Sibly Computers Lab

Sibly Computers Lab Sibly Computers Lab is a vast computer training school. Mainly it serves the first online live computer training in Bangladesh.

আমি একজন বাংলাদেশি বাঙালি। নিজেকে যেমন খুব ভালোবাসি ঠিক তেমনি এই দেশকে এবং এই দেশের মানুষকেও খুব ভালোবাসি। অর্থনৈতিকভাবে আমরা খুব বেশি উন্নত নই। আর এইজন্য আমাদেরকে যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে মানুষের জন্য তথা এই দেশের জন্য কাজ করতে হবে।
আমি একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাই আমি আমার যোগ্যতার ভিত্তিতে এই দেশের মানুষের জন্য ভালো কাজ করার প্রয়াসে আমার পথে চেষ্টা করে যাব আমৃত্যু।
বর্তমানে কম্পিউটার এবং কম্পিউটার প্রযুক্তি কেন্দ্রিক শিক্ষায় প্রচুর ভুলে ভরা শিক্ষা উপকরণ এবং ভুয়া প্রতিষ্ঠানে ভরে গেছে এই দেশ। ফলে কিছু অসাধু ব্যক্তিদের চটকদার মার্কেটিং এবং কমিশন পদ্ধতির কারণে এই দেশের কম্পিউটার শিক্ষার্থিরা, তাদের অভিবাবকবৃন্দ এবং স্কুল, মাদ্রাসা কিংবা কলেজের অধ্যাপকগণও না বুঝে বা না জেনেই মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এই পরিবেশ দীর্ঘদিন অব্যাহত থাকলে আইসিটির মত এমন একটি গুরুত্বপূর্ণ এবং মেধাভিত্তিক আয়ের এই সুযোগটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। আর তাই শুদ্ধ এবং বাস্তব ব্যবহারিক শিক্ষা উপকরণ নিয়েই আমাদের উপস্থাপনা।
কম্পিউটার শিক্ষা এমন একটি উন্মুক্ত এবং মেধা ভিত্তিক কর্ম যেখানে শুদ্ধ এবং বাস্তব ব্যবহারিক শিক্ষা উপকরণ ছাড়া কোন ভাবেই ভালো কিছু করা সম্ভব না। আপনি নিজে বা আপনার সন্তানকে অউটসোর্সিং-এর সাথে সম্পৃক্ত করতে চাইলে আপনাকে শুদ্ধ এবং বাস্তব ব্যবহারিক শিক্ষা উপকরণ সংগ্রহ করতে হবে। কারণ আপনি যদি বিশ্বের সাথে ব্যবহারিক কাজে তাল মিলাতে না পারেন তাহলে আপনাকে কেউ আউটসোর্সিং-এর কাজ দিবে না। আপনার সন্তানকে ভবিষ্যতে আউটসোর্সিং-এর সাথে সম্পৃক্ত করতে চাইলে এখন থেকেই তাকে শুদ্ধ এবং বাস্তব ব্যবহারিক শিক্ষা উপকরণ সংগ্রহ করে দিন।
আপনি নিশ্চয়ই চিন্তা করছেন এইসব ভালোকিছু কোথায় পাবেন? এগুলোর যোগান আমরা আপনাকে করে দিব। নিচে আমাদের সংক্ষিপ্ত কার্যক্রম দেয়া হলোঃ

এসএস আইসিটি বাংলা ভিডিও টিউটোরিয়াল
এসসিএল অনলাইন লাইভ কম্পিউটার ট্রেনিং স্কুল

নিবেদক----------------------
সিইও
সিবলী কম্পিউটারস ল্যাব

Address

Banashree, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801944220458

Alerts

Be the first to know and let us send you an email when Sibly Computers Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share