Edlcommerce

Edlcommerce ecommerce assistant

🟧যারা ক্যারিয়ার বিল্ড আপ করার কথা ভাবছেন এবং মার্কেটিং সেক্টরে নিজের ক্যারিয়ার জার্নি শুরু করতে চান তাদের জন্য খুবই ভাল ...
02/02/2023

🟧যারা ক্যারিয়ার বিল্ড আপ করার কথা ভাবছেন এবং মার্কেটিং সেক্টরে নিজের ক্যারিয়ার জার্নি শুরু করতে চান তাদের জন্য খুবই ভাল একটা অপশন হবে ডিজিটাল মার্কেটিং। কারন বর্তমান চাকরী বাজারে ডিজিটাল মার্কেটারদের চাহিদা দিন দিন বাড়ছে। গ্লোবাল মার্কেটে এর চাহিদা তো ছিলই এখন বাংলাদেশেও লোকাল জব মার্কেট, রিমোট জব, ফ্রিল্যান্সিং এ খুবই দ্রুততার সাথে বাড়ছে এই চাকরীর চাহিদা।

🔗 আপনিও একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারবেন। এই সেক্টরে কাজ শুরু করতে আপনার কি কি বিষয় জানতে হবে তার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেয়া হল:

১। ডিজিটাল মার্কেটিং শেখার শুরুতেই আপনাকে একটা কম্পলিট ধারনা নিতে হবে Social Media Marketing এর উপর। জানতে হবে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর পার্থক্য।

২। অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ফেইসবুক ও গুগল এর বিভিন্ন টুলস গুলো ব্যবহার করে কোনো খরচ ছাড়া মার্কেটিং করতে পারবেন। অন্যদিকে পেইড মার্কেটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় হল Facebook Ads ও Google Ads.

৩। Facebook Ads এর জন্য আপনার কিছু বিষয় শিখতে হবে প্রথমেই। অডিয়েন্স ডেমোগ্রাফি (টার্গেট অডিয়েন্সের বয়স, জেন্ডার, বিহেভিওর), সেলস ফানেল, অডিয়েন্স ফিল্টারিং, এ্যাড কপি লেখা এবং রান করা, রিটার্গেটিং এবং রিমার্কেটিং এই বিষয়গুলো সম্পর্কে সম্পুর্ণ ধারনা থাকতে হবে। Facebook Ads শিখতে আপনার ৩ মাসের মত সময় লাগতে পারে।

৪। Google Ads এর ক্ষেত্রেও কিছু ইম্পরটেন্ট বিষয় আছে যা শিখে রাখতে হবে ডিজিটাল মার্কেটার হতে হলে। PPC search ad, Display ad, YouTube ad এর মত বিষয়গুলো আপনার জানতে হবে। Google Ads এর জন্য Keyword Research কীভাবে করতে হয় এই সম্পর্কেও আপনার আইডিয়া থাকা দরকার। রিটার্গেটিং এবং রিমার্কেটিং আপনার এই ক্ষেত্রেও কাজে লাগবে। এই বিষয়ে টোটাল নলেজ নিতে আপনার ৬ মাসের মত সময় লাগতে পারে।

৫। Facebook Ads আর Google Ads এর পর আপনার যে বিষয়টি জানতেই হবে তা হল Web Analytics। Google Tag Manager, Google Analytics, Conversion tracking এইগুলো কীভাবে কাজ করে তা শিখতে হবে।

৬। সর্বশেষ আপনার SEO (Seach Engine Optimization) কীভাবে করতে হয় সেই সম্পর্কে জানতে হবে। কীভাবে অন পেইজ এবং অফ পেইজ SEO করতে হয়, কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট রাইটিং এই বিষয়গুলো শিখতে হবে SEO করার জন্য। SEO তে এক্সপার্ট হতে আপনার মোটামুটি ৩ মাসের মত সময় লাগতে পারে।

🟧 উপরের এই বিষয়গুলো মেইনলি আপনার জানতে হবে যদি ডিজিটাল মার্কেটিংকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান। আপনি যদি ফুল ডেডিকেশনের সাথে এই সব স্টেপগুলো শেখা শুরু করেন, আপনার ১০ থেকে ১২ মাসের মত সময় লাগতে পারে।

শপিফাই কি? শপিফাই হচ্ছে মূলত একটি কানাডিয়ান ইকমার্স কোম্পানি যারা বিভিন্ন অনলাইন স্টোরগুলোর জন্য ওয়েব সফটওয়্যার ডেভেলপ ক...
29/01/2023

শপিফাই কি?

