Breeze Online

Breeze Online Breeze Online is an Internet Service Provider. We provide internet connection at home & offices.

05/08/2025
ভালো ইন্টারনেটের জন্য ভালো রাউটার – এবার ঈদে রাখুন স্মার্ট বাজেট!ব্রডব্যান্ড গ্রাহকেরা ঈদের বাজারে জামা-কাপড়ের পাশাপাশি ...
17/03/2025

ভালো ইন্টারনেটের জন্য ভালো রাউটার – এবার ঈদে রাখুন স্মার্ট বাজেট!

ব্রডব্যান্ড গ্রাহকেরা ঈদের বাজারে জামা-কাপড়ের পাশাপাশি এবার একটা ভালো মানের গিগাবাইট ডুয়াল-ব্যান্ড রাউটার কেনার কথাও ভাবুন! পুরনো সিঙ্গেল-ব্যান্ড, দুর্বল কভারেজ বা লো-স্পিড রাউটার নিয়ে বছরের পর বছর আইএসপি বদলেছেন, কিন্তু সমস্যার আসল সমাধান হয়নি—এর মূল কারণ আপনার রাউটারই সঠিক পারফরম্যান্স দিতে পারছে না।

কেন গিগাবাইট ডুয়াল-ব্যান্ড রাউটার দরকার?
✅ গিগাবাইট WAN/LAN পোর্ট – আপনার আইএসপি যদি ১০০Mbps বা তার বেশি স্পিড দেয়, তবে সাধারণ ১০/১০০Mbps পোর্টের রাউটারে সে স্পিড আপনি পুরোপুরি পাবেন না। গিগাবাইট রাউটার নিশ্চিত করে পুরো ব্যান্ডউইডথ পাওয়া।

✅ ডুয়াল-ব্যান্ড (2.4GHz & 5GHz) –

2.4GHz – বেশি রেঞ্জ, দেয়ালের মধ্যে দিয়ে সংকেত পৌঁছায়, কিন্তু স্পিড কিছুটা কম।
5GHz – উচ্চ স্পিড, কম ল্যাটেন্সি, স্ট্রিমিং ও গেমিংয়ের জন্য পারফেক্ট।

কেন শুধুমাত্র ২.৪GHz রাউটার এড়ানো উচিত?
❌ চ্যানেল ওভারল্যাপ – একই ফ্রিকোয়েন্সিতে একাধিক রাউটার থাকলে সিগন্যাল ক্ল্যাশ করে।
❌ কম ব্যান্ডউইডথ – ২.৪GHz সাধারণত ৩০-৫০Mbps পারফরম্যান্সের বেশি দিতে পারে না।
❌ নেটওয়ার্ক জ্যাম – বাড়ির অন্যান্য ডিভাইস (মাইক্রোওয়েভ, ওয়্যারলেস ক্যামেরা, ব্লুটুথ) একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ফলে নেটওয়ার্ক ধীর হয়ে যায়

✅ MU-MIMO ও Beamforming টেকনোলজি – একাধিক ডিভাইস সংযুক্ত থাকলেও নেটওয়ার্ক ল্যাগ কমবে।

✅ Wi-Fi 6 সাপোর্ট – নতুন জেনারেশনের Wi-Fi 6 রাউটার আরও শক্তিশালী, ব্যান্ডউইডথ ব্যবস্থাপনা ভালো এবং ভবিষ্যতের স্পিড আপগ্রেডের জন্য প্রস্তুত।

এখন সিদ্ধান্ত আপনার!
আপনার ইন্টারনেট প্যাকেজ ভালো হলেও, বাজে রাউটারের কারণে সবসময় সেই অভিজ্ঞতা পান না। এবার ঈদে স্মার্ট বাজেট করুন—একটি ভালো মানের গিগাবাইট ডুয়াল-ব্যান্ড রাউটার কিনুন, আর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করুন!

ভালো রাউটার মানে ভালো ইন্টারনেট!

