Mobile Gadget

Mobile Gadget Mobile Gadget is a reliable source for all branded mobile phones and exclusive accessories.

Dipu Electronics is a reliable source for all branded mobile phone and exclusive accessories.

প্রিয় গ্রাহকবৃন্দ,আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে আমাদের দোকান নিয়মিত খোলা থাকবে।
20/01/2026

প্রিয় গ্রাহকবৃন্দ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে আমাদের দোকান নিয়মিত খোলা থাকবে।

Complete Shutdown
11/01/2026

Complete Shutdown

প্রথম ছবিতে দেখা যাচ্ছেসিন্ডিকেটভুক্ত প্রভাবশালী ব্যবসায়ীরা আরাম করে বসে আছেন।তাদের চারপাশে পুলিশের প্রটোকল, নিরাপত্তা, ...
06/01/2026

প্রথম ছবিতে দেখা যাচ্ছে

সিন্ডিকেটভুক্ত প্রভাবশালী ব্যবসায়ীরা আরাম করে বসে আছেন।

তাদের চারপাশে পুলিশের প্রটোকল, নিরাপত্তা, সম্মান।

কোনো তাড়া নেই, কোনো প্রশ্ন নেই, কোনো লাঠি নেই।

কিন্তু পরের দুইটি ছবিতে বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো।

আমরা সাধারণ ব্যবসায়ী ও নাগরিক শান্তিপূর্ণভাবে সেই সিন্ডিকেটের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি।

কোনো ভাঙচুর নয়, কোনো সহিংসতা নয়, শুধু ন্যায্য দাবি।

তার জবাবে রাষ্ট্র আমাদের দিল লাঠিচার্জ, ধাক্কাধাক্কি, নির্যাতন ও গ্রেপ্তার।

প্রশ্নটা খুব সোজা
অন্যায় করলে প্রটোকল, আর অন্যায়ের প্রতিবাদ করলে লাঠি?

আইন কি শক্তিশালীদের জন্য আলাদা, সাধারণ মানুষের জন্য আলাদা?

যারা বাজার দখল করে সিন্ডিকেট বানায়, দাম বাড়িয়ে মানুষকে জিম্মি করে তারা নিরাপদ।

আর যারা সেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে তারাই অপরাধী!

এই বৈষম্য শুধু আমাদের ওপর নয়,
এটা ন্যায়বিচার, আইনের শাসন এবং রাষ্ট্রের নিরপেক্ষতার ওপর সরাসরি আঘাত।

আমরা সহিংসতা চাই না।
আমরা বিশৃঙ্খলা চাই না।

আমরা শুধু চাই

একই আইন, একই ব্যবহার, একই বিচার।

লাঠি দিয়ে সত্য চাপা দেওয়া যায়,
কিন্তু সত্য মুছে ফেলা যায় না।

মোবাইল ব্যবসায়ীরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে পরিবারসহ, ছোট শিশু ও নারীদের উপস্থিতিতেই লাঠিচার্জ, টিয়ারশ...
04/01/2026

মোবাইল ব্যবসায়ীরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে পরিবারসহ, ছোট শিশু ও নারীদের উপস্থিতিতেই লাঠিচার্জ, টিয়ারশেলসহ নানাভাবে চরম নির্যাতনের শিকার হয়েছেন—যা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।

আমরা ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম, শুধু আমাদের ব্যবসায় পরিচালনার অধিকার এবং আমাদের প্রতিষ্ঠানে কর্মরত মানুষ ও তাদের পরিবারগুলোর কর্মসংস্থান যেন টিকে থাকে—এই ন্যায্য দাবিটুকু জানাতে।

ব্যবসায় করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য এর বাইরে কোনো অসৎ উদ্দেশ্য নেই। দেশের নাগরিক হিসেবে এতটুকু অধিকার কি আমাদের প্রাপ্য নয়?

আমরা কি আবার সেই সময়ের দিকেই ফিরে যাচ্ছি...
যেখানে ন্যায্য দাবি মানেই অপরাধ! আর প্রতিবাদ মানেই দমন?

