23/10/2026
বর্তমান কর্পোরেট জগতে অন্যতম বড় চ্যালেঞ্জ শুধু যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া নয়, বরং সঠিক পদের জন্য Right Fit Talent খুঁজে বের করা। বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েটদের মধ্য থেকে প্রয়োজনীয় দক্ষতা, মানসিকতা ও প্রতিষ্ঠানের সংস্কৃতির সঙ্গে মানানসই তরুণদের বেছে নেওয়া অনেক প্রতিষ্ঠানের জন্যই সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।
এই বাস্তবতা থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান, যারা নতুন প্রজন্মের মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের খুঁজে পেতে আরও কার্যকর সমাধান খুঁজছেন।
এই জায়গায় কাজ করছে Excellence Academy এর রিক্রুটমেন্ট সলিউশন প্রজেক্ট "Connect"। বর্তমানে আমরা বেশ ক'টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, যার মূল লক্ষ্য হলো কর্পোরেট প্রতিষ্ঠানের প্রয়োজন এবং তরুণদের সম্ভাবনার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা।
এই উদ্যোগের পেছনে রয়েছে Excellence Bangladesh-এর আট বছরের অভিজ্ঞতা। দেশজুড়ে তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং কর্পোরেট জগতের জন্য প্রস্তুত করে তোলার ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়েই গড়ে উঠেছে আমাদের এই পথচলা।
আমরা বিশ্বাস করি, সঠিক মানুষকে সঠিক সুযোগের সঙ্গে যুক্ত করা শুধু একটি নিয়োগপ্রক্রিয়া নয়; এটি একজন তরুণের ক্যারিয়ার গঠনের পাশাপাশি একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ারও অংশ।
Bridging the gap between young talent and the right opportunity.