11/02/2024
শর্তাবলীঃ
মাইক্যাম্পাসমল ক্যাম্পাস ভিত্তিক প্রদত্ত একটি সার্ভিস (নিচের লিখিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে)। অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে শর্তাবলী সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।
সাধারণ শর্তাবলীঃ
মাইক্যাম্পাসমল এ বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু, লেখা, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও (“বিষয়বস্তু”) আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বর্তায় বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের উপর। এসকল বিষয়বস্তু বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে মাইক্যাম্পাসম দায়বদ্ধ নয়।
বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু কোনো স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে মাইক্যাম্পাসমল সম্পূর্ণভাবে মুক্ত।
বিজ্ঞাপনদাতারা সম্মতি প্রদান করেন যে, তাদের প্রদানকৃত বিষয়বস্তু মাইক্যাম্পাসমল এর শর্তাবলী মেনে মাইক্যাম্পাসমল এর অংশীদার সাইটসমূহে উপস্থাপন করা যেতে পারে।
স্বত্বাধিকারঃ
বর্তমানে পরিচিত বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে এমন কোনোভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা, ব্যুৎপত্তিমূলক কাজ তৈরি করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাগণ মাইক্যাম্পাসমল কে চিরস্থায়ীভাবে, শুল্কমুক্ত, অপরিবর্তনীয়, একচেটিয়া নয় এমন অধিকার এবং লাইসেন্স অনুমোদন করেন।
জলছাপঃ
মাইক্যাম্পাসমল এর সকল ছবি জলছাপযুক্ত, যা বিজ্ঞাপনদাতার অনুমতি ছাড়া অন্যকোন উদ্দ্যেশে ছবিগুলোর ব্যবহার থেকে বিরত রাখে।
নিরাপত্তা এবং ছবি
সম্পাদকীয় উদ্দেশ্যে মাইক্যাম্পাসমল বিষয়বস্তুর শিরোনাম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। মাইক্যাম্পাসমল এর নিয়ম লঙ্ঘন করে এইরূপ ছবি বা চিত্র প্রকাশ না করার অধিকার সংরক্ষণ করে।
ব্যক্তিগত
মাইক্যাম্পাসমল যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করার অধিকার সংরক্ষণ করে যদি কোনো বিষয়বস্তু প্রচলিত আইন লঙ্ঘন করে। উদাহরণ স্বরূপ, কোনো আইএসপি (ISP) দ্বারা বিজ্ঞাপণদাতা, ব্যবহারকারী বা ক্রেতার পরিচয় সনাক্ত করা হতে পারে। এছাড়াও, শর্তাবলী প্রতিপালন নিশ্চিত করার জন্য আইপি ঠিকানা (IP address) ও নিবন্ধন করা হতে পারে।
গোপনীয়তা
মাইক্যাম্পাসমল ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটি মাইক্যাম্পাসমল ব্যবহার করার একটি শর্ত যে, প্রত্যেক ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা, মাইক্যাম্পাসমল তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে।মাইক্যাম্পাসমল সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনো ব্যক্তির সাথে মাইক্যাম্পাসমল পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং মাইক্যাম্পাসমল এর উন্নয়নের, যেমন গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে।
কুকিজ
এই সাইট “কুকি” ব্যবহার করে। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা (random number user ID) যা ওয়েবসাইট কর্তৃক কোন পরিদর্শকের জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।
ব্যবহারকারীদের ইমেল ঠিকানা
