ফিনিক্স আইটি ইনস্টিটিউট-Phoenix It Institute-PII

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • ফিনিক্স আইটি ইনস্টিটিউট-Phoenix It Institute-PII

ফিনিক্স আইটি ইনস্টিটিউট-Phoenix It Institute-PII This is A Complete Solution For Freelancing.We are providing 100% real base freelancing or outsourci

👉আপনি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন ?বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং যুগোপযুগী অন্যতম একটা পেশা। হয়তো ভাবছেন শ...
15/05/2018

👉আপনি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন ?

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং যুগোপযুগী অন্যতম একটা পেশা। হয়তো ভাবছেন শুরু করবেন কিন্তু সঠিক কোনো সোর্স , সঠিক কোনো দিকনির্দেশনার অভাবে শুরু করতে পারতেছেন না। আমরা আপনার জেলা দিনাজপুরে দীর্ঘদিন দিন সরকারি এবং পেইড ২ ভাবেই ফ্রিল্যান্সিং বিষয়ে বিভন্ন বিষয়ের উপরে ট্রেনিং কার্যক্রম পরিচালনা আসতেছি। এবং সামনে আপনাদের জন্য আরো ভালো কিছু দেয়ার চেষ্টা করতেছি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। ফ্রি সেমিনারে অংশগ্রহণের জন্য নিচের লিংকে রেজিস্ট্রেশন করুন - https://goo.gl/PPbFPY

ফ্রি ট্রেনিং ! ফ্রি ট্রেনিং !! ফ্রি ট্রেনিং !!!-------------------------------------------অভাবনীয় সুযোগ !!!সরকারিভাবে  ফ...
16/08/2016

ফ্রি ট্রেনিং ! ফ্রি ট্রেনিং !! ফ্রি ট্রেনিং !!!
-------------------------------------------
অভাবনীয় সুযোগ !!!

সরকারিভাবে ফিনিক্স আইটি ইনস্টিটিউট - এ ১০৫ জনকে ফ্রি ট্রেনিং এর অভাবনীয় সুযোগ দেয়া হবে !

* কোর্স নাম-

১. কম্পিউটার বেসিক
২. গ্রাফিক ডিজাইন

আগ্রহী প্রার্থীগণ নিচের লিংকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন। রেজিস্ট্রেশন এর শেষ সময় ২০ শে আগস্ট ২০১৬ পর্যন্ত।

http://bit.ly/2baKOfM

ধন্যবাদ

PHOENIX IT এর তত্ত্বাবধানে দিনাজপুর জেলায় শুরু হতে যাচ্ছে ৪৫ দিনের গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার এর বেসিক কোর্স। রেজিস্ট্রেশন ফরম পুরনের শেষ সময় ২০/০৮/২০১৬ ইং ।

13/08/2016

ফ্রি ট্রেনিং ! ফ্রি ট্রেনিং !! ফ্রি ট্রেনিং !!!
-------------------------------------------
অভাবনীয় সুযোগ !!!

ফিনিক্স আইটি ইনস্টিটিউট - এ ১০৫ জনকে ফ্রি ট্রেনিং এর অভাবনীয় সুযোগ দেয়া হবে !

* কোর্স নাম-

১. কম্পিউটার বেসিক - ৭০ জন
২. গ্রাফিক ডিজাইন - ৭০ জন

বিস্তারিত খুব শিগ্রই আপডেট পাবেন ! এই পেজে এ একটিভ থাকবেন !

ধন্যবাদ

জরুরি নিয়োগ বিগ্বপ্তি ! জরুরি নিয়োগ বিগ্বপ্তি !জরুরি নিয়োগ বিগ্বপ্তি !ফিনিক্স আইটি ইনস্টিটিউট-এ পরবর্তী 7 দিনের মধ্যে...
08/08/2016

জরুরি নিয়োগ বিগ্বপ্তি ! জরুরি নিয়োগ বিগ্বপ্তি !জরুরি নিয়োগ বিগ্বপ্তি !

