26/07/2025
🧠 মাথা গরম হলে, ডিজাইন হ্যাং করে!
Creative ideas need a calm mind. না হলে স্ক্রিনে থাকবে শুধু রঙ – কিন্তু গল্প থাকবে না।
একটা ভালো ডিজাইন কখনোই শুধু সফটওয়্যারের কাজ নয় এটা পুরোপুরি মনের খেলা।
আপনার মন যতটা শান্ত, চিন্তাও ততটাই গভীর হয়।
আর মাথা গরম থাকলে? রঙ হয় এলোমেলো, টাইপোগ্রাফি হয় জোর করে বসানো। আর ডিজাইন দেখে মনে হয় আপনি বুঝি আজ প্রথম ফটোশপ খুলেছেন!
বাস্তব চিত্রটা কেমন?
ক্লায়েন্টের চাপ, সময়ের দৌড়, আর শত রকমের চাহিদা মাথায় নিয়ে আপনি বসেছেন ফটোশপ খুলে।
এক ঘণ্টা ধরে বসে আছেন, ক্লিক করছেন, ঘষাঘষি করছেন কিন্তু নিজেই বুঝতে পারছেন না আপনি কী বানাচ্ছেন!
শেষে হয়তো ফাইলটা ক্লায়েন্টকে সাবমিট করে দেন, কিন্তু কাজটা নিয়ে কোন ফিলিংস কাজ করে না।
✅ এখন প্রশ্ন – করণীয় কী?
1️⃣ ব্রেক নিন:
১–৫ মিনিট চোখ বন্ধ করুন। একটু পানি খান বা এক কাপ চা। মস্তিষ্ক শান্ত হলে, আইডিয়াও পরিষ্কার আসে।
2️⃣ ব্যাকআপ আইডিয়া রাখুন:
মুড অফ থাকলে নিজের পুরোনো ভালো কাজগুলো দেখুন। নিজেকে মনে করিয়ে দিন - আমি পারি!
3️⃣ রেফারেন্স দেখুন:
Behance, Dribbble, Freepik বা Pinterest-এ ৫ মিনিট ঘোরাফেরা করলেই মস্তিষ্কে আলো জ্বলে ওঠে!
ডিজাইন একটা মুড-ড্রাইভেন প্রক্রিয়া। মাথা ঠান্ডা না থাকলে, যত স্কিলই থাকুক কাজে সেই ছোঁয়াটা আসে না। তাই মাথা ঠান্ডা রাখুন, মন শান্ত রাখুন কারণ শান্ত মাথায়ই তৈরি হয় ঝাঁঝালো ক্রিয়েটিভিটি!
Send a message to learn more