ফেনী অনলাইন সেবা Feni Online Seba

ফেনী অনলাইন সেবা Feni Online Seba ফেনী অনলাইন সেবা। Feni Online Seba

20/04/2026

এই ছবিটা আজকে তোলা। তার পরিকল্পনায় কোনো ত্রুটি ছিলো না

20/04/2026

এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
***************************************
Accessories List:
কলম: ৫ টা বলপেন কলম অল্প লিখে চালু রাখবে। নিজের টাইম না থাকলে অন্য কাউকে দিয়ে লিখে চালু করতে হবে। এক্সামের মধ্যে হুট করে একটার কালি শেষ হয়ে গেলে যেন লেখার ফ্লো একই থাকে। আর লেখার জন্য কোনোভাবেই জেল পেন ব্যবহার করা যাবে না। টাইটেল লেখার জন্য নীল রঙের কলম নিবে। বেগুনী, সবুজ, লাল, গোলাপি এসব রঙ চলবে না।

*পেন্সিল: 2B পেন্সিল রাখবে। HB বেশি হালকা,H আরো হালকা, আর 4B বেশি মোটা দাগ পড়ে। একটা শার্প এজ ওয়ালা ইরেজার রাখবে সাথে নতুন একটা শার্পনার।*

*প্লাস্টিকের ট্রান্সপারেন্ট স্কেল রাখবে একটা। স্টিলের বা কাঠের স্কেল দরকার নেই। ট্রান্সপারেন্ট স্কেল হলে দাগ টানার সময় স্কেলের নিচের ঢাকা পড়া অংশও ভালোভাবে দেখা যায়, এতে আন্দাজ করা সহজ হয়।*

*কাগজপত্র নেওয়ার জন্য একটা ট্রান্সপারেন্ট ফাইল নিও। এমন ফাইল নিও যেন স্যারকে অ্যাডমিট কার্ড না বের করেও দেখাতে পারো।*

*সুন্দর একটা পানির বোতল কিনে নিও।* এক্সামের সময় দরকার হবে।

যদিও ম্যাথ পরীক্ষা পরে, এরপরেও জ্যামিতি বক্স, ক্যালকুলেটর এগুলো রেডি রেখে দিও।

অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড লেমিনেট করার দরকার নেই। পরে এগুলো খুলে ফেলতে হয়। যে করে ফেলছো, কোনো সমস্যা নেই। যখন দরকার হবে খুলে নিতে পারবে। ততদিন এভাবেই থাকুক।
সবার জন্য শুভকামনা রইল।
কপি পেস্ট

13/10/2025
13/10/2025
13/10/2025

একই দিনে চাকরি ও দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আজ রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মুনতাসির মাহমুদ বলেন, ‘আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।’

এর আগে আজ দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে চাকরি হারান মুনতাসির। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নম্বর ৭ ও ৮-এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিদ্ধান্ত মোতাবেক তাঁর চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো। আজ (১২ অক্টোবর) দুপুর থেকে তা কার্যকর হবে।

এ দিন দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে দুপুরে মগবাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ।

নাম প্রকাশে অনিচ্ছুক রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা জানান, মুনতাসির মাহমুদ তাঁর চাহিদা ও পছন্দ অনুযায়ী রেড ক্রিসেন্টে লোক নিয়োগ দিতে চাচ্ছিলেন। সেটা না পারায় বেশ কিছুদিন ধরে মব করার চেষ্টা করছেন। তাই তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Address

Mohipal Feni
Feni
3900

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801815144199

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনী অনলাইন সেবা Feni Online Seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেনী অনলাইন সেবা Feni Online Seba:

Share