আসার পর এক গাদা বিচার দিয়ে বউকে গালমন্দ না খাওয়ালে যার রাতে ঘুম হয়না সেও একজন নারী।

মেয়েটাই ইশারা দিয়েছিলো তাই ছেলেটা ওর সাথে এমন করেছে,এভাবে অন্যের মেয়ের চরিত্রে দাগ লাগিয়ে ছেলেদের দোষ ধামাচাপা দেওয়া মানুষটাও নারী।

বিধবা মহিলার এত সখ আহলাদ কিসের, এমন ভাবে ফেসবুকে ছবি দেয় মনে হয় বিয়ে বসতে চায়। এমন নোংরা কথা বলা মানুষটাও নারী। এসব কথা বলে আরেক নারীর বেঁচে থাকার স্বপ্নকে খুন করে ফেলার কারন ও একজন নারী।

স্বামীর কাছে দিনের পর দিন নির্যাতিত হওয়ার পরেও মানিয়ে চলতে হবে এই কথা শিখানো মানুষটাও একজন নারী।

বিধবা হওয়ার পর মনে হলো,

পুরুষের হাত থেকে নারীদের বাচানোর স্লোগান দেয়ার আগে নারীদের হাত থেকে নারীদের বাচানোর স্লোগান দেয়া উচিত।
আসুন নিজেকে পরিবর্তন করে সুন্দর সমাজ গড়ি।

✍ রহিমা আক্তার

21/02/2023

Civil Rights & Cyber Crime Solutions
এ নাগরিক অধিকার ও সাইবার ক্রাইম নিয়ে কাজ করার জন্য সেচ্ছাসেবী প্রয়োজন।
প্রত্যেক জেলা থেকে দুইজন করে নিবো।

🛡️সেচ্ছাসেবী - ভলান্টিয়ার ™️🛡️

আগ্রহীরা থানা ও জেলা এর নাম এবং মোবাইল নম্বর উল্লেখ পূর্বক ইনবক্স করবেন।

যেকোনো প্রয়োজনে যে কোন সেবায় সবার সাথে
19/01/2023

যেকোনো প্রয়োজনে
যে কোন সেবায় সবার সাথে

26/06/2022

আইডি নিরাপত্তা নিশ্চিত করতে
অতি দ্রুত ইমেইল আইডি সংযোজন করে নিন এবং মোবাইল নাম্বার টু-ফ্যাক্টর অথেন্টিকেশন করে নিন
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং এই পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না
আপনার আইডি পুরোপুরি সুরক্ষিত থাকবে
কোন হ্যাকার এর ক্ষমতা নেই আপনার আইডি নেয়ার আপনি পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করা পর্যন্ত

10/06/2022

নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

কথাগুলো মনোযোগ সহকারে মাথায় ঢোকাবেন।

আপনি পুরুষ-
কোনো না কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন।
জন্মের পর বড় হয়েছেন কোন এক নারির তত্ত্বাবধানে কিংবা তাদের সংস্পর্শে, হতে পারে সে আপনার মা, ছোট বা বড় বোন, চাচী, খালা, ফুফু, দাদী, নানী কিংবা সৎ মা। বড় হওয়ার পর বিয়ে করেছেন কোন এক নারীকেই কিন্তু। অতঃপর আপনার ঘরে কিন্তু ঐ নারির মাধ্যমেই সন্তান আসে। এখানে কিন্তু প্রত্যেকেই নারী।

আপনি নারী-
মায়ের গর্ভে জন্ম নেওয়ার পর আপনার ভরণপোষণ খাওয়া-দাওয়া থেকে স্কুলে পড়াশোনা করা ও অন্যান্য যত দায়িত্ব আছে তার সকল দায়ভার কিন্তু একটা পুরুষের। হতে পারে সে আপনার বাবা, বড় ভাই, ছোট ভাই, চাচা, খালু, ফুপা, দাদা, নানা কিংবা সৎ বাবা। একটা সময় পার করার পর কিন্তু একজন পুরুষকে বিয়ে করেন আপনারা। বিয়ের পর কোলজুড়ে আপনার সন্তান এ পৃথিবীর মুখ দেখে। এরা কিন্তু সবাই পুরুষ।

এখানে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে এটা অস্বীকার করবো না।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ রকম হয়।

প্রথমেই পুরুষের প্রতি আমার কিছু কথা-
আপনি পুরুষ হয়ে কি করে পারেন একটা নারীকে হ্যারেজমেন্ট করতে? একটু চিন্তা করুন তো? যাকে হ্যারেজমেন্ট করতেছেন সে যদি আপনার মা বোন স্ত্রী অথবা আপনার সন্তান কিংবা উল্লেখিত কোন একটি স্বজনের ভেতর পড়েন তাহলে আপনার কেমন লাগবে? আপনি তাদের জন্য কি করবেন?

এরপর আসে নারীদের প্রতি আমার কিছু কথা-
আপনি নারী হয়ে কি করে পারেন একটা পুরুষকে হ্যারেজমেন্ট করতে? একটু চিন্তা করুন তো? যাকে হ্যারেজমেন্ট করতেছেন সে যদি আপনার বাবা ভাই স্বামী অথবা আপনার সন্তান কিংবা উল্লেখিত কোন একটি স্বজনের ভেতর পড়েন তাহলে আপনার কেমন লাগবে? আপনি তাদের জন্য কি করবেন?

উল্লেখিত বিষয়গুলো একটু চিন্তা করলেই কিন্তু বিবেক বোধ সম্পন্ন রা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি।

12/05/2022

আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আইনের বাইরে গিয়ে কোন কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। সাহায্য পেতে হলে অবশ্যই প্রথমেই আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। আর আইনের আশ্রয় ভিন্ন কোনো সাহায্য পাওয়া কোনভাবেই সম্ভব নয়। হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে।
অনেকে ব্ল্যাকমেইলের শিকার হন। আর কোনো সাধারণ মানুষকে আজাইরা কেউ ব্ল্যাকমেল করতে যায় না। পরিবারকে না জানিয়ে কোনো একটা সম্পর্ক করলে সেই সম্পর্কের কারণে কোন দুর্ঘটনা ঘটলে পরিবারকে জানানো যাবে না এই বাহানা করে জিডি করতে চায়না। পাঁচ-ছয় বছরের বাচ্চারা যারা রিলেশন করে নোড ভিডিও দিয়ে বিপদে পড়ে তাদের পরিবারের মানুষদেরকে এক্ষেত্রে তাকে সাপোর্ট করতে হবে। জিডি ছাড়া কোন মাঝ পন্থা কোনভাবেই অবলম্বন করা আমাদের পক্ষে সম্ভব নয়।
এরকম ঘটনাও আছে যে জিডি করতেছি বলে আমাদের গ্রুপের ই ফাউন্ডার কে কাজ করতে বলে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল।
তাই অনুগ্রহ পূর্বক সকলকে অনুরোধ করবো আপনারা যে কোন বিপদে আইনের আশ্রয় নিন।

Address

Dhaka
Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Civil Rights & Cyber Crime Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Rights & Cyber Crime Solutions:

Share