RENEX LAB

RENEX LAB Renex Lab is an IT Firm & Skill Development Center Renex Lab - Technology for Innovation.

Founded in April 2018 as itsheba, we have been dedicated to providing top-tier services in Website Design & Development, Digital Marketing, and Social Media Management. In June 2021, we rebranded as Renex Lab, with a renewed focus on digitalizing Government and Non-Government Organizations. At Renex Lab, our expertise encompasses a wide range of services, including Domain and Hosting Sales, Web De

sign, Digital Marketing, Graphic Design, Mobile Application Development, Social Media Management, and Content Creation. We prioritize the security of hosting servers, websites, and social media accounts, ensuring our clients’ peace of mind. We also offer freelancing and technical training, with a particular emphasis on leveraging technology in the Agro Industry. Our commitment to delivering tailored development services to diverse local and international organizations sets us apart. Our approach guides clients towards complete web expertise, supported by a team of certified professionals dedicated to delivering exceptional solutions. Our extensive client portfolio reflects our success over the past six years, which we attribute to our unwavering commitment to care, service, and support. This dedication fosters long-lasting and positive relationships with our clients, with much of our growth stemming from word-of-mouth referrals. The team at Renex Lab is acutely aware of their roles in serving both society and the industry. We are proud to be available 24/7, ensuring that our expertise is always at your service whenever you need it.

এই উদ্যোগে অংশ নিতে পারেন আপনিও। এবং পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন পরিচিতদের মাঝে।
25/08/2026

এই উদ্যোগে অংশ নিতে পারেন আপনিও। এবং পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন পরিচিতদের মাঝে।

ভাগাভাগি করি শৈশবের আনন্দ...

আপনার সন্তানের আলমারিতে পড়ে থাকা একটি ব্যবহারযোগ্য খেলনা বা পোশাক অন্য একটি শিশুর কাছে হতে পারে ঈদের আনন্দ, জন্মদিনের বিশেষ উপহার কিংবা নতুন স্বপ্নের শুরু।

আসুন, শৈশবের আনন্দ ভাগাভাগি করি। আপনার ছোট্ট একটি উপহার একটি শিশুর মুখে ফুটিয়ে তুলতে পারে বড় একটি হাসি।

আপনার পাঠানো সামগ্রী যাচাই করে অসহায় পরিবারের শিশুদের কাছে পৌঁছে দেওয়া হবে।

পাঠাবেন কীভাবে? - যেকোনো কুরিয়ার সার্ভিসে।

ইউআরডিপি
বীরগঞ্জ, দিনাজপুর।
01826-762672

ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় বিশ্ববাজারে বিলিবিলির নতুন উদ্যোগবিশ্ববাজারে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আন্তর্জাতিক অ...
24/08/2026

ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় বিশ্ববাজারে বিলিবিলির নতুন উদ্যোগ

বিশ্ববাজারে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আন্তর্জাতিক অ্যাপ নতুন করে চালু করেছে চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি। বৈশ্বিক পরিসর বাড়ানোর লক্ষ্যে ইংরেজি ভাষার ওয়েবসাইট চালুর কাজও করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে চীনের বাইরের নির্মাতা ও ব্যবহারকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে বিলিবিলির।

কনটেন্ট নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যবস্থা তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জেন-জি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক নির্মাতাদের জন্য স্পনসরড ব্র্যান্ড চুক্তির সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

তবে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে কনটেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিলিবিলি। বিভিন্ন দেশের আইন ও নীতিমালা মেনে কনটেন্ট ব্যবস্থাপনা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

বিশ্ববাজারে বিলিবিলির এই সম্প্রসারণ ইউটিউবের আধিপত্যের ওপরও নতুন প্রতিযোগিতামূলক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারলে আন্তর্জাতিক ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে বিলিবিলির অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

সূত্র: দ্য নিউজ ডটকম

24/08/2026

Router Restart করার সঠিক কারণ

21/08/2026

ফোনের RAM ব্যবহারের টিপস

অনেকেই শখের বশে কিংবা মজার কোনো নাম দিয়ে জি-মেইল অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ই-মেইল ঠিকানাই চাকরি, ব্যব...
21/08/2026

অনেকেই শখের বশে কিংবা মজার কোনো নাম দিয়ে জি-মেইল অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ই-মেইল ঠিকানাই চাকরি, ব্যবসা বা পেশাগত যোগাযোগের ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এতদিন এমন পরিস্থিতিতে নতুন জি-মেইল অ্যাকাউন্ট খোলাই ছিল একমাত্র সমাধান। এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা চালু করছে গুগল।

নতুন ‘চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ই-মেইল’ সুবিধার মাধ্যমে কিছু ব্যবহারকারী পুরোনো জি-মেইল ঠিকানা পরিবর্তন করে নতুন ঠিকানা বেছে নিতে পারবেন। এর জন্য নতুন গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। পুরোনো অ্যাকাউন্টের তথ্য ও ডাটাও আগের মতোই থাকবে।

