Sanjida yeasmin rima

Sanjida yeasmin rima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sanjida yeasmin rima, Information Technology Company, Dhaka.

30/07/2026

জীবন বড় মজার।
যখন ভাববে, "এটা কোনোদিন হারাবে না," তখনই হারানোর গল্প শুরু হবে।
যখন ভাববে, "এটা শুধু আমার," তখনই বুঝবে—এই পৃথিবীতে "আমার" বলে কিছুই স্থায়ী নয়।
আর যখন মনে হবে, "আমি শেষ," ঠিক তখনই হয়তো জীবন বলবে—"এবার তোমার শুরু।"
তাই আত্মবিশ্বাস রাখো, অহংকার নয়।
সময়কে বিশ্বাস করো, কারণ সে-ই শেষ কথা বলে।
🖤❤️

24/07/2026

অনেকদিন নো কন্ট্যাক্টে থাকার পরে যখন একটু ভালো লাগা শুরু হবে, একটু দূরত্ব তৈরি হবে, তখন মনে হবে, হয়তো মানুষটা ঠিক হয়ে গেছে। আপনি তখন সবচেয়ে বড় যে ভুলটা করেন, সেটা হলো আপনি তার সাথে যোগাযোগ করেন।

তো যোগাযোগ করলে সে আপনার সাথে হয়তো প্রথম দিন একটু ভালো ব্যবহার করবে, বড়জোর দ্বিতীয় দিন ভালো ব্যবহার করবে, কিংবা হয়তো ঠিকও করবে সম্পর্কটা। কিন্তু এর এক-দুই দিন পরেই সে আবার দূরে সরে যাবে। কেন দূরে সরে যাবে? কারণ সে শুরু থেকেই আপনাকে নিয়ে সন্দিহান ছিল। সে আপনাকে কখনোই সিরিয়াসলি চায় নাই।

সে দোটানায় থাকে যে সে ভুল করল কিনা। এবং এভাবে একটা পর্যায়ে গিয়ে সে মোটামুটি ডিসাইড করে ফেলে যে, দুনিয়ার আর যেই হোক, আপনাকে অন্ততপক্ষে সে তার জীবনে চায় না। এটা আপনার জন্য অনেক কষ্টের।

আপনি যখন দেখবেন যে মানুষটা আপনার সাথে সারাদিন কথা বলত, যে মানুষটা আপনাকে বিভিন্ন রকমের ওয়াদা করছিল, বিয়ের কথা বলছিল, এরকম নানা বাহানা দিয়ে আপনার সাথে দীর্ঘ সময় ধরে অন অ্যান্ড অফ সম্পর্কে ছিল, হঠাৎ করে যখন সে বলবে সে আপনাকে চায় না, আপনার প্রতি কোনো অনুভূতি নাই, আপনার তখন অনেক কষ্ট হবে। কিন্তু এটাই সত্যি।

সে আপনার প্রতি অনুভূতিটা এ জন্য হারায় নাই যে আপনি বিশাল কোনো অন্যায় করছেন। সে অনুভূতি হারাইছে কারণ সে শুরু থেকেই অন্য কিছু খুঁজতেছিল। আপনার যে বিষয়গুলোর জন্য আপনাকে দোষী বানায়, আপনার জীবন থেকে সে চলে গেছে, এর থেকেও দশগুণ সে মেহনত করবে। এর থেকেও দশগুণ সে সো-কলড অন্যায়, টর্চার সহ্য করবে ওই মানুষটার জন্য, যে মানুষটা সে অ্যাকচুয়ালি মন থেকে চাইছে।

তবে ভাগ্যের নির্মম পরিহাস কী জানেন? সে এভাবে অনেক মেহনত করার পরে তার মনে হবে সেই সঠিক। কিন্তু প্রকৃতি এত ভয়ংকর, সেটা পাঁচ বছর হোক, আট বছর হোক, দশ বছর হোক, তার এই সমস্ত মেহনতের বিনিময়ে এমনভাবে তার সাথে প্রতারণা ঘটবে যে সে আসলে বিশ্বাস করতে পারবে না।

