08/02/2024
চলতি পথে বন্ধু মহলে কিংবা চেনা মুখের দেখা পেলেই, তিন বাক্যের সম্মুখীন হতে হয়। "ভাই আপনি হ্যাকিংয়ের কৌশল রপ্ত করেছেন। আমাকে একটু সাহায্য করবেন। একজনের ফেসবুক আইডি হ্যাক করতে হবে।"
সে সময়কার উত্তরটা কীই বা হতে পারে, তা আজ অব্দি আমার অজানা। এই যুগেও এসে হ্যাকিং শব্দটি মানুষের মস্তিষ্কে নাড়া দেয় অন্যের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ কিংবা ইমু অ্যাকাউন্টে অনুমতি ব্যাতিত প্রবেশ করতে পারার কথা ভেবে।
প্রকৃতপক্ষে বিষয়বস্তু সকলের চিন্তার বিপরীত।
তথ্যপ্রযুক্তির নানান কৌশলের দক্ষতা অর্জন করে, ইন্টারনেটের জগতে নিরাপত্তা যাচাই করার উদ্দেশ্যে, সঠিক আইনের বিধিমালা অনুযায়ী হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং ডেটা সহ ইন্টারনেট-সংযুক্ত সিস্টেমগুলিকে আক্রমণ, ক্ষতি বা অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করার প্রক্রিয়া সম্পন্ন করাকে বুঝায়। যা অনেকের কাছে সাইবার নিরাপত্তা হিসেবেও পরিচিত।
আমি মূলত একজন সাইবার নিরাপত্তা কর্মী হিসেবেই কাজ করি।
কারো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ কিংবা ইমো হ্যাক করা নয়। আশা করছি এরপর থেকে কেউ ভ্রান্ত ধারণা নিয়ে আমায় বিঘুটে প্রশ্ন করে আমাকে বিভ্রান্তিতে ফেলবেন না।
আর হে, কেউ যদি অনুভব করেন আপনার সাইবার নিরাপত্তা জনিত সেবার আওতায় আসতে হবে।
অবশ্যই যোগাযোগ করতে পারেন দ্যা ঘোস্টওয়াচ (The Ghostwatch) এ, যারা নিরাপদ রাখবে আপনাকে ডিজিটাল যুগে।