বিজ্ঞাপন পোস্ট করার জন্যে ব্যবহারকারীদের একটি কার্যকর ইমেইল ঠিকানা জমা দিতে হয়। ব্যবহারকারীর ইমেইল ঠিকানা প্রকাশ্যে প্রদর্শন করা হবে না এবং অন্যান্য ব্যবহারকারীগণ মাইক্যাম্পাসমল এর মাধ্যমে ঐ ব্যবহারকারীর নিকট ইমেইল পাঠাতে পারবেন।
সাইটের প্রাপ্যতা
মাইক্যাম্পাসমল ওয়েবসাইটে একটানা বা নিরাপদ প্রবেশের নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইটটি প্রদান করা হয় "যেমন আছে" এবং যেমন ও যখন লভ্য সে হিসেবে।
তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক
মাইক্যাম্পাসমল এ অন্য ওয়েবসাইট (‘তৃতীয় পক্ষের ওয়েবসাইট)-এর লিংক বা রেফারেন্স উল্লেখ থাকতে পারে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কোনো বিষয়বস্তুর জন্য মাইক্যাম্পাসমল । তৃতীয় পক্ষের ওয়েবসাইটের উপর তদন্ত করা বা নজর রাখা হয় না। যেই মুহূর্তে ব্যবহারকারী মাইক্যাম্পাসমল ছেড়ে তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করেন সেই মুহূর্ত থেকে ব্যবহারকারী তাঁর নিজ ঝুঁকিতে সেখানে অবস্থান করেন।
পরিশোধিত বিষয়বস্তু
মাইক্যাম্পাসমল এর কিছু কিছু বিষয়বস্তু ও পরিষেবার জন্য পেমেন্ট প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে (তবে শুধুমাত্র এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়) মেম্বারশিপ প্যাকেজ, নির্বাচিত শ্রেণিতে বিজ্ঞাপন পোস্ট করা, এবং Doorstep Delivery-এর মাধ্যমে পণ্য বিক্রি করা।
মেম্বারশিপ
মেম্বারশিপ প্যাকেজের অংশ হিসেবে,মাইক্যাম্পাসমল ব্যবহারকারীর পক্ষ হতে একটি শপ তৈরি করবে। শপ হলো মাইক্যাম্পাসমল এ একটি নিবেদিত ওয়েবপেজ, যা ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত বিষয়বস্তুর মাধ্যমে মাইক্যাম্পাসমল রক্ষণাবেক্ষণ করে থাকে। ব্যবহারকারী কর্তৃক শপে যোগ করা যেকোনো বিষয়বস্তুর উপর মাইক্যাম্পাসমল এর অধিকার রয়েছে এবং যদি তা এই বিধি ও শর্তাবলীকে যেকোনো ভাবে লঙ্ঘন করে তাহলে তা সরিয়ে ফেলার বা প্রকাশ না করার অধিকার রয়েছে।
অস্বীকৃতি
মাইক্যাম্পাসমল কোন ভাবেই এ সকল বিষয়বস্তুর জন্য দায়ী নয়, যদি মাইক্যাম্পাসমল বা এর কোনো বিষয় বস্তুতে বা তথ্যে কোনো অনাকাঙ্খিত ত্রুটি, (ক) শুধু মাত্র কারিগরি ত্রুটি ছাড়াও অন্যান্য ত্রুটি যেমন ভুল বানান, ত্রুটিপূর্ন উপস্থাপন, ভুল রঙ ইত্যাদি, (খ) মাইক্যাম্পাসমল এর কোন লিংকের মাধ্যমে প্রাপ্ত তৃতীয় পক্ষের কোনো তথ্য, ছবি, বিষয়বস্তু, (গ) মাইক্যাম্পাসমল এর সাময়িক অপ্রাপ্যতা বা অনুপস্থিতি, (ঘ) আপনার মাধ্যমে ব্যবহৃত মাইক্যাম্পাসমল এর অথবা আপনার কোনো তথ্য, ছবি, বিষয়বস্তু, (ঙ) মাইক্যাম্পাসমল ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত যেকোনো ধরনের সরঞ্জাম, সেবা (অথবা সফটওয়্যার) ইত্যাদি।
পরিবর্তন
মাইক্যাম্পাসমল এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এই জাতীয় পরিবর্তন কার্যকরী হতে পারে মাইক্যাম্পাসমলএ প্রকাশিত হওয়ার পর থেকেই। এই জাতীয় পরিবর্তন পর্যালোচনা করার জন্য আপনি দায়বদ্ধ। মাইক্যাম্পাসমল এ আপনার ক্রমাগত প্রবেশ অথবা এর ব্যবহারের ফলাফল হিসেবে পরিবর্তিত শর্তাবলীতে আপনার সম্মতি রয়েছে বলে গণ্য হবে।
পরিচালনাকারী/নিয়ন্ত্রণকারী আইন
মাইক্যাম্পাসমল বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়।