শপিফাই হচ্ছে মূলত একটি কানাডিয়ান ইকমার্স কোম্পানি যারা বিভিন্ন অনলাইন স্টোরগুলোর জন্য ওয়েব সফটওয়্যার ডেভেলপ করে। এই ধরনের সফটওয়্যার গুলোকে মূলত SAS software বলা হয়, অর্থাৎ 'Software As a Service'

শপিফাই কিভাবে কাজ করে?
Shopify ব্যাবহারের একটি ভালো সুবিধা হচ্ছে এটির সেটআপ। কোনো ধরনের Coding Language এর জ্ঞান ছাড়া আপনি এটির মাধ্যমে সহজে একটি Online store বা e-commerce সাইট বানিয়ে ফেলতে পারবেন।

আপনার সাইট এর ডিজাইন করার জন্য এইখানে আপনি বিভিন্ন রকমের টুলস ও থিম পেয়ে যাবেন।
শপিফাই দিয়ে কি ইনকাম করা সম্ভব?
জ্বি শপিফাই নিয়ে কাজ করে দুই ভাবে ইনকাম করা সম্ভব!
১মত আপনি নিজেই একটি শপিফাই স্টোর তৈরি করে তাতে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারবেন ইন্টারন্যাশনাল ভাবে।
২য়ত আপনি একজন শপিফাই ডেভেলপার হিসেবে অনলাইন মার্কেট প্লেস গুলোতে ফ্রীল্যান্সার হিসাবে কাজ করতে পারবেন।ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলোতে শফিফাই ডেভেলপার দের কাজের চাহিদা প্রচুর।
একজন শফিফাই ডেভেলপার এর কাজ কি?
★একজন শফিফাই ডেভেলপার মুলত শফিফাই স্টোর গুলো তৈরি করে এবং সেগুলো ডেভেলপ ও ম্যানেজ করে।
★প্রিমিয়াম থিম ও প্লাগিন গুলো সেটাপ করে,
★থিম বা প্লাগইনের কার্যকারিতা বিভিন্ন ডিভাইসে ও ব্রাউজারে পরীক্ষা করে,
থিম বা প্লাগইনের চূড়ান্ত ভার্সন রিলিজ করে,
নিয়মিত থিম বা প্লাগইন আপডেট করে,
প্রজেক্টের ক্ষেত্রে কাজ শেষ হবার পর ক্লায়েন্টের কাছে প্রজেক্ট হস্তান্তর করা
প্রয়োজন হলে পরবর্তীতে ক্লায়েন্টকে টেকনিক্যাল সহায়তা দেয়। এছাড়াও ড্রপশিপিং এর মতো আরও অনেক কাজ থাকে। যা করে অনেক ইনকাম করা সম্ভব।

গ্রাফিক্স ডিজাইনার উল্লেখযোগ্য একটি ইনকামের উৎস হলো টেম্পলেট ডিজাইন।মুলত টেম্পলেট  কে ডিজাইন তৈরির মূল উৎস বলা । টেমপ্লে...
28/01/2023

