16/05/2026
১০ টা প্রম্প্ট টেকনিক, এই ভাবে প্রম্প্ট লিখলে ভালো আউটপুট পাবেন।
১। 𝐙𝐞𝐫𝐨-𝐬𝐡𝐨𝐭 𝐏𝐫𝐨𝐦𝐩𝐭𝐢𝐧𝐠 - সব থেকে সহজ প্রম্পটিং টেকনিক। শুধু কমান্ড করবেন, কোনো এক্সাম্পল বা সেটআপ কোনো কিছুর দরকার নেই। সাধারণ কাজের জন্য আপনি এই টেকনিক ব্যবহার করতে পারেন। বেশির ভাগ মানুষ এই ভাবেই প্রম্প্ট লেখে।
Ex. Write a polite email declining a wedding invitation because I'll be out of town.
২। 𝐅𝐞𝐰-𝐬𝐡𝐨𝐭 𝐏𝐫𝐨𝐦𝐩𝐭𝐢𝐧𝐠 - জিরো শট আর ফিউ শটের মধ্যে পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আপনি কিছু এক্সাম্পল আগে থেকেই দিয়ে দেবেন। কারণ আউটপুটের স্যাম্পল এক্সাম্পল দিয়ে দিলে LLM খুব ভালো রেজাল্ট জেনারেট করতে পারে। যেমন -
Turn these casual messages into professional ones:
Casual: hey can't make it today, something came up
Professional: Hi, I won't be able to attend today due to an unexpected matter. Apologies for the short notice.
Casual: yo the report is done, check it
Professional: Hi, the report is complete. Please review it when you have a moment.
Casual: running 10 mins late sorry
Professional:
৩। 𝐂𝐡𝐚𝐢𝐧-𝐨𝐟-𝐭𝐡𝐨𝐮𝐠𝐡𝐭 𝐏𝐫𝐨𝐦𝐩𝐭𝐢𝐧𝐠 - খুব সাধারণ কিন্তু কার্যকরী প্রম্প্ট। এই ক্ষেত্রে আপনি LLM কে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে বলবেন। হুট হাট উত্তর আপনার দরকার না। এই ক্ষেত্রে অবশ্যই reasoning মডেল ব্যবহার করবেন।
Ex. I bought a shirt for 1,200 taka with a 25% discount, and I paid 5% VAT on the discounted price. How much did I actually pay?
Walk me through it step by step.
৪। 𝐑𝐨𝐥𝐞 𝐩𝐫𝐨𝐦𝐩𝐭𝐢𝐧𝐠 - 𝐋𝐋𝐌 কে ন্যারো ডাউন করে সঠিক উত্তর বের করে আনার একটা সুন্দর টেকনিক।
Ex. Act as a friendly nutritionist. I had two parathas, an omelet, and sweet tea for breakfast. Tell me honestly how healthy this was and what I could swap to make it better - without making me feel bad.
৫। 𝐈𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐩𝐫𝐨𝐦𝐩𝐭𝐢𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐚𝐢𝐧𝐭𝐬 - এই ক্ষেত্রে আপনি আসলে কিছু রুলস, কিছু বাউন্ডারি সেট করে দিবেন যেন উত্তর এর বাইরে না যায়।
Ex. Summarize this WhatsApp conversation in 3 sentences. Keep it neutral, don't take sides, and don't mention names.
[paste your conversation here]
৬। 𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞𝐝 𝐨𝐮𝐭𝐩𝐮𝐭 𝐩𝐫𝐨𝐦𝐩𝐭𝐢𝐧𝐠 - আপনার যদি স্ট্রাকচার্ড আউটপুট দরকার হয় সেই ক্ষেত্রে এই টেকনিক ফলো করতে পারেন। আপনি যে কোনো ফরম্যাট এ আউটপুট চাইতে পারেন। মার্কডাউন, ডকস, এইচটিএমএল হোয়াটেভার। আপনি যেভাবে বলবেন আউটপুট সেভাবেই জেনারেট হবে।
Ex. I'm comparing three phones: iPhone 15, Samsung S24, and Pixel 8. Give me a comparison table with these rows: price in BDT, battery life, camera quality, and best for whom.
৭। 𝐂𝐨𝐧𝐭𝐞𝐱𝐭 𝐩𝐫𝐨𝐦𝐩𝐭𝐢𝐧𝐠 (𝐠𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐨𝐮𝐫𝐜𝐞 𝐦𝐚𝐭𝐞𝐫𝐢𝐚𝐥) - এই টেকনিকটা আমি খুব বেশি ব্যবহার করি। অনেক সময় AI কে বলে কনভারসেশনের একটা টেমপ্লেট বানিয়ে নেই। পরে নতুন একটা চ্যাট খুলে ওকে এই টেমপ্লেট ধরায়ে দিলেই আবার কনভারসেশন রিজিউম হয়ে যায়। এছাড়া কনটেক্সট দিয়ে কথা বললে এক্সপেক্টেড আউটপুট ভালো পাওয়া যায়।
Ex. Here's my landlord's message: "Rent will increase by 15% starting next month due to maintenance costs and inflation. Let me know if this works."
Help me write a reply that pushes back politely and proposes a 7% increase instead.
৮। 𝐂𝐥𝐚𝐫𝐢𝐟𝐲𝐢𝐧𝐠 𝐩𝐫𝐨𝐦𝐩𝐭 (𝐚𝐬𝐤𝐢𝐧𝐠 𝐢𝐭 𝐭𝐨 𝐚𝐬𝐤 𝐲𝐨𝐮) - অনেক সময় আমরা নিজেরাই সিওর থাকি না যে আমাদের কি কি কনটেক্সট শেয়ার করা দরকার। ফিল হয় যে সব ইনফো শেয়ার করতে পারি নি। আবার বুঝতেও পারি না কি মিসিং আছে। এই সিচুয়েশনে LLM কে যদি বলেন যে ভাই তুই কিছু ক্লারিফাইং কোশ্চেন কর তখন বিষয়টা সহজ হয়ে যায়। আর ভালো আউটপুট পাওয়া যায়।
Ex. I want to start a YouTube channel. Before suggesting anything, ask me 5 questions to understand my goals, skills, and time available.
বি:দ্র: এক্সাম্পল গুলো AI জেনারেটেড
©HM Nayem