Feni Computer Institute Rover Scout Group

Feni Computer Institute Rover Scout Group "Do our best to be prepared for
service''

A new chapter of leadership begins. ⚜️🇧🇩Heartiest congratulations to H.E. Mirza Fakhrul Islam Alamgir, the 23rd Presiden...
22/08/2026

A new chapter of leadership begins. ⚜️🇧🇩

Heartiest congratulations to H.E. Mirza Fakhrul Islam Alamgir, the 23rd President & Chief Scout of Bangladesh.

Wishing him wisdom, success, and a remarkable tenure ahead.

১৮ আগস্ট ২০২৬, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের নবনিযুক্...
19/08/2026

১৮ আগস্ট ২০২৬, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা-কে গ্রুপ কমিটির নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক মোঃ মজিদের রহমান, সিনিয়র রোভার মেটবৃন্দ এবং গার্লস ও বয়েস ইউনিটের সদস্যবৃন্দ।

নবনিযুক্ত সভাপতি মহোদয় ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটে রোভারিং কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ কার্যক্রমের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

নতুন নেতৃত্বের হাত ধরে ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এগিয়ে যাক সেবা, নেতৃত্ব ও মানবিকতার পথে, এই প্রত্যাশা।

Empowering the youth today for a better tomorrow.Happy International Youth Day!
12/08/2026

Empowering the youth today for a better tomorrow.
Happy International Youth Day!

A scarf is more than a uniform!! it's a symbol of honor, service, and commitment. Happy World Scout Scarf Day!
01/08/2026

A scarf is more than a uniform!! it's a symbol of honor, service, and commitment.

Happy World Scout Scarf Day!

আজ, ২৬ জুলাই ২০২৬, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং অনুষ্ঠিত হয়।এই বিশেষ ক্রু...
26/07/2026

আজ, ২৬ জুলাই ২০২৬, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং অনুষ্ঠিত হয়।

এই বিশেষ ক্রু মিটিংয়ে ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের ১৮তম ব্যাচের রোভারবৃন্দ তাঁদের সেশনের সর্বশেষ ক্রু মিটিংয়ে অংশগ্রহণ করেন। সভায় ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রম, পরবর্তী দায়িত্ব হস্তান্তর এবং চেইন অব কমান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিট সম্পাদক মোঃ মজিদের রহমান উপস্থিত সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

এছাড়াও, ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রয়াত প্রকৌশলী জনাবা সুভদ্রা চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৮তম ব্যাচের সকল রোভারকে তাঁদের ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা। রোভারিংয়ের আদর্শ, সেবা ও নেতৃত্বের চেতনায় এগিয়ে যাক প্রতিটি পদক্ষেপ।

It is with profound sadness that FCI Rover Scout Group mourns the passing of Engr. Suvadra Chowdhury, former Principal a...
24/07/2026

It is with profound sadness that FCI Rover Scout Group mourns the passing of Engr. Suvadra Chowdhury, former Principal and current Vice Principal of Feni Government Computer Institute.

Her unwavering dedication, integrity, compassionate leadership, and invaluable contributions to education have inspired generations of students and members of our institution. Her kindness, wisdom, and guidance will always be remembered with the deepest respect and gratitude.

We extend our heartfelt condolences to her family, friends, colleagues, and all who had the privilege of knowing her. May her legacy continue to inspire future generations.

She will forever remain in our hearts and memories.

একজন স্কাউটের প্রকৃত পরিচয় তাঁর সেবা, সাহস ও আত্মত্যাগে। শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ সেই মহান আদর্শের এক অনন...
18/07/2026

একজন স্কাউটের প্রকৃত পরিচয় তাঁর সেবা, সাহস ও আত্মত্যাগে। শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ সেই মহান আদর্শের এক অনন্য প্রতীক। তাঁর আত্মত্যাগ, দেশপ্রেম ও মানবিক চেতনা প্রজন্মের পর প্রজন্ম স্কাউটদের অনুপ্রাণিত করবে। তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।



০১-০৭-২০২৬ ইং, রোজ বুধবারফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং-এর স্থিরচিত্র।আজকের ক্রু মি...
01/07/2026

০১-০৭-২০২৬ ইং, রোজ বুধবার
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং-এর স্থিরচিত্র।

আজকের ক্রু মিটিং সঞ্চালনা করেন রোভার মেট শাহরিয়ার হায়দার আবির।

পূর্ববর্তী পাঠ ‘বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান’। নতুন পাঠ হিসেবে ‘রোভার প্রোগ্রামের সদস্য স্তর সিলেবাসের ১ নং বিষয়াবলি’ নিয়ে আলোচনা ও পাঠদান অনুষ্ঠিত হয়।


বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬-এর সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় সবচেয়ে প্রতীক্ষিত ও গৌরবময় দীক্ষা অনুষ্ঠান। এক সুশ...
28/06/2026

বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬-এর সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় সবচেয়ে প্রতীক্ষিত ও গৌরবময় দীক্ষা অনুষ্ঠান। এক সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সহচরদের প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে নতুন সদস্যদের রোভার স্কাউট হিসেবে আনুষ্ঠানিক দীক্ষা প্রদান করা হয়।

মহিলা রোভার সহচরদের প্রতিজ্ঞা পাঠ করান ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গার্লস-ইন-রোভার স্কাউট লিডার জনাব কামরুন নাহার ম্যাম। অপরদিকে, পুরুষ রোভার সহচরদের প্রতিজ্ঞা পাঠ করান ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার জনাব মোঃ মজিদের রহমান।

প্রতিজ্ঞা গ্রহণ শেষে নবদীক্ষিত রোভারদের সদস্য ব্যাজ, স্কার্ফ ও অ্যাপোলেট পরিয়ে দেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি ও সুযোগ্য অধ্যক্ষ জনাব সুবদ্রা চৌধুরী ম্যাডাম। এ মুহূর্তটি নতুন রোভারদের জীবনের এক গর্বিত ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত ক্যাম্প ফায়ার। গ্রুপ সভাপতি জনাব সুবদ্রা চৌধুরী ম্যাডাম অগ্নি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ক্যাম্প ফায়ারের প্রাণবন্ত পরিবেশে রোভারদের উদ্দীপনা, ভ্রাতৃত্ববোধ ও স্কাউটিং চেতনা আরও দৃঢ় হয়ে ওঠে।

ক্যাম্প ফায়ার শেষে শুরু হয় তাবু জলসা। বিভিন্ন উপদল মনোরম, শিক্ষামূলক, বিনোদনমূলক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের সৃজনশীলতা, প্রতিভা এবং দলগত সমন্বয়ের অসাধারণ প্রদর্শন করে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

সবশেষে নবদীক্ষিত সদস্যদের হাতে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্য দিয়ে শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব, সেবা ও ভ্রাতৃত্বের আদর্শকে ধারণ করে সফলভাবে সম্পন্ন হয় ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ২ দিনব্যাপী বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬।

বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬ | ২য় দিনের সূচনা ও কুকিং চ্যালেঞ্জ।সূর্যোদয়ের আলোয় নতুন উদ্দীপনা নিয়ে শুরু হয...
27/06/2026

বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬ | ২য় দিনের সূচনা ও কুকিং চ্যালেঞ্জ।

সূর্যোদয়ের আলোয় নতুন উদ্দীপনা নিয়ে শুরু হয় ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম।

ভোর ৫:৩০ মিনিটে সদস্যরা ঘুম থেকে জেগে উঠে বিপি পিটি (BPPT) ও অ্যারোবিক অনুশীলনে অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা এবং কর্মোদ্যম গড়ে তোলার লক্ষ্যে এই অনুশীলন ছিল দিনের প্রাণবন্ত সূচনা। অনুশীলন শেষে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মোঃ মজিদের রহমান ক্যাম্পে স্থাপিত তাবু ও তাবুকলা পরিদর্শন করে বিভিন্ন উপদলের কার্যক্রম মূল্যায়ন করেন। তাবু স্থাপন, পরিচ্ছন্নতা, সৃজনশীলতা এবং দলগত সমন্বয়ের ভিত্তিতে মূল্যায়ন সম্পন্ন হয়। মুল্যায়নের ফলাফলে যথাক্রমে বিনয়ী উপদল প্রথম ও সদয় উপদল দ্বিতীয় হওয়ার জন্য গৌরব পতাকা অর্জন করে।

এরপর শুরু হয় দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব—উপদলভিত্তিক কুকিং চ্যালেঞ্জ। প্রকৃতিতে সহজলভ্য উপাদান এবং সীমিত সম্পদ ব্যবহার করে প্রতিটি উপদল নিজ উদ্যোগে রান্না প্রস্তুত করে। রোভারদের পরিকল্পনা, দক্ষতা, সৃজনশীলতা ও দলগত সহযোগিতার অসাধারণ সমন্বয়ে প্রস্তুত হয় বিভিন্ন সুস্বাদু, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার।

Address

Feni Computer Institute
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Feni Computer Institute Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni Computer Institute Rover Scout Group:

Shortcuts

Share