ফিনিক্স আইটি ইনস্টিটিউট-এ পরবর্তী 7 দিনের মধ্যে ৭ জন লোক নিয়োগ দেওয়া হবে।

**যোগ্যতা**

-> নুন্যতম শিক্ষাগত যোগ্যতা বি,এ / অনার্স অধ্যায়নরত বা পাস হইতে হবে।
-> কম্পিউটার এ বেসিক ধারণা থাকতে হবে। (তবে ধারণা না থাকলেও সমস্যা নাই
-> ইংরিজিতে মোটামোটি ভালো দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীগণ বিস্তারিত জানতে যোগাযোগ করুন ---->

=>Cell- 01733034855
=>Email- [email protected]
=>web- www.piibd.com

আমাদের গ্রাফিক ডিজাইন প্রথম ব্যাচের ছাত্র ফাহিম ফয়সাল ! বেশ কয়েকজনের মধ্যে অনিও একজন যিনি ৪ মাস কোর্স শেষে ৫ মাসের মধ্যে...
23/07/2016

আমাদের গ্রাফিক ডিজাইন প্রথম ব্যাচের ছাত্র ফাহিম ফয়সাল ! বেশ কয়েকজনের মধ্যে অনিও একজন যিনি ৪ মাস কোর্স শেষে ৫ মাসের মধ্যে 99design এ হলেন ! নিজের ইচ্ছা , ধৈর্য ও পরিশ্রম থাকলে এবং সঠিক দিক নির্দেশনা পেলে যে সাকসেস সম্ভব এটাই তার প্রমান ! শুভ কামনা রইলো। :)

mission start :)
17/11/2015

mission start :)

নতুন অফিস এর ভবন ফুল কমপ্লিট। ১ লা নভেম্বর নতুন অফিস ভবনে পদার্পণ করা হবে। ১-৭ নভেম্বর এর মধ্যে যে কোনো ১ দিন উদ্বোধনী অ...
24/10/2015

নতুন অফিস এর ভবন ফুল কমপ্লিট। ১ লা নভেম্বর নতুন অফিস ভবনে পদার্পণ করা হবে। ১-৭ নভেম্বর এর মধ্যে যে কোনো ১ দিন উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। অফিস এর শুভো উদ্বোধন করবেন - বাংলাদেশ সরকার এর মাননীয় হুইপ - জনাব মো: ইকবালুর রহিম এমপি। :)

Out institute- সাইন বোর্ড
17/10/2015

Out institute- সাইন বোর্ড

06/09/2015

=> ফ্রিল্যান্সিং বিষয়টি কী ???

অনলাইনের এ যুগে বেকার শব্দটি বড্ড বেশি বেমানান। কারণ অনলাইন সারা বিশ্বকে নিয়ে এসেছে আপনার ঘরের কোণে। এখন ঘরে বসেই সম্ভব হচ্ছে বিদেশে থাকা নিজের কাছের মানুষের সঙ্গে ভিডিও কথোপকথন, যা আজ থেকে মাত্র ৩ বছর আগেও মানুষের কাছে অসম্ভব এবং অবিশ্বাস্য মনে হচ্ছিল। এখন বিষয়টি গ্রামের স্বল্প শিক্ষিত মানুষের কাছেও অতি পরিচিত। যোগাযোগ ব্যবস্থার একটি বিশাল আবিষ্কার হচ্ছে ইন্টারনেট। এ ইন্টারনেট সারা বিশ্বকে ছোট করে নিয়ে আসার পরই চলে এসেছে বিশাল বড় পরিবর্তন। সারা বিশ্বে ছোট কোম্পানিগুলোর পাশাপাশি বড় কোম্পানিগুলোও ভাবা শুরু করেছে, তাদের কাজের জন্য সব স্টাফকে অফিসে নিয়ে এনে বসানোর দরকার নেই। খরচ কমানোর পরিকল্পনাতে তারা সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের জন্য লোক নেয়া শুরু করল, যাদের অফিসে না এসে অন্য দেশে ঘরে বসেই সব কাজ করা সম্ভব। অনলাইন বিষয়টিকে এতই সহজ করে দিল, যেটার জন্য এখন আর প্রয়োজন হচ্ছে না নিজের দেশ ত্যাগ করে, নিজের পরিচিত পরিবেশ, বন্ধু-আত্মীয়স্বজনকে ত্যাগ করে দূরে চলে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। ঘরে বসেই মানুষ এখন বড় বড় কোম্পানিতে চাকরি করছে। দিনে দিনে এ সংখ্যা আরও বাড়ছে, সামনে আরও বাড়বে। অনলাইনে বসে এরকম কাজ করে যারা নিজেদের ক্যারিয়ারকে গড়ে তুলেছেন, তাদেরকেই ফ্রিল্যান্সার বলে।