গ্রাফিক্স ডিজাইনার উল্লেখযোগ্য একটি ইনকামের উৎস হলো টেম্পলেট ডিজাইন।মুলত টেম্পলেট কে ডিজাইন তৈরির মূল উৎস বলা । টেমপ্লেট দ্বারা অতি দ্রুত এবং কার্যকরী ডিজাইন তৈরি করা যায়। গ্রাফিক্স ডিজাইনার রা গ্রাফিক্স এর মাধ্যমে এসব স্মার্ট টেম্পলেট ডিজাইন করে থাকেন। যেগুলো পরবর্তী তে এডিট ও করা যায়। বলা বাহুল্য এসব টেমপ্লেট ডিজাইন কাজের চাহিদা অনেক।অনলাইন মার্কেট প্লেস গুলোতে এসব কাজ প্রচুর পাওয়া যায়।একজন ফ্রীল্যান্সার টেমপ্লেট ডিজাইন করে প্রচুর আয় করে থাকেন।
গ্রাফিক্স ডিজাইনার রা কাজের ক্ষেত্রে অনেক সময় নমুনা টেমপ্লেট তৈরি করে থাকেন, অনেক সময় তাদের তৈরি করা ডিজাইন থেকে অনেক ডিজাইন বাতিল ও করা হয়।
কিন্তু এখন এই নমুনা টেমপ্লেট, বাদ পড়া টেম্পলেট কিংবা একজন ডিজাইনার কতৃক তৈরিকৃত সুন্দর টেমপ্লেট গুলিও বিক্রি করা যায়, যা একজন গ্রাফিক্স ডিজাইনার এর প্যাসিভ ইনকাম হিসেবে গন্য করা হয়।
এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এসব টেমপ্লেট কোথায় বিক্রি করা যায়?
জ্বি এসব টেমপ্লেট বিক্রির জন্যও নির্দিষ্ট কিছু মার্কেট প্লেস রয়েছে যা ফ্রিল্যান্সিং মার্কেট গুলোর অনুরুপ। এখানে আমি কিছু জনপ্রিয় টেমপ্লেট বিক্রির ওয়েবসাইট / মার্কেট প্লেস গুলোর নাম দিয়ে দিচ্ছি যেখানে সহজেই টেমপ্লেট গুলো বিক্রি করা যায়.....

উল্লেখযোগ্য ওয়েবসাইট গুলো:

Creative Market
Graphicriver
Etsy
Freepik
DesignBundles
TemplateMonster
designhill
Zazzle
Redbubble
poweredtemplat
Crella
Art Web
Design Cuts
Yellow image
thehungryipeg
Picbest
Codegrape
উপরোক্ত ওয়েবসাইট গুলোতে নান্দনিক ডিজাইনের টেমপ্লেট গুলো সেল করা হয়। একজন গ্রাফিক্স ডিজাইনার এসব টেমপ্লেট সেল করে মাসে ৩০০০০ হাজার থেকে ৫-৬ লক্ষ টাকা পর্যন্ত প্যাসিভ ইনকাম করতে পারবেন।

কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন? এর ভবিষ্যৎ কি?বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই আছে। যেমন, ধরুন এ...
28/01/2023

কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন? এর ভবিষ্যৎ কি?

বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের মোড়ক তৈরি করা ইত্যাদি কাজ গুলো গ্রাফিক্স ডিজাইনার দিয়েই করতে হবে।

মোটকথা আপনি যা ই করেন না কেন কাজটি ভালো ভাবে করতে হলে গ্রাফিক্সের প্রেসজেন্টেশন লাগবেই।

তাই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরীই আপনাকে খুজে নিবে।

বর্তমানে আমাদের দেশে নতুন নতুন অনেক কোম্পানী তৈরি হচ্ছে তাদের ডিজাইনার প্রয়োজন হয় ভালো কাজ জানলে দেশীয় কোম্পানি-তে জব করতে পারবেন।

যারা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের জন্যও আছে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনেক টাকা আয়ের সুযোগ। Fiverr, Freelancer, Upwork সহ অনেক বড় বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আছে যেখানে আপনি UI ডিজাইন, ব্যানার, লোগো, পোস্টার, টি-শার্ট্,ফেস্টুন, পিএসডি ডিজাইন এর উপর ফিক্সড বা হাওয়ারলি রেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। তবে নতুন অবস্থায় Fiverr এবং Freelancer মার্কেটপ্লেস ভালো । আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস এর স্টুডেন্টদের এই ২ টি মার্কেটপ্লেস সহ আরও বিভিন্ন মার্কেট প্লেস এ কিভাবে কাজ করতে হয় তা বিস্তারিত শিখিয়ে থাকি। আমাদের রয়েছে আধুনিক স্মার্ট কম্পিউটার ল্যাব এবং দক্ষ প্রশিক্ষক মন্ডলী। যারা খুব দক্ষতা এবং যত্নের সাথে আপনাদের কাজ শেখাবে। কোর্স শেষে সার্টিফিকেট বিভিন্ন কাজে সাপোর্ট দেয়া হবে এমন কি আমাদের এখান থেকে ইন্টার্নিশিপ এর সুযোগ রয়েছে!!!!

মূলকথা হচ্ছে একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। বর্তমানে অনলাইনে ভাল কাজ জানলে অনেক কাজের সুযোগ আছে ।

কোথায় শিখবেন?