যেভাবে জি-মেইল ঠিকানা পরিবর্তন করবেন

জি-মেইল অ্যাপ বা গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। প্রথমে নিজের গুগল অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর ‘প্রফেশনাল ইনফো’ বিভাগে গিয়ে ‘ই-মেইল’ অপশন নির্বাচন করতে হবে। আপনার অ্যাকাউন্টে সুবিধাটি চালু থাকলে সেখানে গুগল অ্যাকাউন্টের ই-মেইল পরিবর্তনের অপশন দেখা যাবে।

এরপর নতুন জি-মেইল ইউজারনেম নির্বাচন করতে হবে। পছন্দের ঠিকানাটি অন্য কেউ ব্যবহার করে থাকলে সেটি নেওয়া যাবে না। উপলব্ধ নতুন ঠিকানা বেছে নিয়ে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে গুগল ধাপে ধাপে এই সুবিধা চালু করছে। তাই সবার অ্যাকাউন্টে এখনই ই-মেইল পরিবর্তনের অপশন দেখা নাও যেতে পারে।

ঠিকানা পরিবর্তনে রয়েছে সীমাবদ্ধতা

নতুন সুবিধাটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গুগলের নিয়ম অনুযায়ী, সাধারণভাবে বছরে একবার জি-মেইল ঠিকানা পরিবর্তন করা যাবে। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তনের সুযোগ থাকতে পারে। তাই নতুন ঠিকানা নির্বাচনের আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

পুরোনো জি-মেইল ঠিকানার কী হবে?

নতুন ঠিকানা নেওয়ার পর পুরোনো জি-মেইল ঠিকানাটি পুরোপুরি মুছে যাবে না। সেটি অ্যাকাউন্টের সঙ্গে অ্যালিয়াস হিসেবে যুক্ত থাকবে। ফলে পুরোনো ঠিকানায় আসা ই-মেইলও পাওয়া যাবে।

একই সঙ্গে নতুন ঠিকানা ব্যবহার করে ই-মেইল পাঠানো ও গ্রহণ করা যাবে। এমনকি গুগল অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রেও পুরোনো ও নতুন ঠিকানা ব্যবহার করা সম্ভব হবে। অর্থাৎ, নতুন জি-মেইল ঠিকানা নেওয়ার জন্য পুরোনো অ্যাকাউন্ট, গুরুত্বপূর্ণ তথ্য বা ডাটা হারানোর ঝুঁকি থাকছে না।

কেন গুরুত্বপূর্ণ এই সুবিধা?

অনেকেই অল্প বয়সে জি-মেইল অ্যাকাউন্ট খোলার সময় ডাকনাম, মজার শব্দ কিংবা পছন্দের কোনো চরিত্রের নাম ব্যবহার করেন। পরে চাকরির আবেদন, অফিসের যোগাযোগ বা ব্যবসায়িক কাজে সেই ঠিকানা ব্যবহার করতে গিয়ে অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়।

গুগলের নতুন সুবিধার ফলে এসব ব্যবহারকারী পুরোনো অ্যাকাউন্টের ডাটা ঠিক রেখেই তুলনামূলক পেশাদার একটি জি-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন। ফলে নতুন অ্যাকাউন্ট খোলা, পুরোনো তথ্য স্থানান্তর কিংবা গুরুত্বপূর্ণ ই-মেইল হারানোর মতো ঝামেলাও অনেকটাই এড়ানো সম্ভব হবে।

20/08/2026

ফোনের Internet Data বাঁচানোর টিপস

আপনার ব্র্যান্ডের জন্য প্রফেশনাল গ্রাফিক ডিজাইন!একটি সুন্দর ও প্রফেশনাল ডিজাইন আপনার ব্র্যান্ডকে সবার কাছে আলাদা করে তুল...
20/08/2026

আপনার ব্র্যান্ডের জন্য প্রফেশনাল গ্রাফিক ডিজাইন!
একটি সুন্দর ও প্রফেশনাল ডিজাইন আপনার ব্র্যান্ডকে সবার কাছে আলাদা করে তুলতে পারে।

Renex Lab-এ আমরা করে থাকি—
🔹 Logo Design
🔹 Banner Design
🔹 Social Media Poster Design
🔹 Flyer Design
🔹 Business Card Design
🔹 অন্যান্য সকল ধরনের Graphic Design

আপনার ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যেকোনো গ্রাফিক ডিজাইন কাজ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 WhatsApp: +8801841-412040
🌐 Website: www.renexlab.com
📧 Email: [email protected]
✨ Renex Lab — Creative Design, Powerful Impact.

আমরা নিয়ে এসেছি আপনার জন্য সব ধরনের ডিজিটাল সমাধান!আমাদের আইটি ফার্মের সেবাসমূহ:- ডোমেইন ও হোস্টিং (সার্ভার)- ওয়েবসাইট ড...
20/08/2026

আমরা নিয়ে এসেছি আপনার জন্য সব ধরনের ডিজিটাল সমাধান!

