ইমপ্রেস কম্পিউটার ট্রেনিং ইনিস্টিটিউট একটি পূর্নাঙ্গ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। গত পনের বছর যাবৎ উক্ত প্রতিষ্ঠানটি সহস্রাধিক প্রশিক্ষণার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় পারদর্শি করেছে। উক্ত প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ গ্রহণ করে সরকারি বেসরকারি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিজ নিজ পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের এই অর্জন উক্ত প্রতিষ্ঠানের একমাত্র সফলতা। ইমপ্রেস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট শ
ুধু মাত্র ছাত্র/ছাত্রী ভর্তি করে নাম মাত্র কোর্স সমাপ্ত করায় না। প্রতিষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদেরকে তথ্য প্রযুক্তি সম্পর্কে বাস্তব কাজগুলো হাতে ধরে শেখানো, দক্ষ করে গড়ে তোলা, কর্ম জীবনে উক্ত শিক্ষাকে কাজে লাগিয়ে প্রতিটি ছাত্র/ছাত্রীকে সফল রূপে দেখা এবং দেশকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া।