মানুষ তার কৃত কর্মের ফল ভোগ করবেই। আজকে আপনাকে কাঁদাইছে, কিন্তু আপনার এখন হয়তো যৌবনটা আছে। কিন্তু সে কাঁদবে তার শেষ বয়সে। তাই আপনি দয়া করে এরকম টক্সিক মানুষের কাছে বারবার নিজেকে ছোট করবেন না।

জীবনটা খুবই ক্ষুদ্র। অনেক কষ্ট হবে। মনে হবে যে কেন এমন হইল না? আশেপাশে সবার কত সুন্দর সুন্দর সম্পর্ক। এখন আপনি একটা ভুল মানুষের সাথে মিশছেন এবং আপনি সেটার কাফফারা দিতেছেন।

বিশ্বাস করেন, সঠিক সময়ে এমন কোনো

পোশাক আপনার রুচি আর স্টাইলের পরিচয় দিতে পারে, কিন্তু আপনার প্রকৃত ব্যক্তিত্ব প্রকাশ পায় আচরণ, ব্যবহার আর মূল্যবোধে। মা...
22/07/2026

পোশাক আপনার রুচি আর স্টাইলের পরিচয় দিতে পারে, কিন্তু আপনার প্রকৃত ব্যক্তিত্ব প্রকাশ পায় আচরণ, ব্যবহার আর মূল্যবোধে। মানুষ প্রথমে আপনার পোশাক দেখে আকৃষ্ট হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনার চরিত্র, কথা রাখার অভ্যাস, অন্যের প্রতি সম্মানবোধ এবং মানবিক আচরণই তাকে আপনার সম্পর্কে স্থায়ী ধারণা দেয়।

সুন্দর পোশাক কিনে নেওয়া সহজ, কিন্তু সুন্দর ব্যক্তিত্ব গড়ে তুলতে সময়, আত্মনিয়ন্ত্রণ এবং ভালো মূল্যবোধের প্রয়োজন হয়। তাই নিজেকে শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও সুন্দর করার চেষ্টা করুন। মনে রাখবেন, স্টাইল হয়তো মানুষকে আপনার দিকে তাকাতে বাধ্য করে, কিন্তু ব্যক্তিত্বই মানুষকে আপনার পাশে থাকতে শেখায়।🩶

19/07/2026

সবচেয়ে কঠিন এবং জটিল সম্পর্ক হলো সেটি, যেখানে সামনের মানুষটি আপনাকে হারাতেও চায় না, আবার পুরোপুরি কোনো কমিটমেন্টও দিতে চায় না। এই ধরনের সম্পর্কে মানুষ এক অদ্ভুত দোটানার মধ্যে আটকে যায়। একদিকে মনে হয় আপনি তার কাছে খুব গুরুত্বপূর্ণ, কাঙ্ক্ষিত এবং বিশেষ কেউ; মনে হয় সে সত্যিই আপনার যত্ন নেয়। অথচ অন্যদিকে তার আচরণে কখনোই প্রকাশ পাবে না যে সে আপনাকে মন থেকে ভালোবেসে নিজের করে নিয়েছে। সেখানে কোনো স্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না, কোনো স্ট্রং কমিটমেন্ট থাকে না-থাকে কেবল অর্ধেক রাখা কিছু আশ্বাস আর অজুহাত।

ধীরে ধীরে আপনি নিজেই নিজের মূল্য কমাতে শুরু করেন, শুধু ওই মানুষটির জীবনে টিকে থাকার জন্য। আপনি আরও ভালো কিছুর আশায় নিজের প্রত্যাশা কমিয়ে দেন। কিন্তু সত্যি কথা হলো, এটি কোনো ভালোবাসা নয়। সেই মানুষটি কেবল তার কাছে আরও ভালো কোনো অপশন না আসা পর্যন্ত আপনাকে একটি বিকল্প হিসেবে রেখে দিচ্ছে। জীবনের এমন একটি পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে, নিজেকে এই ধরনের বিকল্প বা অপশন হিসেবে রাখা বন্ধ করতে হবে। যদি আপনি নিজের আত্মসম্মান রক্ষা করতে না পারেন, তবে এটি আপনাকে পুরোপুরি ভেঙে ফেলবে।