আমাদের আইটি ফার্মের সেবাসমূহ:
- ডোমেইন ও হোস্টিং (সার্ভার)
- ওয়েবসাইট ডিজাইন ও রক্ষণাবেক্ষণ
- অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট।

আমাদের সাথে যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ: +8801841-412040
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.renexlab.com

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঘটনা এখন শুধু ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাধারণ ব্যবহ...
19/08/2026

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঘটনা এখন শুধু ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাধারণ ব্যবহারকারীরাও বিভিন্ন কারণে হঠাৎ নিজেদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ হারাতে পারেন। নিজেদের নীতিমালাবহির্ভূত বিভিন্ন কাজ করলেই মূলত অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যেসব কারণে, সেগুলো জেনে নেওয়া যাক।

১. অ্যাকাউন্টের সন্দেহজনক কার্যক্রম

কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে একাধিক বিষয় বিবেচনা করে থাকে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্ট চালুর ইতিহাস, কীভাবে ব্যবহার করা হচ্ছে, অন্য ব্যবহারকারীরা অ্যাকাউন্টটি কতবার ব্লক বা অভিযোগ করেছেন এবং কী ধরনের বার্তা পাঠানো হচ্ছে তা নিয়মিত পর্যালোচনা করেই মূলত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। ফলে অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট বার্তার জন্য নয়, ধারাবাহিক কিছু আচরণের কারণে অ্যাকাউন্টটি সন্দেহজনক হিসেবে চিহ্নিত হতে পারে। তাই অন্য ব্যবহারকারীদের উদ্দেশ্য স্প্যাম ছড়ানো না হলেও সন্দেহজনক বিভিন্ন কার্যক্রমের জন্য স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

২. অননুমোদিত অ্যাপ ব্যবহার

জিবি হোয়াটসঅ্যাপ ও এফএম হোয়াটসঅ্যাপের মতো মোডিফায়েড সংস্করণের অ্যাপ ব্যবহার মেটা অনুমোদন করে না। এসব অ্যাপ ব্যবহার করলে অ্যাকাউন্টের নিরাপত্তা ও গোপনীয়তার পাশাপাশি নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হয়। ব্যবহারকারী এসব অ্যাপের মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা না পাঠালেও শুধু অননুমোদিত সংস্করণ ব্যবহারের কারণে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

৩. অল্প সময়ে অনেক ব্যক্তিকে একই বার্তা পাঠানো

একই বার্তা অল্প সময়ে অনেক ব্যক্তিকে পাঠানো হলে সেটি স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। তাই কোনো অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, শুভেচ্ছাবার্তা বা প্রচারণামূলক তথ্য যদি দ্রুত অনেকের নম্বরে পাঠানো হয়, তাহলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

৪. অপরিচিত নম্বরে অতিরিক্ত বার্তা পাঠানো

যাঁরা আপনার ফোন নম্বর সংরক্ষণ করেননি বা আপনাকে চেনেন না, তাঁদের কাছে নিয়মিত একসঙ্গে বেশি বার্তা পাঠালে প্রাপক বিরক্ত হয়ে নম্বরটি ব্লক বা রিপোর্ট করতে পারেন। কোনো অ্যাকাউন্টের পাঠানো বার্তার তুলনায় ব্লক বা রিপোর্টের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হলে সেটি সন্দেহজনক বিবেচনা করে নিষিদ্ধ করতে পারে হোয়াটসঅ্যাপ।

৫. একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে গ্রুপে যুক্ত করা

একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে কোনো গ্রুপে যুক্ত করা বা একই ব্যক্তিদের বারবার নতুন গ্রুপে যোগ করলে সেটিও স্প্যাম আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। গ্রুপে যুক্ত হওয়ার পর অনেক সদস্য দ্রুত গ্রুপ ছেড়ে গেলে বা গ্রুপটির বিষয়ে অভিযোগ করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে।

৬. স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো

তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার বা অন্য কোনো অননুমোদিত সেবা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠালে বা স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়ার ব্যবস্থা চালু করলে অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ করা হতে পারে।

৭. নতুন ফোন নম্বর দিয়ে হঠাৎ অতিরিক্ত কার্যক্রম

নতুন নিবন্ধিত কোনো নম্বর থেকে অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে বার্তা পাঠানো, একসঙ্গে অনেক গ্রুপে যোগ দেওয়া বা বিভিন্ন গ্রুপে দ্রুত বার্তা পাঠালে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

19/08/2026

ফোনে Privacy বাড়ানোর টিপস

Address

Head Office/Birganj
Dinajpur
5220

Alerts

Be the first to know and let us send you an email when RENEX LAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RENEX LAB:

Shortcuts

Share