23/09/2024
সালটা 1998 থেকে 2007 এর সময়, যে সময়টা আমার অদম্য শৈশবকে দাপিয়ে বেড়াত। যে বছরগুলোতে 90 দশকের একটু আধটু ছোয়া পাওয়া যেত। প্রকৃত পক্ষে 1996 থেকে 2000 সাল পর্যন্ত 90 দশকের শেষার্ধ বলা যেতে পারে। সে সময়ে যে, সাদা কালো টেলিভিশন বলে কোন কিছু ছিল তা বর্তমান প্রজন্ম বিশ্বাসই করতে চাইবে না, সেই সময়ের শুক্রবার আমাদের জন্য বিনোদনের একটি দিন হিসেবে ধায্য ছিল তা বর্তমান প্রজন্মের অজানা। আমরাই শেষ জেনারেশন যে জেনারেশন, যে জেনারেশন ফুটবল কেনার জন্য সবার কাছ থেকে পয়সা তুলতো। আমিই দেখেছি আমার বাবার ভাইকে গরুর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া, থেকে শুরু করে হারিকেনের আলোতে পড়তে বসা সবাইকে। সেই সময়গুলোতে রুপকথার গল্প শুনলেও অনেক ভয় লাগত। সেই দিনগুলির বাস্তবচিত্র হয়তো আধুনিক সভ্যতার ভিড়ে কখনো ফিরে আসবে না। কিন্তু সেই স্মৃতিগুলি আমার হৃদয়ে কাথা থাকবে চিরদিন। মাঝে মাঝে মনে হয় 90 দশকের দিনগুলির কথা, যে দিনগুলিতে আমি ডানপিঠে হয়ে শুধুই ঘুরে বেড়াতাম, আর বাবা মার শাসনের ভয়ে মামা বাড়িতে লুকিয়ে থাকতাম। সবাই 90 দশককে বিদায় জানালেও আমি বিদায় জানাইনি। অনেক সময় স্বরন করি সেই দিনগুলি আর হয়তোবা বাকি জীবনেও স্বরণ হয়েই যাবে।