08/09/2022
সদ্য রিলিজ হওয়া আইফোন ১৪ এর কিছু তথ্যঃ
👉শুধুমাত্র iPhone 14 pro এবং iPhone 14 pro max এ থাকছে নতুন A16 বায়োনিক চিপসেট! আর iphone 14, iphone 14 plus এ থাকছে গতবছরের পুরোনো A15 বায়োনিক চিপসেট!
👉এছাড়া প্রো ভ্যারিয়েন্ট এর দুই ফোনেই 48মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা সেন্সর আছে। যেখানে iphone 14 এবং iPhone 14 প্লাস এ এখনও ১২মেগাপিক্সেল এর সেন্সর দেওয়া হয়েছে।
👉চারটি ফোনেই স্যাটেলাইট কমিউনিকেশন এর ব্যবস্থা আছে, ইমারজেন্সী সিচুয়েশনে স্যাটেলাইট এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যেকোনো যায়গা থেকেই! আর ফোন হারিয়ে গেলে "ফাইন্ড মাই ফোন" এ ফোন খুঁজে পাওয়া যাবে স্যাটেলাইট জিপিএস ট্রাকিং করে! (বর্তমানে শুধু কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এবং স্যাটেলাইট সুবিধা পেতে ২ বছরের সাবস্ক্রিপশন কিনতে হবে 😐)
👉নতুন আইফোন এ কার ক্রাশ সনাক্ত করার ব্যবস্থা আছে, ফলে দুর্ঘটনা ঘটলে অটোমেটিক ইমারজেন্সী নাম্বারে কল চলে যাবে!
👉 iPhone 14 এবং 14 plus এ সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দাবি করা হয়েছে! যথাক্রমে ২০ ঘন্টা ও ২৬ ঘন্টা ভিডিও প্লেব্যাক সম্ভব এই দুই ডিভাইসে!
👉 আইফোন ১৪ এর সবগুলো মডেলে ক্যামেরা এবং ডিসপ্লে তে বেশ ইম্প্রুভমেন্ট এসেছে হার্ডওয়্যার ও সফটওয়্যার এ!!
🔥স্টার্টিং প্রাইসঃ
iPhone 14 - 799 ডলার/79,900 ইন্ডিয়ান রুপি
iPhone 14 plus - 899 ডলার/89,900 ইন্ডিয়ান রুপি
iPhone 14 pro - 999 ডলার/129,900 ইন্ডিয়ান রুপি
iPhone 14 pro max- 1099 ডলার/139,900 ইন্ডিয়ান রুপি