প্রচলিত কয়েকটি ভুল ধারণা
কোথাও কোনোভাবে আয় করতে পারছে না, তাহলে শেষ গন্তব্য ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানেই আপওয়ার্ক, ইল্যান্স ইত্যাদি জায়গাতে কাজ করা। ফ্রিল্যান্সিং করার জন্য খুব বেশি যোগ্যতার দরকার নেই। ফ্রিল্যান্সিং করার জন্য অসাধারণ গুণের অধিকারী হতে হয়। ফ্রিল্যান্সিং চাকরি কিংবা পড়ালেখার পাশাপাশি পার্টটাইম চাকরি হতে পারে, ফুলটাইম না। চাকরিতে সবসময় টাকা আসার নিশ্চয়তা থাকলেও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বিষয়টা অনিশ্চিত। বিদেশীদের মতো ইংরেজি না জানলে ফ্রিল্যান্সার হওয়া যাবে না। পড়ালেখা না জেনেও ফ্রিল্যান্সিং করা যাবে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ৭ দিন কিংবা ১ মাসের প্রস্তুতি যথেষ্ট। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য নিজের নামে পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। ফ্রিল্যান্সিং শিখতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে। সায়েন্সের স্টুডেন্ট না হলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করা যায় না। ফ্রিল্যান্সিংকে আরও বেশি জনপ্রিয় করতে হলে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। পরের পর্বগুলোতে আলোচনা করব বিষয়টি নিয়ে। সাধারণত ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে, আবার প্রতারণার ফাঁদও আছে। তাই সাবধানতার সঙ্গে বুঝেশুনে আপনাকে পথ চলতে হবে। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পথ চললে সফল হতে পারবেন। এখন চাকরি না পেলে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। ঘরে বসেই মাসে ১৫ হাজার থেকে লাখ টাকার বেশিও আয় করা সম্ভব ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আমরা ধারাবাহিকভাবে অনলাইন আয়ের বিভিন্ন উপায় নিয়ে এ আর্টিকেলটি লিখতে থাকব। তবে এক ক্লিকে এক কোটি ডলার বা সাইনআপ করেই ৫০ হাজার ডলার নিয়ে নিন, এমন কিছু এখানে পাবেন না। ১ম পর্বেই বলে নিচ্ছি, যারা রাতারাতি বড়লোক হতে চান, তারা মূল্যবান সময় নষ্ট করবেন না এ ধারাবাহিক লেখাটি পড়ে। মনে রাখবেন, পিটিসি, অ্যাড ক্লিক-এর মাধ্যমে অর্থ উপার্জন ক্ষণস্থায়ী এবং অনেক সময় এটি প্রতারণার একটা অভিনব পদ্ধতি।
যা খুব জরুরি
টাকাকে নয় কাজকে ভালবাসতে হবে। ফ্রিল্যান্সিংকে শুধু পার্টটাইম হিসেবে না ফুলটাইম ক্যারিয়ার ভাবা শুরু করতে হবে। কমিউনিকেশন দক্ষতা ফ্রিল্যান্সিংয়ের সফলতা অনেক বাড়িয়ে দেয়। ইংরেজিতে যত ভালো হবেন, তত বেশি সফল হবেন। যত বেশি কিছুতে যত বেশি দক্ষ হবেন, সফল হতে পারবেন তত বেশি। সবসময় নিজের আরও বেশি দক্ষতা বৃদ্ধির জন্য নেশা থাকতে হবে। যে যত বেশি গুগলের ওপর নির্ভরশীল, তার সফলতার সম্ভাবনা তত বেশি। ইন্টারনেটের ওপর জীবনকে নির্ভরশীল করতে পারলে ফ্রিল্যান্সিং সফল হবেন। প্রচণ্ড ইচ্ছাশক্তি ছাড়া কিছুতেই সফল হওয়া যায় না। ধৈর্যশক্তি এ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে রাখা দরকার, কোনো ধরনের যোগ্যতা ছাড়া, কোনো কষ্ট ছাড়া আয়গুলোর পরিমাণ হলেও অনেক কম হবে এবং বেশিদিন স্থায়ী হবে না। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে দক্ষ লোকদের মূল্য অনেক বেশি হয়। দক্ষ লোকদের জন্য অনলাইন থেকে মাসে ১-২ লাখ টাকা আয় করা খুবই স্বাভাবিক ঘটনা। সে ক্ষেত্রে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিংবা আপনার বয়স কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াবে না। এদেশে নারী কিংবা প্রতিবন্ধী যাদের জন্য ঘরের বাইরে গিয়ে কাজ করা কষ্টসাধ্য, তারাও ফ্রিল্যান্সিং শিখে পুরুষের পাশাপাশি পরিবারের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখতে পারে।
কোন সেক্টরে কাজ করবেন?
এ বিষয়টি নিয়ে নতুনদের মনে প্রচুর প্রশ্ন থাকে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনলাইনে আয় করতে আগ্রহী। কিন্তু কোন পথে হাঁটবেন, সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। এ উত্তরটি আসলে নিজেকেই খুঁজে বের করতে হবে। তবে যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়গুলো নিয়ে ধারণা কম, সেজন্য এখানে প্রধান বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। ধারাবাহিকটির পরের পর্বগুলোতে প্রতিটি বিষয় বিস্তারিত নিয়ে আসব। প্রতিটি পর্ব পড়ার চেষ্টা করুন।
