Mahdi Hasan - Digital Solutions

Mahdi Hasan - Digital Solutions স্টাফ রিপোর্টার ও প্রতিনিধি
Mtv Bangla - এম টিভি বাংলা
ও STV52
01790905350
মাহদী হাসান

10/07/2026
🚀 নগরকান্দায় এখন ডিজিটাল সেবার বিশ্বস্ত ঠিকানা! 🚀আপনার ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগকে ডিজিটাল রূপ দিতে খুঁজছেন...
21/06/2026

🚀 নগরকান্দায় এখন ডিজিটাল সেবার বিশ্বস্ত ঠিকানা! 🚀
আপনার ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগকে ডিজিটাল রূপ দিতে খুঁজছেন নির্ভরযোগ্য আইটি সেবা?
আমি মাহাদী হাসান। দীর্ঘ ৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে সফলভাবে কাজ করছি সফটওয়্যার, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেক্টরে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য অসংখ্য প্রজেক্ট সম্পন্ন করেছি এবং আমার তৈরি একাধিক অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশিত রয়েছে।
💻 আমাদের সেবাসমূহঃ
✅ কাস্টম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (Android & iOS)
✅ ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট
✅ ই-কমার্স ওয়েবসাইট ও অ্যাপ
✅ স্কুল, কলেজ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার
✅ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার
✅ ব্যবসা ও দোকান ব্যবস্থাপনা সফটওয়্যার
✅ অনলাইন রেজাল্ট, উপস্থিতি ও রিপোর্টিং সিস্টেম
✅ ইসলামিক অ্যাপ ও হিফজ/মাদরাসা ম্যানেজমেন্ট সিস্টেম
✅ কাস্টম সফটওয়্যার ও অটোমেশন সল্যুশন
✅ ডোমেইন, হোস্টিং ও টেকনিক্যাল সাপোর্ট
🌟 কেন আমাদের বেছে নিবেন?
✔ অভিজ্ঞ ও দক্ষ ডেভেলপার
✔ আধুনিক ও নিরাপদ প্রযুক্তি
✔ আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সমাধান
✔ বিক্রয়োত্তর সাপোর্ট
✔ অত্যন্ত সাশ্রয়ী খরচ
✔ সময়মতো কাজ সম্পন্ন করার অঙ্গীকার
📍 অফিস ঠিকানা:
অগ্রণী ব্যাংকের নিচে, থানা রোড, নগরকান্দা।
🌐 পোর্টফোলিও ও বিস্তারিত তথ্য:
hafezmahdihasan.insafsoft.com⁠�
📞 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার, ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন।
"আপনার আইডিয়া, আমাদের প্রযুক্তি—একসাথে গড়ি ডিজিটাল ভবিষ্যৎ।"

28/05/2026

মালিক যখন কুরবানীর পশুর মায়ায় কান্না করছেন, তখন তার পশু হয়তো তাকে সান্ত্বনা দিচ্ছে কান্না করো না এটা আল্লাহ তাআলার হুকুম!!

22/05/2026

ছাত্র জমিয়ত ফরিদপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

​ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
​বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জামিয়া আরাবিয়া শামছুল উলূম ফরিদপুর মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ফাহিম বিন আসাদকে সভাপতি, তানজিল খানকে সাধারণ সম্পাদক এবং সিয়াম হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
​ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসেমী।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
​স্থানীয় শীর্ষ জমিয়ত নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কাউন্সিলে কাউন্সিলররা হাত তুলে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটির নেতারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার এবং সংগঠনকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বরিশালে কিশোর গ্যাংয়ের হাতে একজন মৎস্য ব্যবসায়ী নির্মমভাবে কুপিয়ে খুন হয়েছেন। এটা একটা জঘন্য অপরাধ। কিন্তু এই খবর প্রকাশ...
16/05/2026

