14/10/2025
বিসমিল্লাহির রাহমানীর রাহিম। আজ আমাদের উদ্বোধন এর দিন। মহান রবের অসীম রহমতে আমরা আমাদের ব্যাবসা শুরু করতে পেরেছি এজন্য শুকুর গুজার করি - শুকুর আলহামদুলিল্লাহ।
ব্যাবসা মহানবী ﷺ এর সুন্নত। তিনি স্বয়ং ব্যবসা করেছেন, তাঁর বিখ্যাত সাহাবীরা ছিলেন ব্যবসায়ী। ব্যবসার মধ্যে রয়েছে বরকত, কল্যাণ। ব্যবসার ফযিলত নিয়ে অসংখ্য হাদীস আছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- "সৎ, আমানতদার ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন।" (জামে আত-তিরমিজি: ১২০৯)
আবার মহান আল্লাহ তা'আলা বলেছেন, “আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন” (সূরা বাকারাহ, আয়াত ২৭৫)
তাই ব্যাবসায় পদার্পন করা। ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন এই ব্যাবসার তাউফিক দিবেন, ততদিন হালাল ভাবে ব্যাবসা করে যাবো। হালাল পন্য বিক্রি করবো। ক্রেতার বিশ্বাস অর্জনই হবে আমাদের লক্ষ্য।
আমাদের ব্যাবসা হবে ট্রান্সপারেন্ট। কোন লুকোচুরি থাকবে না। সর্বদা ক্যাশ অন ডেলিভারি মেথডই আমরা ফলো করবো।
প্ল্যান আছে, যদি ইকমার্স ব্যাবসায় সফলতা পাই তবে ধীরে ধীর এই ব্যাবসার ডালপালা গজাবে। এক সময় আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ আইটি রিলেটেড সেবাও প্রদান করবো ইনশাআল্লাহ।
আপনাদের সহযোগিতা কাম্য।
আমাদের পাশেই থাকুন।
জাযাকাল্লাহ।