অনলাইনে যে খাতে সবচেয়ে বেশি কাজ
গ্রাফিক ডিজাইন, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, ইমেইল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, ভিডিও অ্যাডিটিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি।
গ্রাফিক ডিজাইন
যে কোনো কোম্পানির লোগো, ব্রুশিয়ার থেকে শুরু করে অন্যান্য প্রিন্টিং জাতীয় সব প্রোডাক্ট গ্রাফিক ডিজাইনাররা তৈরি করেন। আবার যে কোনো ওয়েব ডিজাইনের শুরুতে কিংবা ভিডিও এডিটিংয়ের কাজে কিংবা অ্যানিমেশন প্রজেক্টের ক্ষেত্রেও গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন। এমনকি এসইও প্রজেক্টের গ্রাফিক ডিজাইনারদের সাহায্য প্রয়োজন হয়। এটুকু তথ্যই গ্রাফিক ডিজাইনারদের চাহিদা কেমন বোঝার জন্য যথেষ্ট।
এসইও
বর্তমানে মানুষজন তাদের বেশিরভাগ প্রয়োজনীয় বিষয়গুলো খুঁজে বের করার জন্য গুগলে সার্চ দেয়। গুগলের ওপর নির্ভরশীলতা মানুষের দৈনন্দিন কাজকে আরও বেশি সহজ করে দিচ্ছে। যদি কোনো কোম্পানি তার সার্ভিস কিংবা প্রোডাক্টকে সম্ভাব্য ভোক্তার সার্চের সময় চোখের সামনে নিয়ে আসতে পারে, তাহলে সেই সার্ভিসটি বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এ কাজটিকেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে এসইও। বর্তমানে অনলাইনে মানুষের নির্ভরশীলতা বেড়ে যাওয়ার কারণে সব কোম্পানি তাদের সার্ভিসকে প্রচারের জন্য অনলাইনকেই সবচেতে বেশি ব্যবহার করছে। আর সেজন্য যে কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িকভাবে উন্নতির জন্য এসইও এক্সপার্টদের ওপর নির্ভর করতে হচ্ছে। এসইও এক্সপার্টদের কাজের ক্ষেত্রগুলো সেজন্য অনেক বেশি।
অ্যাফিলিয়েট মার্কেটিং
কোনো প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তাদের মার্কেটিং করে দিলে এবং সেক্ষেত্রে প্রতিটা প্রোডাক্ট কিংবা সার্ভিসের বিক্রির টাকা হতে একটা অংশ পেলে এ বিষয়টাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। আন্তর্জাতিক বহু বড় বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসাকে আরও বেশি বড় করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম চালু রেখেছে। বাংলাদেশে অ্যামাজন অ্যাফিলিয়েট, ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট অনেক বেশি জনপ্রিয়।
ওয়েব ডেভেলপমেন্ট
আধুনিক যুগে প্রতিটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অনলাইনেই তৈরি হচ্ছে নিউজ পোর্টাল, টিভি, কমিউনিটি সাইট, ব্লগসহ আরও বিভিন্ন ধরনের সাইট। এক হিসেব অনুযায়ী সারাবিশ্বে প্রতি মিনিটে ৫৬২টি করে নতুন ওয়েবসাইট চালু হচ্ছে। এ তথ্যটি ওয়েব ডেভেলপমেন্টের কাজের সম্ভাবনা বুঝতে সহজ করে দিবে আশা করছি। মার্কেট প্লেসগুলোতে ওয়েব ডিজাইন সম্পর্কিত কাজগুলোর প্রতি ঘণ্টার রেট গ্রাফিক্স কিংবা এসইও সম্পর্কিত কাজের তুলনায় বেশি হয়ে থাকে।
ইমেইল মার্কেটিং
অনলাইনে মার্কেটিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ইমেইল মার্কেটিং। মার্কেট প্লেসে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সফলতার জন্য কিংবা নিজের বা অন্যের কোনো ব্যবসার প্রমোশনের কাজের জন্য এটি শিখতে পারেন। কিংবা গ্রাফিক, ওয়েব ডিজাইনের কাজ যোগাড় করার জন্য ইমেইল মার্কেটিংয়ের জ্ঞানটি অনেক বেশি উপকারে আসবে।
অ্যাপস ডেভেলপমেন্ট
যাদের প্রোগ্রামিংয়ে মোটামুটি ধারণা আছে, তাদের জন্য আমার সবসময়ের পরামর্শ থাকে অ্যাপস ডেভেলপমেন্ট শিখে নিন। স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাচ্ছে মানে অ্যাপস ডেভেলপারদের চাহিদাও বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে এ সেক্টরটির অনেক চাহিদা থাকবে। মার্কেট প্লেসগুলোতে এ ধরনের কাজের প্রতিযোগিতা কম থাকে এবং কাজের প্রতি ঘণ্টা রেটও অনেক বেশি হয়।
ভিডিও অ্যাডিটিং
যারা ভিডিও তৈরি কিংবা অ্যাডিটিং সম্পর্কিত কাজ জানেন, তারাও অনলাইনে ক্যারিয়ার গড়ার দিকে এখন নজর দিতে পারে। কারণ এসইও, অ্যাডসেন্স ইনকাম কিংবা অ্যাফিলিয়েশনের আয়ের জন্য বর্তমানে ভিডিও এডিটিংয়ের কাজ জানা থাকলে অনেক ভালো হয়। আর বর্তমানে একটা অংশ গুগলে কোনো কিছু সার্চ না দিয়ে ইউটিউবেই সার্চ বেশি দেয়। ইউটিউবে সার্চ বৃদ্ধি পাচ্ছে মানে ভিডিও এডিটিংয়ের জ্ঞান এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

