18/09/2022
অর্ডার করতে : জাস্ট একটা কল করুন 📞 +880 1860-457537
পরিচিতি :
ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড হলো- আপনার নিজের বা আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সার্ভিস, মোবাইল নাম্বার ছাপাকৃত ছোট সাইজের একটি কার্ড, যা মানি ব্যাগে সহজে রাখা যায় এবং ভিজিটিং কার্ড আপনার নিজের, আপনার কাজের, আপনার ব্যাবসার পরিচয় বহন করে।
ভিজিটিং কার্ড কাদের প্রয়োজন ?
আপনি যদি শিক্ষার্থী হোন- তাহলে কি আপনার ভিজিটিং কার্ডের প্রয়োজন আছে ?
আপনি যদি বেকার হোন- তাহলে কি আপনার ভিজিটিং কার্ডের প্রয়োজন আছে ?
আপনি যদি চাকুরিজীবি হোন, ব্যবসায়ী হোন, কৃষক হোন, গৃহিনী হোন
– তাহলেও কি আপনার ভিজিটিং কার্ডের প্রয়োজন আছে ?
সংক্ষিপ্ত উত্তর হল- হ্যাঁ
প্রতিটি মানুষেরই একটি ভিজিটিং কার্ড প্রয়োজন কারণ প্রতিটি মানুষেরই কোন না কোন বিষয়ে দক্ষতা থাকে, তাই একটি ভিজিটিং কার্ড প্রতিভা বিকাশে খুবই সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভিজিটিং কার্ড এর ব্যবহার :
খেয়াল করলে দেখবেন- কেউ কোনো ব্যাবসা শুরু করলেই, দেখা হওয়া মাত্রই একটা কার্ড ধরিয়ে দেয়। যার মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগের তথ্যও পান এবং সাথে সাথে তার ব্যবসা সম্পর্কেও ধারনা পান। দেখুন, শুধু একটা ভিজিটিং কার্ড তার কাজটি কতটা সহজ করে দিল। তাই আপনি মুখে বলে বলে ব্যবসার মার্কেটিং করার চেয়ে একটি কার্ড দিয়েই মার্কেটিং এর কাজ করলে বেশি উপকৃত হবেন, মুখে বললে- তিনি ভুলেও যেতে পারেন কিন্তু কার্ড পরবর্তীতেও তাকে স্মরণ করিয়ে দিবে।
আর কার্ডটি যদি কোনো প্রফেশনাল ডিজাইনারকে দিয়ে ডিজাইন করাতে পারেন তবে ব্যাপারটা আরো মজার, আপনি তখন কার্ড ও ব্যবসার উপর ফিদা হয়ে যাবেন, যা ব্যবসাটাকেও আস্তে-আস্তে জমিয়ে তুলবে।
ভিজিটিং কার্ডের উপকারিতা:
⭐️ ভিজিটিং কার্ড- আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।
⭐️ ভিজিটিং কার্ড- দেখায় যে, আপনি কতটা প্রফেশনাল।
⭐️ সব জায়গায় দ্বিধাহীনভাবে তথ্য হস্তান্তর করা যায়।
⭐️ খুবই মার্জিত ভাবে ব্যবসাটাকে পরিচয় করিয়ে দেওয়া যায়।
⭐️ সবচেয়ে কম সময়ে বড় নেটওয়ার্ক গড়ে তোলা যায়।
ডিজাইন কর্ণার এর ভিজিটিং কার্ড সার্ভিস:
🪶 গ্লোসি ভিজিটিং কার্ড
🪶 স্পট ভিজিটিং কার্ড
🪶 ম্যাট ভিজিটিং কার্ড
🪶 ড্রাই কাটিং ভিজিটিং কার্ড
🪶 প্লাস্টিক ভিজিটিং কার্ড
🪶 ফয়েল ভিজিটিং কার্ড
🪶 এম্বোশ ভিজিটিং কার্ড
🪶 কাস্টম ভিজিটিং কার্ড
নোট : শুধু ডিজাইন সার্ভিস । প্রিন্টিং সার্ভিস । ডিজাইন ও প্রিন্টিং সার্ভিস । সবই আমাদের কাছে পাবেন।
আপনার ভিজিটিং কার্ডটি আজই অর্ডার করুন:
আপনার প্রতিষ্ঠানের জন্য স্বল্পমূল্যে চমৎকার ভিজিটিং কার্ড বানাতে এই নাম্বারে +880 1860-457537 (হোয়াটসঅ্যাপ) মেসেজ করুন ।
ধন্যবাদ ।
ডিজাইন কর্ণার