22/10/2021
বেকারত্ব দূর করার ৮ টি সহজ উপায়ঃ
বেকারত্ব সমস্যা দূর করার বাকি ৪টা উপায়ঃ
৫। বসে থেকে সময় নষ্ট করে বেকারত্ব কে প্রশ্রয় দেবেন না
অনলাইন কাজে অনেকটাই সময় লাগে টাকা রোজগার করতে এই ভেবে নিরাশ হবেন না। অনলাইন কাজে তো আপনার কোন খরচও নেই, তাহলে চালিয়ে যেতে অসুবিধে কি? দিনের কিছুটা সময় অনলাইন কাজের জন্য দিন।
বাকি সময়ে আরো অন্য কাজ করার চেষ্টা করুন। সময়ের অপব্যবহার করবেন না। আপনি সময় কে গুরুত্ব না দিলে সময়ও আপনাকে গুরুত্ব দেবে না।
৬। কোন কাজকেই ছোট করে দেখবেন না- বেকারত্ব যে কোন কাজের চেয়ে আরও ছোট
সব কাজই মহান। যে কাজ আপনাকে বেকারত্বের মতো কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে, সেই কাজ কখনো ছোট হতে পারে না। শুধু খেয়াল রাখবেন অসৎ উপায়ে কিংবা কাউকে আঘাত দিয়ে টাকা রোজগার করবেন না। অসৎ উপায়ে রোজগার করা টাকা শীঘ্রই আবার বেকারত্বের রোগ ডেকে নিয়ে আসবে।
আবর্জনা পরিষ্কার, চা বানানো, ইলেক্ট্রনিক্স জিনিস রিপেয়ারিং, মুবাইল রিচারজ করা, ইত্যাদি –এইসব কাজই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি অনলাইন কোন কাজ খুঁজে না পাচ্ছেন, ব্লগ লিখে টাকা কামানো আপনার মুশকিল লাগছে, তাহলে আপনি অনলাইন টাইপের কাজ করতে পারেন, আমাজনে এফিলিয়েট লিঙ্কিং, মোবাইল রিচারজ , ইত্যাদি কাজও করতে পারেন।
৭। আত্মবিশ্বাস রাখুন- বেকারত্ব দূর করতে আপনিই পারবেন
যে কোন রোগেরেই একটা বড় ওষুধ হল বিশ্বাস। আপনি যদি ভাবেন যে আপনি কয়েক দিনের মধ্যেই বেকারত্বের রোগ থেকে মুক্তি পাবেন, তাহলে নিশ্চয় পাবেন। এমন জোরালো বিশ্বাস আপনাকে রাখতে হবে যা আপনার মধ্যে নতুন নতুন ভাবনার সঞ্চার করবে।
এই নতুন নতুন ভাবনাগুলো আপনাকে টাকা রোজগারের নানান পথ দেখিয়ে দেবে। এই ভাবনাগুলো যতদিন না অবধি কোন এক্সেন এ রুপান্তরিত হচ্ছে, ততদিন অবধি আপনাকে ঘুমোতে দেবে না। ভাবনাগুলোর ধার এমনই হওয়া উচিৎ।
৮। সময় থাকলে সাইডে আরো কিছু কাজ করুন আর বেকারত্ব দূর করুন
গ্রামে গঞ্জে এমন অনেক মানুষ আছে যারা চাষবাস থেকে জীবিকা নির্বাহ করে। চাষবাস বছরের প্রতিটি মাসের প্রতিটি দিনের কাজ নয়। তাই তারা চাইলে সাইডে আরো কিছু কাজ করতেই পারেন যাতে করে যে বছরে চাষ ভালো হবে না, সেই বছরে এই দ্বিতীয় জীবিকা টি যেন জীবনের পাশে দাঁড়ায়।
বেকারত্ব একটি রোগ। ৩৬ কোটি বেকার মানুষের মধ্যে বেশিরভাগ মানুষের ইচ্ছাশক্তির অভাব। অনেকেই আছে, যারা পরিশ্রম করতেই চায় না, এক পা এগোবার আগেই দুই পা পিছিয়ে যায়। এই ১৩৫ কোটি মানুষের মধ্যে ৯৯ কোটি মানুষ কর্মরত। আপনি কি পারেন না ওই ৯৯ কোটি মানুষের শ্রেণীতে ঢুকতে?
বেকারত্ব দেশের ও একটি সমস্যা। দেশেরও দায়িত্ব সেই পরিমানে কর্মসংস্থান এর ব্যবস্থা করা যাতে একজনকেও কাজের জন্য দেশের বাইরে যেতে না হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দেশ রাতারাতি এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারছে না।
সেই কারনে কাজের জন্য যদি নিজের বাসস্থান ছাড়তে হয়, তার জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনি যদি কাজে দক্ষ হয়ে থাকেন, আমাদের দেশ আপনাকে কাজ না দিতে পারলেও, অন্য দেশে কাজ আপনি অবশ্যই পাবেন।
কর্মের খোঁজে
তাই দেশের রোগ এর জন্য একে অকে দায়ী করে অযথা সময় নষ্ট না করে ওই ৮ টি স্টেপ্স ফলো করে জীবনে এগিয়ে চলুন। জীবনের আগত দিনগুলোর দিকে তাকিয়ে বর্তমানে কাজের মধ্যে মনোনিবেশ করে সামনে এগিয়ে চলুন আর পৃথিবীকে বেকারত্ব সমস্যা থেকে দূরে রাখুন।
অলসতা থেকে দূরে থাকবেন
অলসতা মানুষকে ভিক্ষা করতে শিখায়
অলসতা মানুষকে ভিক্ষুক বানায় ছাড়ে
অলসতা এর কারণে মানুষ চাইতে শিখে
সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। চলুন, সবাই মিলে একসাথে এক সুন্দর পৃথিবী গড়ে তুলি। এই পৃথিবীর প্রতিটি কোনা ভরে উঠুক freelancing