01/09/2015

জরুরি নিয়োগ বিগ্বপ্তি ! জরুরি নিয়োগ বিগ্বপ্তি !জরুরি নিয়োগ বিগ্বপ্তি !

ফিনিক্স আইটি ইনস্টিটিউট-এ পরবর্তী ২ মাসের মধ্যে ৩০ জন লোক নিয়োগ দেওয়া হবে।

**যোগ্যতা**

-> নুন্যতম শিক্ষাগত যোগ্যতা বি,এ / অনার্স অধ্যায়নরত বা পাস হইতে হবে।
-> কম্পিউটার এ বেসিক ধারণা থাকতে হবে। (তবে ধারণা না থাকলেও সমস্যা নাই )
-> ইংরিজিতে মোটামোটি ভালো দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীগণ বিস্তারিত জানতে যোগাযোগ করুন ---->

=>Cell- 01761007477
=>Email- [email protected]

15/08/2015
ফিনিক্স আইটি ইনস্টিটিউট এর সম্মানিত DMD সাহেব অফিস পার্টি দিয়েছিলেন ! আমরা সবাই খুব ভালই খেলাম এবং মজাও করলাম অনেক ! প্র...
06/08/2015

ফিনিক্স আইটি ইনস্টিটিউট এর সম্মানিত DMD সাহেব অফিস পার্টি দিয়েছিলেন ! আমরা সবাই খুব ভালই খেলাম এবং মজাও করলাম অনেক ! প্রতি মাসে DMD সাহেব এর পক্ষ থাকে এই রকম পার্টি আশা করি ! আপনি দীর্ঘায়ু হন ! বাপুক বিনুদুন :)

Address

Dinajpur
05200

Alerts

Be the first to know and let us send you an email when ফিনিক্স আইটি ইনস্টিটিউট-Phoenix It Institute-PII posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফিনিক্স আইটি ইনস্টিটিউট-Phoenix It Institute-PII:

Share