12/05/2026
দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন BIFA Awards এর পঞ্চম আসরে Hospitality Partner হিসেবে সম্পৃক্ত ছিল Jol Chaya জল ছায়া ইকো রিসোর্ট যা Nex Real Estate এর একটি Signature Project এবং Nex Group এর উল্লেখযোগ্য Concern।
তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি, ঝলমলে আয়োজন এবং পুরস্কারজয়ের উচ্ছ্বাসে ভরপুর ছিল ‘নতুনধরা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’-এর পঞ্চম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে শোবিজ অঙ্গনের শতাধিক তারকার অংশগ্রহণে পুরো অনুষ্ঠান রূপ নেয় এক উৎসবে।
লালগালিচায় তারকাদের আগমন, ক্যামেরার ঝলকানি এবং দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাদিয়া আফরিন মিম ও ইমতু রাতিশ। সভাপতিত্ব করেন বাইফা অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান মেরিনা আক্তার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এই বছরের আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল হসপিটালিটি পার্টনার হিসেবে “জল ছায়া ইকো রিসোর্ট”-এর অংশগ্রহণ, যা Nex Real Estate-এর সিগনেচার প্রজেক্ট হিসেবে পরিচিত। প্রকল্পটি আধুনিক ইকো-ট্যুরিজম, প্রকৃতি-নির্ভর লাইফস্টাইল এবং প্রিমিয়াম হসপিটালিটি এক্সপেরিয়েন্সকে একত্রিত করে একটি ব্যতিক্রমী অবস্থান তৈরি করেছে।
অনুষ্ঠানে জল ছায়া ইকো রিসোর্ট-এর পক্ষ থেকে Award গ্রহণ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আব্দুর রহমান নিপু। একই সঙ্গে BIFA Awards এর Best Director (OTT) Jury ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন খ্যাতনামা নির্মাতা Amitabh Reza Chowdhury এবং Vicky Zahed, তাদের জনপ্রিয় কাজ Bohemian Ghora এবং Chokro 2 এর জন্য।
সম্মাননা প্রদান পর্বে জল ছায়া ইকো রিসোর্ট-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আব্দুর রহমান নিপু Award প্রদান করেন, যা আয়োজনের হসপিটালিটি পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটির সক্রিয় ভূমিকা আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গান, নৃত্য, ফ্যাশন শো এবং তারকাদের প্রাণবন্ত উপস্থিতি। অংশ নেন দীঘি, ইরফান সাজ্জাদ, আদর আজাদ, শরিফুল রাজসহ আরও অনেক জনপ্রিয় তারকা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাইফা অ্যাওয়ার্ডস এখন শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; এটি দেশীয় শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীলতাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
Nex Real Estate এবং জল ছায়া ইকো রিসোর্ট ভবিষ্যতেও এমন মর্যাদাপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থেকে বাংলাদেশের হসপিটালিটি ও লাইফস্টাইল ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।