19/07/2026

সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। মানুষকে তার মুখের কথায় নয়, বরং তার কাজ দিয়ে বিচার করতে শিখুন। নিজের সীমারেখা স্পষ্ট রাখুন, কথা কম বলে চারপাশ বেশি পর্যবেক্ষণ করুন এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। দিনশেষে নিজের মানসিক শান্তি রক্ষা করতে পারাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। মনে রাখবেন, ম্যাচিউরিটি বা পরিপক্বতা কখনো বয়সের ফ্রেমে আসে না, তা প্রকাশ পায় কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে।🩶

19/07/2026

অন্যের ভালো চাইতে শিখুন। হিংসা, বিদ্বেষ আর প্রতিযোগিতার মানসিকতা কখনো অন্তরে শান্তি আনে না। বরং কারও সফলতায় মন থেকে দোয়া করলে, সেই দোয়া আগে নিজের হৃদয়কেই প্রশান্ত করে। আর সব অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। যা নেই, তা নিয়ে আফসোস করার চেয়ে যা আছে, তার জন্য আলহামদুলিল্লাহ বলা মানুষকে মানসিকভাবেও সমৃদ্ধ করে। কৃতজ্ঞ হৃদয় মানুষকে আরও ভালোভাবে চেষ্টা করতে শেখায়, আর আল্লাহর দেওয়া নেয়ামতের মূল্য বুঝতে সাহায্য করে।

মনে রাখবেন, রিযিক শুধু টাকার নাম নয়। সুস্থতা, মানসিক শান্তি, নেক সন্তান, ভালো মানুষ, হালাল উপার্জন এবং বরকতময় জীবন-এসবও রিযিকের অংশ।তাই বেশি বেশি দোয়া করুন, গোপনে দান করুন, মানুষের ভালো কামনা করুন এবং প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ যার জন্য কল্যাণ চান, তার জীবনে শুধু রিযিকই নয়, রিযিকের বরকতও বৃদ্ধি করে দেন।🩶

কাউকে অতিরিক্ত সন্দেহ করা বা তার উপর নজরদারি রাখা কখনো তাকে আটকে রাখতে পারে না। যার চলে যাওয়ার ইচ্ছা, সে সাতটি তালার বাঁ...
17/07/2026

কাউকে অতিরিক্ত সন্দেহ করা বা তার উপর নজরদারি রাখা কখনো তাকে আটকে রাখতে পারে না। যার চলে যাওয়ার ইচ্ছা, সে সাতটি তালার বাঁধন ভেঙেও চলে যাবে। তাই যদি কাউকে ভালোবাসেন বা বিশ্বাস করেন, তবে তাকে এমনভাবে বিশ্বাস করুন যা হবে সম্পূর্ণ Blind Trust তার উপর কোনো প্রকার বিধি-নিষেধ চাপাবেন না, তাকে পুরোপুরি স্বাধীনতা দিন। এরপরেও যদি সে আপনার কাছে থেকে যায়, তবেই তা একটি সুন্দর ভালোবাসার গল্প হয়ে উঠবে। আর সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, তবে বুঝবেন তার চলে যাওয়াটাই নিয়তি ছিল-কারণ তাকে ধরে রাখার চেষ্টা করলেও সে কোনো না কোনোদিন ঠিকই চলে যেত।

একাকিত্ব সুন্দর।আমার অবহেলা, মানুষের নাক ছিটকানো, মানুষের খোঁচা মেরে কথা শুনতে, মানুষের মিথ্যা অপবাদ ভালো লাগে না। তাই আ...
14/07/2026

একাকিত্ব সুন্দর।
আমার অবহেলা, মানুষের নাক ছিটকানো, মানুষের খোঁচা মেরে কথা শুনতে, মানুষের মিথ্যা অপবাদ ভালো লাগে না। তাই আমি এখন একা থাকার চেষ্টা করি। আমি নিজেকে সময় দিচ্ছি, আমার একাকিত্বে কোন অবহেলা নেই, অপমান, অপবাদ নেই। একাকিত্বেই সুখ🤍

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida yeasmin rima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share