07/10/2023
বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো যে হারে কলরেট এবং ডাটা সহ অন্যান্য সার্ভিস সমূহের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে তা সত্যিই অসহনীয়! অন্তত কল এবং এসএমএস এর বিকল্প সমাধান হলো টেলিটক অপারেটরের সিম ব্যবহার করা অথবা আইপি কলিং অ্যাপ ব্যবহার করা। সরকারি প্রতিষ্ঠান হওয়ার পরও বাংলাদেশের প্রায় সব জায়গায় টেলিটক অপারেটরের নেটওয়ার্ক অবস্থা খুবই খারাপ হওয়ায় অনেকেই টেলিটক সিম ব্যবহার করতে পারে না! তবে বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট নির্ভরশীল হওয়ায় অনেকের কাছে সবসময় কোনো সিমে ইন্টারনেট অথবা ওয়াই-ফাই সংযোগ থাকে। সে হিসেবে আইপি কলিং অ্যাপ হতে পারে তাদের জন্য সেরা অপশন...
☞ বাংলাদেশের যেসকল IPTSP প্রতিষ্ঠানের নিজস্ব আইপি কলিং অ্যাপ আছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলো:
১। ব্রিলিয়ান্ট কানেক্ট (Brilliant Connect)
• কলরেট: ভ্যাট ছাড়া ৩৫ পয়সা/মিনিট এবং ভাট সহ ৪০ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• প্রথমবার একাউন্ট খুললে ১০ মিনিট কথা বলার সমপরিমাণ টাকা অর্থাৎ ৪ টাকা বোনাস পাওয়া যাবে।
• এজেন্ট থেকে রিচার্জ করলে ১০% থেকে ২০% পর্যন্ত বোনাস পাওয়া যাবে।
• প্রতিবারে সর্বনিম্ম ২০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9638 ### ###
• উক্ত অ্যাপটি ইন্টারক্লাউড লিমিটেড (Intercloud limited) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
২। ডায়াল (Dial)
• কলরেট: ভ্যাট ছাড়া ৪০ পয়সা/মিনিট এবং ভাট সহ ৪৬ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।
• মাঝেমধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে মিনিট বোনাস পাওয়া যায়। বোনাস অফারটি চালু থাকলে/হলে অ্যাপে মেসেজ অথবা নোটিফিকেশন পেয়ে যাবেন।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9678 ### ###
• উক্ত অ্যাপটি লিংক৩ টেকনোলজিস লিমিটেড (Link3 Technologies Ltd.) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার সুবিধা নেই এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।
৩। আলাপ (Alaap)
• কলরেট: ভ্যাট ছাড়া ৪০ পয়সা/মিনিট এবং ভাট সহ ৪৬ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।
• এজেন্ট থেকে রিচার্জ করলে ২০% বোনাস পাওয়া যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9696 ### ###
• উক্ত অ্যাপটি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড/বিটিসিএল (Bangladesh Telecommunications Company Limited/BTCL) প্রতিষ্ঠানের অধীনে অর্থাৎ সরকারি আইপি কলিং অ্যাপ।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।
৪। আম্বার আইটি (AmberIT)
• কলরেট: ভ্যাট ছাড়া ৪০ পয়সা/মিনিট এবং ভাট সহ ৪৬ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।
• অ্যাপ থেকেই বিকাশের মাধ্যমে রিচার্জ করলে ২০% বোনাস পাওয়া যায়।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9611 ### ###
• উক্ত অ্যাপটি আম্বার আইটি লিমিটেড (AMBER IT LTD.) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
৫। অগ্নিটক (Agnitalk)
• কলরেট: ভ্যাট ছাড়া ৪০ পয়সা/মিনিট এবং ভাট সহ ৪৬ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।
• প্রথমবার একাউন্ট খুললে ৫ টাকা বোনাস পাওয়া যাবে।
• কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9606 ### ###
• উক্ত অ্যাপটি অগ্নি সিস্টেমস লিমিটেড (Agni Systems Limited) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
৬। অরবিটক (Orbitalk)
• কলরেট: ভ্যাট ছাড়া ৪০ পয়সা/মিনিট এবং ভাট সহ ৪৬ পয়সা/মিনিট।
• ১ সেকেন্ড পালস।
• বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে।
• কল ফরওয়ার্ডিং সুবিধা আছে এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
• প্রথমবার একাউন্ট খুললে ১০ টাকা বোনাস পাওয়া যাবে।
• কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই।
• প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
• অপারেটরের কোড নম্বর হলো: +880 9643 ### ###
• উক্ত অ্যাপটি রেস অনলাইন লিমিটেড (Race Online Limited) প্রতিষ্ঠানের অধীনে।
• অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
☞ বিশেষ দ্রষ্টব্য:
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলো গুগল প্লে স্টোর (Google Play Store)-এ পেয়ে যাবেন।
◑ উক্ত আইপি কলিং অ্যাপগুলো ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ সহ আইপি নম্বর গুলোতে ক্রেডিট/ব্যালেন্স/টাকা থাকতে হবে।
◑ উক্ত আইপি কলিং অ্যাপগুলো থেকে বাংলাদেশের যেকোনো টেলিফোনি/আইপি নম্বরে কল ফ্রি। এছাড়া আইপি কলিং অ্যাপ থেকে সিমিলার আইপি কলিং অ্যাপে মেসেজ, অডিও কল এবং ভিডিও কল ফ্রি (ফেসবুক ম্যাসেন্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদির মতো)।
◑ উক্ত সকল আইপি কলিং অ্যাপগুলোর প্রত্যেকটিতে আ