ছবি: বিভিন্ন গণমাধ্যম হতে সংগ্রহীত

একজন মানুষ কতটা অসহায় হয়ে এই ভাবে আকুতি মিনতি করছে তারপর ও পুলিশ টেনে হিছড়ে নিয়ে যাচ্ছে
04/01/2026

একজন মানুষ কতটা অসহায় হয়ে এই ভাবে আকুতি মিনতি করছে তারপর ও পুলিশ টেনে হিছড়ে নিয়ে যাচ্ছে

বিপ্লব অথবা বিজয় কোনো একদিনে আসে না। এটা হঠাৎ পাওয়া কোনো সৌভাগ্য নয়, কিংবা একদিনের চেষ্টায় অর্জন করার মতো কিছু না। এর পথ...
04/01/2026

বিপ্লব অথবা বিজয় কোনো একদিনে আসে না। এটা হঠাৎ পাওয়া কোনো সৌভাগ্য নয়, কিংবা একদিনের চেষ্টায় অর্জন করার মতো কিছু না। এর পথে আঘাত আসে—মানসিকভাবে, সামাজিকভাবে, আর বাস্তব জীবনের নানা চাপের মাধ্যমে। কষ্ট সহ্য করতে হয়, অপমান গিলতে হয়, বারবার ভেঙে পড়েও আবার দাঁড়াতে হয়।

এই পথে চলতে গেলে সবাই হাততালি দেবে না। বরং ভুল বোঝাবুঝি হবে, বাধা আসবে, হুমকি আসবে, নিরুৎসাহিত করার চেষ্টা হবে। অনেক সময় মনে হবে—এত কিছুর দরকার কী? ঠিক তখনই মনে রাখতে হবে, কোনো বড় পরিবর্তন কখনো আরামে আসে না। যারা অধিকার আদায় করেছে, ইতিহাসে তারা সবাই ত্যাগের মধ্য দিয়েই গেছে।

তাই ভয় নয়, প্রস্তুতি দরকার। হতাশা নয়, ধৈর্য দরকার। পথ কঠিন জেনেই যারা সামনে এগিয়ে যায়, শেষ পর্যন্ত বিজয় তাদের কাছেই আসে। কারণ ইতিহাস কখনো তাদের ভুলে না—যারা আঘাত সহ্য করেও পিছু হটে না।

অসহায়ত্ব চরমে না পৌঁছালে কোনো ব্যবসায়ী তার স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় বসে না। বছরের পর বছর ট্যাক্স দেওয়া হয়, ভ্যাট দেওয়া...
04/01/2026

অসহায়ত্ব চরমে না পৌঁছালে কোনো ব্যবসায়ী তার স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় বসে না। বছরের পর বছর ট্যাক্স দেওয়া হয়, ভ্যাট দেওয়া হয়-তারপরও একতরফাভাবে ‘চোরাই মোবাইল’ তকমা লাগানো হয়। একটু হিসাব করলেই বোঝা যাবে, যেসব দোকানকে তথাকথিত ‘চোরাই মোবাইলের দোকান’ বলা হচ্ছে, সেখান থেকেই রাষ্ট্রের কোষাগারে বছরে কত টাকা জমা পড়ে। চুরি করে আনা মোবাইল কেউ লক্ষ লক্ষ টাকা দোকান ভাড়া দিয়ে, প্রকাশ্যে বিক্রি করে না। সেগুলো বিক্রি হয় আড়ালে-যাদের খুঁজে বের করা আপনাদের পক্ষেও সম্ভব নয়। কারণ দিনের আলোতেই ওসমান হাদি ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের ধরতেও আপনারা আজও ব্যর্থ।
কর ফাঁকির দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে, আড়ালে ব্যক্তিগত স্বার্থ আদায় করা হচ্ছে-সেই সত্যগুলোই চাপা দেওয়া হচ্ছে।
এই দেশের মাটিতে এর বিচার আদৌ হবে কি না জানি না। তবে পরকালে কী জবাব দিতে হবে, সেই কথা ভেবে কাজ করা উচিত। জুলুমের পরিণাম কখনোই হালকা হয় না।


04/01/2026

মাফিয়া গ্রুপের হাতে ব্যবসা তুলে দিতে এবং তাদের বাঁচিয়ে রাখার জন্যই পুলিশ নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়।

10/12/2025

NEIR সিস্টেম ৩ মাসের জন্য স্থগিত করায়
আগামীকাল থেকে আমাদের শপ যথারীতি চালু থাকবে ।
সবাইকে ধন্যবাদ

06/12/2025

শুধুমাএ আজকের দিনটা,
আগামীকাল থেকে চলবে দেশের সকল মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টসময়ের জন্য বন্ধ

Address

Shop 84 , Basement 1 , Bashundhara City Shopping Mall, Panthapath
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801770440888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mobile Gadget posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mobile Gadget:

Share