27/05/2020
ব্রেকিং নিউজ ,,,,,,
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর -এর ভর্তি শুরু আগামী ৩০মে রোজ শনিবার।তবে জামিয়ায় অবস্থানরত ছাত্ররা ভর্তি হয়ে মাদ্রাসায় থাকতে পারবে। জামিয়ার কাছাকাছি ছাত্রদের মাদ্রাসায় এসে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। দূর-দূরান্তের ছাত্ররা যারা বাড়িতে অবস্থান করছে তারা লকডাউন উঠিয়ে নেওয়ার পূর্বে জামিয়ায় উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে তারা অনলাইনে ভর্তি হতে পারবে। আর যারা অনলাইনে আবেদনে অপারগ তারা আইডি নাম্বার এবং টাকা পাঠিয়ে দিয়ে ভর্তি হতে পারবে। ক্লাস শুরুর তারিখ পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।
(আবেদনের নিয়মাবলী)
(১) সকল তথ্য জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/ পাসপোর্ট ইত্যাদী গ্রহণযোগ্য সূত্র হতে কোন ধরণের পরিবর্তন পরিবর্ধন ছাড়া লিখতে হবে ।
(২) পরবর্তিতে নাম, ঠিকানা সংশোধন করতে হলে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সঙ্গে নিয়ে দফতরে তা’লীমাতে গিয়ে সংশোধন ফি দিয়ে সংশোধন করতে হবে।
(৩) নির্ধারিত ভর্তি ফি এবং সেবা ফি নির্ধারিত বিকাশ নম্বারে পাঠানোর পর এই ফরম পূরণ করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
(৪)ভর্তি ফি এবং সেবা ফি প্রেরিত বিকাশ নম্বার শুদ্ধভাবে বিকাশ নম্বারের ঘরে উল্লেখ করতে হবে এবং পাঠানোর সময় ও ট্রাঞ্জেকশন আইডি পাঠাতে হবে, অন্যথায় ভুলের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
(৫) এই ফরমে দেওয়া তথ্যই তালেবে ইলমদের রেজিস্টার, পরিচয়পত্র, পরীক্ষার সমস্ত ফাইল, দৈনন্দিন হাজিরা, সনদপত্র, প্রত্যয়নপত্র, বোর্ড পরীক্ষার নিবন্ধন (বিশেষ করে মেশকাত, দাওরা), বেফাকের সনদ, আল-হাইআতুল উলয়ার সনদ সহ আরো অনেক জরুরী কাজে ব্যবহৃত হবে। বিধায় সর্বোচ্চ সতর্কতার সাথে এই ফরম পূরণ করতে হবে। প্রয়োজনে বিজ্ঞজনের স্মরণাপন্ন হতে হবে।
(৬)পুরাতন ছাত্রদের ভর্তি ফি বাবত (৭০০ টাকা) সেবা ফি বাবত (১৫০০ টাকা) টাকা উত্তোলন বাবত (৫০ টাকা) সর্বমোট (২২৫০ টাকা) নতুন ছাত্রদের ভর্তি ফি বাবত (৮০০ টাকা) সেবা ফি বাবত (২০০০টাকা) টাকা উত্তোলন বাবত (৬০ টাকা) সর্বমোট (২৮৬০ টাকা)
(৭) হিফজ বিভাগ ও জামাতে ইয়াজ দাহুম থেকে জামাতে নাহুম পর্যন্ত পুরাতন ছাত্রদের ভর্তি ফি বাবত (৭০০ টাকা) সেবা ফি বাবত (৩০০০ টাকা) টাকা উত্তোলন বাবত (৮০ টাকা) সর্বমোট (৩৭৮০ টাকা) নতুন ছাত্রদের ভর্তি ফি বাবত(৮০০ টাকা) সেবা ফি বাবত (৩০০০টাকা) টাকা উত্তোলন বাবত (৮০ টাকা) সর্বমোট (৩৮৮০ টাকা)
(৭) ভর্তির জন্য যেই নম্বারে টাকা পাঠাবেন ০১৮১৬- ৩৫৫৯৫২(বিকাশ পার্সোনাল নম্বার)
৮) বিগত সনে অত্র জামিয়ায় যে জামাতে পড়েছেন সে জামাতের আইডি নম্বার লিখা জরুরী
অনলাইনে ভর্তি ফরম পূরণের লিংক:-https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe8fygEF9xPUlCD5RRHN0ob4cV0ZnfoGPs4_nPBY1tlbB68nQ/viewform
প্রচারে,নানুপুর ওবাইদিয়া জমিরী সংস্থা।
পোস্টটির সর্বোচ্চ শেয়ার চাই।হয়তো আপনার একটি শেয়ারে অনেক তালিবে ইলমের কষ্ট লাঘব হবে।
বখেদমতে জনাব হযরত মুহতামিম সাহেব (দা.বা.) আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জনাব, বিনীত নিবেদন এ.....