21/01/2018
জানুয়ারির মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত ভয়ংকর শৈত্যপ্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল Global Forecast System (GFS) পূর্বাভাষ মতে আগামী ২৫ তারিখের পর থেকে একটি শৈত্যপ্রবাহ পঞ্চগড়-দিনাজপুর জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে। ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত পুরো দেশে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে।
আবহাওয়া পূর্বাভাষ যদি সঠিক হয়ে থাকে তবে এই শৈত্যপ্রবাহ গত শৈত্যপ্রবাহের চেয়েও ভায়াবভহ রকমের ঠাণ্ডা হবে। বিশেষ করে পঞ্চগড়-দিনাজপুর-নীলফামারী জেলায় প্রচণ্ড ঠাণ্ডা পরবে ও রাত ও সকাল বেলার তাপমাত্রা বছরের একই সময়ের গত ৩০ বছরের (১৯৮১ থেকে ২০১০ সাল) গড় তাপমাত্রা অপেক্ষা ৫ থেকে ১০ ডিগ্রী সেন্টিগ্রেড কম থাকবে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জেলা গুলোতে জানুয়ারি মাসের ৩০ ও ৩১ তারিখে তাপমাত্রা (বিশেষ করে কক্সবাজার, বান্দরবন জেলায় রাতের তাপমাত্রা ৫ ডিগ্রী সেন্টিগ্রেডে চলে আসতে পারে)।