সম্মানিত গ্রাহক, সকলের অবগতির জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। BTRC এর নির্দেশনা মোতাবেক, বাংলাদেশের সকল IIG Operator থেকে...
23/02/2025

সম্মানিত গ্রাহক,
সকলের অবগতির জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। BTRC এর নির্দেশনা মোতাবেক, বাংলাদেশের সকল IIG Operator থেকে ITC Traffic (Indian Bandwidth) ধাপে ধাপে কমানো হচ্ছে যার ফলে চাহিদানুযায়ী বাড়তি ট্রাফিক BSCCL এর দিকে পর্যায়ক্রমে লোড দেওয়া হচ্ছে। যার কারনে আগামী কয়েক দিন সমগ্র বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইথ সাময়ীকভাবে সমস্যা হবে। পর্যায়ক্রমে সকল ISP ও IIG Operator দের সার্ভিস পূর্বের ন্যায় স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।

ধন্যবাদ।
Breeze Online

নোটিশতারিখ: ১২ই ডিসেম্বর ২০২৪সময়: ০০:২৫ মিনিটডাউনডিটেক্টর সাইটের রিপোর্ট অনুযায়ী মেটার অন্তর্ভুক্ত সাইটসমূহ — ফেসবুক, ইন...
11/12/2024

নোটিশ
তারিখ: ১২ই ডিসেম্বর ২০২৪
সময়: ০০:২৫ মিনিট

ডাউনডিটেক্টর সাইটের রিপোর্ট অনুযায়ী মেটার অন্তর্ভুক্ত সাইটসমূহ — ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ — এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

উল্লেখ্য, এই সমস্যাটি আমাদের সার্ভারের দিক থেকে নয়; বরং এটি মেটার নিজস্ব সাইটগুলোর ত্রুটিজনিত সমস্যা। আমাদের টিম বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং নতুন কোনো আপডেট পেলে তা আপনাদেরকে দ্রুত জানানো হবে।

সোর্স : https://www.theverge.com/2024/12/11/24318908/facebook-instagram-threads-down-outage-meta

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

Breeze Online

31/07/2024

প্রিয় গ্রাহক,
Facebook সহ সকল সার্ভিস সচল হয়েছে। VPN বন্ধ করে ট্রাই করুন।
ধন্যবাদ।

সম্মানিত গ্রাহক,ফেসবুক এর সেবা বন্ধ থাকায় অনেক গ্রাহক ভিপিএন ব্যাবহার করে ফেসবুক ব্যাবহারের পাশাপাশি অন্যান সকল সার্ভিস ...
29/07/2024

সম্মানিত গ্রাহক,

ফেসবুক এর সেবা বন্ধ থাকায় অনেক গ্রাহক ভিপিএন ব্যাবহার করে ফেসবুক ব্যাবহারের পাশাপাশি অন্যান সকল সার্ভিস ব্যাবহার করছেন যা ইন্টারনেট এর ইউজেস ফুল করে ইন্টারনেট স্লো করে ফেলছে। সবাইকে ভিপিএন দিয়ে সকল সার্ভিস না চালানোর অনুরোধ রইল।

অনুরোধে,
ব্রিজ অনলাইন

https://www.rtvonline.com/others/274831?fbc
25/05/2024

https://www.rtvonline.com/others/274831?fbc

ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

SEA-ME-WE  5 (SMW5) সাবমেরিন ক্যাবেল সিস্টেমের শ্রীলংকার মাত্ৰা (Matara) থেকে  সিঙ্গাপুরের টুয়াস (Tuas) এর মাঝে কোথাও S1...
20/04/2024

SEA-ME-WE 5 (SMW5) সাবমেরিন ক্যাবেল সিস্টেমের শ্রীলংকার মাত্ৰা (Matara) থেকে সিঙ্গাপুরের টুয়াস (Tuas) এর মাঝে কোথাও S1A ক্যাবলের ফল্ট পাওয়া যাচ্ছে। যার ফলশ্রুতিতে ব্যান্ডউইডথ স্লো, প্যাকেট লস এবং হাই ল্যাটেন্সি পরিলক্ষিত হচ্ছে। এমনকি অনেক ওয়েবসাইট এবং ইন্টারনেট ভিত্তিক এপ্স ঠিক মতো কাজ করছেনা।

20/04/2024

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সরবরাহ বন্ধে ইন্টারনেটে ধীরগতি

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Breeze Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Breeze Online:

Share