বরিশালে কিশোর গ্যাংয়ের হাতে একজন মৎস্য ব্যবসায়ী নির্মমভাবে কুপিয়ে খুন হয়েছেন। এটা একটা জঘন্য অপরাধ। কিন্তু এই খবর প্রকাশ করতে গিয়ে ডিবিসি নিউজ কী করলো?
তারা এআই দিয়ে একটা ফটোকার্ড বানালো। সেই ছবিতে দেখা গেল — আক্রমণকারীকে ইচ্ছাকৃতভাবে টুপি ও পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়েছে। যেন হত্যাকারীকে দেখতে একজন ধর্মপ্রাণ মুসলমানের মতো লাগে।
অথচ বাস্তবে এই ঘটনার সাথে কোনো ধর্মের পরিচয় জড়িত নয়। এটা কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড।
তীব্র প্রতিবাদের পর আজ ডিবিসি নিউজকে বাধ্য হয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে। তারা বলছে — অনিচ্ছাকৃত ছিল, গুগল জেমিনি এআই নাকি একচোখা প্রম্পট দিয়েছে।
কিন্তু প্রশ্ন হলো — এতগুলো মিডিয়া কর্মী, এডিটর কেউ একবারও ছবিটা চেক করলেন না? নাকি এটা আসলেই পরিকল্পিত ছিল?
এ ধরনের কাজ একটা বড় অংশের মিডিয়ায় চলছে। যেকোনো অপরাধে যদি অপরাধীকে টুপি-দাড়ি-পাঞ্জাবি পরিয়ে উপস্থাপন করা হয়, তাহলে সেটা আর সংবাদ নয় — সেটা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা।
আমাদের সচেতন হতে হবে। প্রতিবাদ করতে হবে। ভুল তথ্য ও চিত্রায়ণের বিরুদ্ধে কণ্ঠ তুলতে হবে। কারণ এভাবেই একটা সম্প্রদায়কে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলে।
ডিবিসি নিউজ — আপনাদের কাছে প্রশ্ন:
এআই-এর দোষ দিয়ে পার পাবেন না। দায়িত্বশীল সাংবাদিকতা করুন। নইলে জনগণের আস্থা হারাবেন।

মাহদী হাসান
01790-905350
#মিডিয়া_বিদ্বেষ #দ্বিচারিতা_বন্ধ_কর #সচেতন_থাকুন

16/05/2026

নামাজ কিসের নামাজ আগে তুমি ঠিক হও তারপরে নামাজ পড়ো।
কিছু বেনামাজির এই ভ্রান্ত যুক্তির দাঁতভাঙ্গা জবাব দেওয়া হয়েছে এই ভিডিওতে।
সবার প্রতি অনুরোধ ইসলামিক এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ।

#নামাজ #ইসলামিক_ভিডিও #বেনামাজির_শাস্তি #নামাজের_গুরুত্ব #ইসলামিক_স্ট্যাটাস

ইয়েমেনের এক মসজিদে জুমার বয়ানে ইমাম সাহেব মুসল্লিদের একটু হাসানোর জন্য বললেন—“আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে এ...
16/05/2026

ইয়েমেনের এক মসজিদে জুমার বয়ানে ইমাম সাহেব মুসল্লিদের একটু হাসানোর জন্য বললেন—
“আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে এমন একজন নারীর সঙ্গে… যিনি আমার স্ত্রী নন!”
মসজিদের ভিতরে হঠাৎ নীরবতা নেমে আসে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকেন। “ইমাম সাহেব আজ কী বলছেন!” — এই ভাবনাই সবার মাথায় ঘুরতে থাকে।
কিছুক্ষণ পর ইমাম সাহেব মৃদু হেসে বললেন,
“হ্যাঁ… তিনি ছিলেন আমার মা!” ❤️
মসজিদ আবেগে ভরে যায়। চোখে পানি চলে আসে অনেকের। “আল্লাহু আকবার” ধ্বনিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
একজন মুসল্লি খুব অনুপ্রাণিত হয়ে বাড়ি ফিরে ভাবলেন,
“আজ আমিও একই স্টাইলে কিছু বলব!”
স্ত্রী তখন রান্নাঘরে রান্না করছিলেন।
স্বামী রোমান্টিক ভঙ্গিতে বললেন,
“জানো, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে এমন একজন নারীর সঙ্গে… যিনি আমার স্ত্রী নন!” 😎
ব্যস!
এরপর আর কিছু মনে নেই… 😶
হাসপাতালের সূত্র অনুযায়ী জানা গেছে, ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর সফলভাবে কাটা চামচ রোগীর মাথা থেকে বের করা হয়েছে।
দুর্ভাগ্যজনকভাবে তিনি আর বলতে পারেননি—
“তিনি ছিলেন আমার মা!”
সত্যি কথা হলো—
এ ধরনের “ইমোশনাল ডায়লগ” রান্নাঘরের ভিতরে বলা একদমই নিরাপদ নয়! 😂
#হাসিরগল্প #মজারঘটনা #ইমামেরবয়ান #স্ত্রীস্বামী #রান্নাঘরেরমজা #ফেসবুকগল্প #ইসলামিকহিউমার #জুমারবয়ান #আবেগেরগল্প #মজারপোস্ট

11/05/2026

প্রিয় শিল্পী মুশফিক বিন জামাল

Address

Faridpur
7840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahdi Hasan - Digital Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share