★EDL Academy ★তে..........
আমাদের ঠিকানা: গ্রাউন্ড ফ্লোর, সিদ্দিক শপিং কমপ্লেক্স, কালিয়াকৈর,মৌচাক, গাজিপুরে!!

আমাদের সরাসরি ল্যাবে এবং লাইভ ক্লাস এর মাধ্যমে আপনি ক্লাস করে গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন ।

ফি কত?
আমাদের কোর্স ফি ৬০০০/- টাকা।
এছাড়াও আমরা ১ম ব্যাচে ভর্তি হওয়া স্টুডেন্ট দের সর্বোচ্চ ৩০% ডিস্কাউন্ট দিয়ে থাকি। আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি নিশ্চিত করতে পারবেন।

কোর্স করতে কি কি লাগবে?

কম্পিউটার বা ল্যাপটপ লাগবে।
কনফিগারেশনঃ Minimum core i3
ইন্টারনেট কানেকশন

ভর্তির জন্য যোগাযোগ করব কিভাবে?

আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন

হেল্পলাইনঃ 01889724768
E- mailঃ [email protected]

27/01/2023

ফাইবার মার্কেটপ্লেসে বেশি অর্ডার পাবার টিপস সমূহ:

নিচে আমরা ফাইবার মার্কেটপ্লেস থেকে বেশি অর্ডার পাবার টিপস গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। এই টিপস গুলো মেনে চললে আশা করা যায় আপনারা অতি দ্রুতই কাজ পাবনে! তবে অবশ্যই আপনার ধৈর্য, দক্ষতা, যোগাযোগ ক্ষমতা আর ভাগ্যের উপরে নির্ভর করছে আপনি কত দ্রুত কাজ পাবেন! যাই হোক, চলুন শুরু করিঃ

১। সুন্দর প্রোফাইল তৈরি করুনঃ
একটি সুন্দর প্রোফাইল বেশি অর্ডার বা কাজ পাবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ! অধিকাংশ বায়ার প্রোফাইল দেখেই কিন্তু অর্ডার প্লেস করেন! তাই আগে আপনার প্রোফাইলটি সুন্দর করে সাজান! একটি ভালো প্রোফাইল তৈরি করার জন্য যা করবেন তা হলোঃ

একটি প্রোফেশনাল ছবি আপলোড করুন! ছবিটি দেখে যেন মনে হয় আপনাকে দিয়ে কাজ হবে। আপনি ফেইস ইমেজ (Face image) লিখে গুগলে সার্চ করে ইমেজ থেকে ১০ টি ছবি দেখুন! তাহলে আপনিই বুঝতে পারবেন কোন ছবিটি প্রোফেশনাল আর কোনটি নয়!
নামের নিচে টাইটেল সেকশনে আপনার প্রোফেশনাল ট্যাগ ব্যাবহার করুন! অনেকেই আছে এমন লিখেঃ ড্রিমার বয়, ফ্রিল্যান্সার ইত্যাদি। এমন না লিখে আপনার প্রোফেশনাল ট্যাগ ইউজ করুন। যেমনঃ ওয়েব ডেভেলপার, এসইও এক্সপার্ট, ইত্যাদি।
ডেসক্রিপশন বক্স ফাইবার মার্কেটপ্লেসে বেশি অর্ডার পাবার টিপস গুলোর মধ্যে অন্যতম। কারণ, বায়ার এসে বেশি ফোকাস করবে আপনার ডেসক্রিপশন বক্সে। তাই ডেসক্রিপশন বক্স খুব যত্নের সাথে লিখুন। প্রথমে আপনি কি কি কাজ জানেন তাই লিখবেন। আর এর পর সুন্দর করে বলবেন, বায়ার কেন আপনার কাছে বেশি সুবিধা পাবে! তবে কোন ক্ষেত্রেই অন্য কোন প্রোফাইল থেকে কোন লেখা কপি করবেন না। আবারও বলছি, সাবধান!
স্কিল গুলোতে আপনি যা যা পারেন তাই তাই যুক্ত করুন। কখনোই এমন জিনিস যুক্ত করবেন না যা আপনার কাজের সাথে অসংগতি পূর্ণ।
ভালো হয় যদি আপনি স্কিল টেস্ট দিতে পারেন। স্কিল টেস্ট দেবার আগে গুগল বা ইউটিউবে দেখে নিবেন কোন ধরনের প্রশ্ন থাকে!
আপনি যে ভাষা গুলো জানেন সেই ভাষাগুলো এড করে দিবেন। ইংরেজি ভাষা অবশ্যই Fluent এ রাখবেন।
আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন। যে বিষয়ে কাজ করবেন সেই সংক্রান্ত একটি কোর্সের কথা উল্লেখ করে সেটিও এডুকেশনলার কোয়ালিফিকেশনে যুক্ত করবেন।
ফাইবারে সার্টিফিকেট এড করতে কোন ডকুমেন্টস লাগে না। তাই আপনার দক্ষতার সাথে মিল রেখে একটি সার্টিফিকেটের কথা উল্লেখ করে দিবেন।
এই কাজ গুলো সঠিক ভাবে করলে আপনার প্রোফাইল খুবই সুন্দর ভাবে তৈরি করা সম্ভব।

২। এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করুনঃ
ফাইবার মার্কেটপ্লেস থেকে বেশি অর্ডার পাবার টিপস গুলোর মধ্যে দ্বিতীয় নাম্বারে আমরা আলোচনা করব গিগ নিয়ে। এক একটি গিগ হলো এক একটি সার্ভিস। আপনি আপনার কাজের পরিধি অনুযায়ী কয়েকটি গিগ পাবলিশ করুন। যেমন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে লোগো ডিজাইন, ফ্লাইয়ার ডিজাইন, টি-শার্ট ডিজাইন প্রভৃতি কাজের উপর ভিত্তি করে আলাদা আলাদা গিগ পাবলিশ করুন। একই ভাবে অন্যান্য স্কিলে যারা আছেন আপনারাও আপনাদের কাজের ভিত্তিতে কয়েকটি গিগ পাবলিশ করুন!
এসইও ফ্রেন্ডলি গিগ বানানোর ক্ষেত্রে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুনঃ

প্রথমে ভালোভাবে গিগ রিচার্চ করুন। গিগ রিচার্চের ক্ষেত্রে প্রথম সারির কতগুলো গিগ নিয়ে সেই গিগ গুলোর টাইটেল, ট্যাগ ইত্যাদি ভালোভাবে খেয়াল করুন।
গিগ রিচার্চের মাধ্যমে পাওয়া কিওয়ার্ড গুলো গিগ টাইটেলে রাখার চেষ্টা করুন!
মেইন কিওয়ার্ড ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, সব জায়গায় রাখার চেষ্টা করুন।
গিগে ভিডিও যুক্ত করলে গিগ সেল হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়!
গিগ ইমেজ অপটিমাইজ করুন! সাইজ ১০০ কেবি এর কম হলে এসইও এর জন্য ভালো। ইমেজে Alt Tag যুক্ত করুন।
বায়ার কোন কিওয়ার্ডে আপনার গিগ খুঁজতে পারে সেই সকল কিওয়ার্ড ট্যাগে ব্যাবহার করুন। এটা অনেক গুরুত্বপূর্ণ!
আপনি ফাইবার মার্কেটপ্লেসে নতুন হয়ে থাকলে ব্যাসিক সার্ভিসে কম ডলার রাখার চেষ্টা করুন। যত কম রাখা যায় তত ভালো। তবে, এডভান্সড সার্ভিসে পেমেন্ট বাড়িয়ে নিতে পারেন।
গিগ ডেসক্রিপশন অবশ্যই অত্যন্ত চমকপ্রদ করে লিখবেন! কোনকিছু অন্য একাউন্ট থেকে কপি করবেন না। আপনার গিগ ডেসক্রিপশনের উপর নির্ভর করছে আপনার গিগ একজন বায়ারকে কতটা আকৃষ্ট করতে পারে!
এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি একটি সুন্দর এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী ব্যাক্তিদের জন্য সুখবর 🎉🎉আগামী ২৫ জানুয়ারি থেকে EDL Academy তে গ্রাফিক্স ডিজাইন এর বেসিক ট...
18/01/2023

গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী ব্যাক্তিদের জন্য সুখবর 🎉🎉
আগামী ২৫ জানুয়ারি থেকে EDL Academy তে গ্রাফিক্স ডিজাইন এর বেসিক টু এডভান্সড কোর্সে ভর্তি চলছে 💻
এবং🎉 ১ম ব্যাচের স্টুডেন্ট দের জন্য রয়েছে আকর্ষণীয় অফার 🎉
আমাদের রয়েছে অত্যন্ত দক্ষ প্রশিক্ষকবৃন্দ, যারা অত্যন্ত দক্ষতার সাথে আপনাদের ক্লাস পরিচালনা করবেন এবং কাজ শেখার সাথে সাথে বিভিন্ন সাপোর্ট দিবেন।কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে এবং ইন্টার্নশিপ এর সুযোগ রয়েছে।
এছাড়াও আমাদের রয়েছে স্মার্ট কম্পিউটার ল্যাব যা আপনাদের কাজ শেখা তরান্বিত করবে।
তাই দেরি না করে যোগাযোগ করুন edl Academy তে এবং গ্রাফিক্স ডিজাইন শিখে স্মার্ট ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়ুন।✌️
আমাদের ঠিকানা: গ্রাউন্ড ফ্লোর, সিদ্দিক শপিং কমপ্লেক্স, মৌচাক, কালিয়াকৈর, গাজিপুর।

15/01/2023

🔰 #ক্যারিয়ার_হিসেবে_ফ্রিল্যান্সিং
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বাংলাদেশের জন্য একটি বড় আশীর্বাদ। যেখানে আমরা সবচাইতে বড় একটা প্রতিবন্ধকতার মধ্যে আছি, যেখানে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিং একটা নতুন বিষয় যেটা হয়তোবা আমাদের জন্য একটা বড় সুযোগ হয়ে আসছে। ফ্রিল্যান্সিং শব্দের শাব্দিক অর্থে যদি আমরা বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে মুক্তপেশা। একজন ফ্রিল্যান্সারকে বলা হচ্ছে মুক্ত পেশাজীবী এবং সে তার পছন্দ মতো সময়ে কাজ করছে অথবা পছন্দের মতো করে কাজ সম্পাদন করার সুযোগ পাচ্ছে। আবার এক্ষেত্রে একটা সন্দেহ সবার মধ্যে থাকে যে ফ্রিল্যান্সিং পেশা মানেই আইটি পেশা কিনা। যে কোনো ব্যক্তি যখন মুক্ত পেশা হিসেবে তার জীবিকা নির্বাহ করছে তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে।

একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যারিয়ার হিসেবে আমি চাকরি করি অথবা আমি নিজে উদ্যোক্তা হই এর জন্য আমাকে দুইটা জিনিস পারতে হবে। প্রথমটা হলো- আমি যেটা করতে চাই সেটা আমি পারি কি না। যদি সেটা পারি তারপর সিদ্ধান্ত নেওয়া আমি কি চাকরি করব নাকি আমি ফ্রিল্যান্সিং করব। এটা নির্ভর করবে নিজের ওপরে।

ফ্রিল্যান্সিং হলো একটা কাজের মাধ্যম মাত্র। এইজন্য প্রথমে নিজেকে দক্ষ করতে হবে। তাই নতুন যদি কেউ ফ্রিল্যান্সিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে প্রথমে তাকে একটি দক্ষতা ঠিক করতে হবে এবং দ্বিতীয়ত ওই দক্ষতার ওপরে প্রশিক্ষিত থাকতে হবে। তারপরে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে কাজ করতে হবে।

প্রথমে আপনি যেটা করতে চান সেই কাজটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। তারপর পড়াশোনার পাশাপাশি তিনি ওই কাজটা করবেন। প্রথমে পড়াশোনাটা ঠিক রাখতে হবে। এরপর নিজের কাজ শেখাটা চালিয়ে যেতে হবে। কারণ, এসময়টাতে সবচেয়ে বেশি শেখা যায়। তাই শেখাটা খুব ভালো হবে, পরে আর তেমন কোনো চিন্তা করা লাগবে না ।😊

আপনি কি একজন কর্ম প্রত্যাশি? কিংবা একজন স্টুডেন্ট বা চাকুরীজীবি? আপনি কি ফ্রীল্যান্সিং শিখতে আগ্রহী?আপনি কি ফ্রীল্যান্সি...
10/01/2023

