23/07/2021
Rafusoft Computer Store Grand Opening Done, Alhamdulillah...
★===================================★
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সন্মানিত সুধী / সুধীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । মহান পবিত্র জিলহজ মাসে “ রাফুসফট কম্পিউটার ষ্টোর” এর পক্ষ হতে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
পৃথিবীময় মহামারি করোনাকাল চলছে। প্রবল মনের ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর প্রিয় নেক বান্দারা হজে যেতে পারছেন না। মহামান্নিত জিলহজ মাস ত্যাগের শিক্ষা দেয়, একজন নেক মোমিন বান্দা তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে।
স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ মহামারির অতিক্রমের পরেও আমরা এখনোও সুস্থ্য আছি, আলহামদুলিল্লাহ। এই করোনা সংক্রমনের ফলে সৃষ্ট মহামারিতে অনেক প্রতিষ্ঠান এবং নিয়মের অনেক পরিবর্তন, সংযোজন ও বিয়োজন ঘটেছে বিশ্বব্যাপী। প্রয়োজনের তাগিদে অনেক কিছু নির্মূল হয়েছে, আবার সৃষ্টি হয়েছে নতুন অনেক কিছু এবং নতুন বিশ্বাস।
এই ধ্বংস -সৃষ্টির চক্রেই আমরা অপরিমেয় বিশ্বাসকে সাথে নিয়ে শুরু করেছি এক নতুন সৃষ্টির পথচলা “রাফুসফট কম্পিউটার ষ্টোর”।
কিছু নিরুপম, কিছু ব্যতিক্রম অভিঙ্গতাকে কাজে লাগিয়ে, সেবা ও মানকে আদর্শ করে কাস্টমার সার্ভিসকে বিশেষ প্রায়োরিটি দিয়ে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি দিয়ে আপনাদের সঠিক সেবা এবং দুষ্পাপ্য সকল সমাধান দেবার প্রত্যয়ে আপনাদের সকলের সহযোগীতায় অনুপ্রানিত হয়ে ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার, বিকেল ৫ ঘটিকায় আপনাদের নির্ভরযোগ্য বিশ্বস্ত “ রাফুসফট কম্পিউটার ষ্টোর” এর শুভ উদ্বোধন সুসম্পাদিত হয়েছে আলহামদুলিল্লাহ।
উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের মনোযোগ আবির্ভাব এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
এস এম রাফায়েত হোসেন রাফূ (এম ডি) এবং
মোঃ আরিফুল ইসলাম আরিফ (সি ই ও) ।
আবেদীন প্লাজা, (আন্ডারগ্রাউন্ড), গনেশতলা, মর্ডান মোড়, সদর, দিনাজপুর – ৫২০০ ।
প্রয়োজনেঃ ০১৭৮৮ ৫৫৫ ৭০০ ।
ইমেইলঃ [email protected]