24/05/2026
এই ৯টা জিনিস আপনার Ad-এ থাকলে Winning Ad হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়
আমরা অনেক সময় তাড়াহুড়া করে Ad বানাই, Boost করি, তারপর ভাবি Targeting ঠিক থাকলেই Sale আসবে। কিন্তু বাস্তবতা হলো, Sale শুধু Ad Platform আনে না — Sale আনে আপনার Message, Offer, Trust এবং Customer Psychology।
মানুষ অনলাইনে কিছু কেনার আগে সাধারণত ২টা চিন্তা করে:
১. দেখি, কিনে এটা কেমন হয়।
২. এটা আমার লাগবেই, আমাকে কিনতেই হবে।
এজন্য আপনার Marketing Content-এ এই ৯টা জিনিস থাকা জরুরি:
১. Specific Customer
সবাই আপনার Customer না।
আপনি কাদের জন্য Product/Service দিচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে।
যেমন, আপনি পাঞ্জাবি বিক্রি করলে যারা পাঞ্জাবি পরে তারা সবাই আপনার Buyer না। আপনার Buyer হতে পারে যারা Premium Look, Comfort, Gift বা Occasion-Based Outfit খুঁজছে।
যত Specific Customer বুঝবেন, তত Strong Ad Message লিখতে পারবেন।
২. Problem
Customer Product কেনে না, Problem-এর Solution কেনে।
তাই আপনার Content-এ Customer-এর Core Problem পরিষ্কারভাবে দেখাতে হবে।
যেমন: চুল পড়া, কাপড়ের রং উঠে যাওয়া, ঘুম না হওয়া, ব্যথা, সময় নষ্ট হওয়া, Sale কম হওয়া।
Customer যেন মনে করে: “হ্যাঁ, এই সমস্যাটাই তো আমার।”
৩. Desire
Problem Solve হলে Customer কী পেতে চায়, সেটা দেখাতে হবে।
যেমন: কাপড়ের রং উঠলে Desire হতে পারে দীর্ঘদিন ব্যবহার করা যায় এমন টেকসই কাপড়।
মানুষ শুধু Solution না, Solution-এর পরের Better Life কিনে।
৪. Awareness
অনেক Customer নিজের Problem বুঝলেও সেটাকে Serious ভাবে না।
আপনার Content-এর কাজ হলো Problem-টা তার সামনে Clearly তুলে ধরা।
Visual Content এখানে বেশি কাজ করে।
যেমন: কাপড় ধোয়ার পর রং উঠে যাওয়া, চুল পড়ে যাওয়া, Skin Irritation, Slow Website-এর কারণে Customer চলে যাওয়া।
Problem চোখে দেখাতে পারলে Decision দ্রুত হয়।
৫. Emotion Intensity
আপনার Content দেখে Customer কী Feel করবে সেটা আগে ঠিক করতে হবে।
সে কি বিরক্ত? হতাশ? ভয় পাচ্ছে? নাকি Better Result পাওয়ার জন্য Excited?
Strong ad শুধু Information দেয় না, Emotion Trigger করে।
Customer যেন মনে করে, “এই Problem আর রাখা যাবে না।”
৬. Positioning
আপনার Business অন্যদের থেকে আলাদা কেন, সেটা দেখাতে হবে।
যেমন: অন্যরা Polyester ব্যবহার করে, আপনি Cotton ব্যবহার করেন। অন্যরা Chemical ব্যবহার করে, আপনি Herbal Ingredient ব্যবহার করেন।
Clear Positioning না থাকলে Customer Price Compare করবে। Strong Positioning থাকলে Customer Value Compare করবে।
৭. Authority
মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে?
Authority হতে পারে:
Customer Review, Expert Opinion, Certificate, Case Study, Before-After Result, Media Mention, Experience, বা Trusted Process।
Trust ছাড়া Online Sale কঠিন।
তাই আপনার Ad-এ Proof থাকা দরকার।
৮. Mechanism
আপনার Product/Service কীভাবে Problem Solve করে, সেটা সহজভাবে Explain করতে হবে।
যেমন: কাপড়ে কোন সুতা ব্যবহার হয়েছে, রং কীভাবে করা হয়েছে, মলমে কোন Ingredient আছে, software কীভাবে Business Process সহজ করে।
Mechanism Clear হলে Customer বুঝতে পারে, আপনি শুধু দাবি করছেন না — আপনার Solution-এর Logic আছে।
৯. Risk Reduction
Customer সবসময় ভাবে, “কাজ না করলে কী হবে?” তাই তার risk কমাতে হবে।
যেমন: Money-back Guarantee, Replacement, Free Trial, Result না পেলে Support, ৭ দিনের Guarantee, ২৪ ঘণ্টার Replacement Policy।
তবে Promise দিলে Condition Clear করে দিতে হবে।
কখন, কীভাবে, কত দিনের মধ্যে এই Promise Apply হবে সেটা Mention করা জরুরি।
এই ৯টা জিনিস যদি আপনার Marketing Content-এ থাকে, তাহলে Audience শুধু Ad দেখবে না নিজের Problem-এর সাথে Connect করবে।
আপনার Business-এর Current ad, Post, Video বা Landing Page Analyse করুন। দেখুন এই ৯টার মধ্যে কয়টা জিনিস আছে।
Content Marketing নিয়ে আরও জানতে চাইলে Follow করুন।
আর আপনার Business-এ এগুলো কীভাবে Apply করবেন বুঝতে না পারলে Inbox করুন।