আপনি কি একজন কর্ম প্রত্যাশি? কিংবা একজন স্টুডেন্ট বা চাকুরীজীবি? আপনি কি ফ্রীল্যান্সিং শিখতে আগ্রহী?
আপনি কি ফ্রীল্যান্সিং শিখে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আজই যোগাযোগ করুন EDL Academy তে!
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি:
*গ্রাফিক্স ডিজাইন (বেসিক টু এডভান্সড)
* ওয়ার্ডপ্রেস শপিফাই
*ডিজিটাল মার্কেটিং (বেসিক টু এডভান্সড কোর্স)।
★আমাদের ক্লাস শুরু ২৫ জানুয়ারি থেকে★
১ম ব্যাচের জন্য রয়েছে আকর্ষণীয় অফার ★আপনারা পাচ্ছেন প্রতি কোর্সে ৩০% ছাড়★
কেন আমাদের কোর্স গুলো করবেন?
আমাদের রয়েছে অভিজ্ঞ ট্রেইনার যারা খুব ভালো ভাবে আপনার কোর্স টি পরিচালনা করাবেন এবং কাজের ক্ষেত্রে যেকোনো সাপোর্ট পাবেন। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে এবং কাজ শেখার পরে আমাদের এখানে পেইড ইন্টার্নশীপ দেওয়ার হয় উপযুক্ত শিক্ষার্থীকে এবং যারা কাজ শিখতে শিখতে দক্ষ হয়ে উঠে তাদেরকে আমাদের এজেন্সিতে ফুল টাইম জব অফার করা হয়।
তাই নিজের মুল্যবান সময় গুলো নষ্ট না করে শিখুন আমাদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং ,আফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন কিন্ডলে পাবলিশিং , ড্রপশিপিং, অ্যামাজন এফবি, এফবিএম,ওয়ার্ডপ্রেস শপিফাই সহ আরো বিভিন্ন প্রফেশনাল ফ্রিল্যান্সিং ট্রেনিং। তাই অলস সময় না কাটিয়ে আমাদের কোর্স গুলো করুন নিজের স্মার্ট ক্যারিয়ার গড়ুন।
আমাদের ঠিকানা: গ্রাউন্ড ফ্লোর,সিদ্দিক শপিং কমপ্লেক্স, গাজিপুর মৌচাক।

Here (62) Best Remote Jobs Websites in 2023The Top Remote Job Sites (to Find a Great Remote Job) Today1. FlexJobs2. Soli...
10/01/2023

Here (62) Best Remote Jobs Websites in 2023
The Top Remote Job Sites (to Find a Great Remote Job) Today

1. FlexJobs
2. SolidGigs
3. JustRemote
4. We Work Remotely
5. Dynamite Jobs
6. Remotive
7. Angel List
8. Hubstaff
9. Skip the Drive
10. Working Nomads
11. Remote.Co
12. Jobspresso
13. Remote.ok
14. Virtual Vocations, Inc.
15. The Muse
16. Toptal
17. Outsourcely
18. 100 Telecommute Jobs
19. Workew
20. Remote4Me
21. Himalayas
22. Remote Jobs Club
23. Rise
24. Lensa

B- Writing and Editing Remote Jobs (Websites)
25. Contena
26. Textbroker
27. Freelance Writing
28. ProBlogger
29. Adzuna

C- Engineering and Developer Remote Jobs (Websites)
30. Lemon.io 🇺🇦
31. Authentic Jobs
32. PowerToFly
33. Toggl Hire
34. Remote Tech Jobs
35. RubyNow
36. Landing.Jobs
37. GitHub
38. Gun.io

D- Design and Creative Remote Jobs (Websites)
39. Dribbble
40. 99designs
41. Nodesk

E- Marketing Remote Jobs (Websites)
42. Mediabistro
43. Indeed.com
44. Glassdoor
45. GrowthHub

F- Up & Coming Niche Remote Jobs (Websites)
46. Idealist.org
47. TranslatorsCafe
48. LGBTQ Remotely
49. TravelMassive
50. Remotely.works
51. Axiom
52. Business Talent Group
53. Après Careers
54. Amazon Mechanical Turk
55. SalesGoat

G- Freelance-First (Contract Work) Remote Jobs (Websites)
56. Upwork
57. Freelancer.com
58. Guru.com
59. ServiceScape
60. Fiverr
61. Craigslist

Credit: Islam Abdelnaser Abdallah (Linkedin )

Address

Siddique Shopping Mall, Ground Floor, Shop #3 , Mouchak, Kalikair
Gazipur
1751

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 14:30 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801889724768

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edlcommerce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Edlcommerce:

Shortcuts

Share