03/12/2025
আল-হামদুলিল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ, উন্নত ডিজাইন ও আধুনিক সম্বলিত আমাদের এই "কওমী ম্যানেজমেন্ট সফটওয়্যার" ।
🔸🔸এই সফটওয়্যারের মাধ্যমে কি কি উপকার পাওয়া যাবে🔸🔸
✳️ প্রকৃতপক্ষে এই সফটওয়্যারটির কার্যকারীতা বহুমুখী। ব্যবহারকারী ব্যবহারের মাধ্যমেই এর উপকারিতা উপলব্ধি করতে পারবে। এই সফটওয়্যারের কিছু অংশ উপস্থাপন করা হল।
🔘শিক্ষার্থীদের নাম ঠিকানাসহ বিস্তারিত সকল তথ্য সংরক্ষণ করা।
ভর্তি কার্যক্রম :
🔘 ভর্তি দুইভাবে করা যাবে :
(ক)অফলাইন ভর্তি: মাদরাসা থেকে ভর্তি ফরম সংগ্রহ করবে। শিক্ষার্থী যদি নতুন হয় তাহলে মাদরাসা কর্তৃপক্ষ প্রেস থেকে ছাপানো ফরম আবেদনকারীকে প্রদান করবে এবং আবেদনকারী সকল তথ্য দিয়ে ফরমটি সম্পন্ন করে মাদরাসা কর্তৃক প্রয়োজনীয় সকল স্বাক্ষর (তালিমাত/একাউন্টিং) সংগ্রহ করে যিনি ভর্তি করাবেন উনার নিকট ফরমটি জমা দেবে।
(খ) অনলাইন ভর্তি :
শিক্ষার্থীরা/অভিভাবক মোবাইল অথবা ল্যাপটপ/ডেক্সটপ কম্পিউটার হতে সফটওয়্যারে প্রবেশ করে যাবতীয় তথ্য দিয়ে ভর্তির জন্য আবেদন করবে। মাদরাসা কর্তৃপক্ষ আবেদনকৃত তথ্য যাচাই করে এপ্রুভ করলে আবেদন কারী বিকাশে পেমেন্টের মাধ্যমে ভর্তি কার্য সম্পন্ন করবেন।
🔘 ভর্তি বাবদ মোট আয়, ক্লাশওয়ারী আয়, ভর্তি রেজিস্ট্রার, ফলাফল রেজিস্ট্রার, ক্লাস হাজিরা খাতা, পরিচয়পত্র (আইডি কার্ড), অভিভাবক মোবাইল নাম্বার, নতুন পুরাতন ছাত্র, আবাসিক অনাবাসিক ছাত্র তালিকা ইত্যাদি প্রায় একশরও বেশী রিপোর্ট অটোমেটিক তৈরী হবে। যা হাতে কলমে করা অনেক সময় ও অধিক জনবলের প্রয়োজন।
🔘 বদরী সদস্যদের তথ্য মাসিক বা বাৎসরিক টাকা জমার ব্যবস্থা।
🔘 মাদরাসা লাইব্রেরী বা পাঠাগারের তথ্য। কোন শিক্ষার্থী বা শিক্ষক কোন বই কোন স্থান থেকে কখন নিয়েছে এধরণের সকল তথ্য লিপিবদ্ধ থাকা এবং এক নিমিষেই খুঁজে বের করার ব্যবস্থা।
🔘 মাদরাসার গ্যালারি ব্যবস্থাপনা। মাদরাসার যে কোন ইভেন্টের ছবি আপলোড করা ও অটোমেটিক অভিভাবকসহ সবাইকে দেখানোর সিস্টেম।
🔘দৈনন্দিন আয় ব্যয়, ব্যাংক হিসাব, লেজার হিসাব, ক্যাশ হিসাব, ছাত্রদের মাসিক ফি গ্রহণ, পাওনা ও বকেয়া হিসাব, ব্যালেন্স শীট, বাৎসরিক প্রতিবেদন, শিক্ষকদের তথ্য ও সেলারী (বেতন) ইত্যাদি এখানেও প্রায় একশরও বেশী রিপোর্ট রয়েছে।
🔘অভিভাবক মোবাইলের সফটওয়্যারে ঢুকে শিক্ষার্থীর মাদরাসার বেতন ও খোরাকির হিসাব দেখতে পারবেন।
🔘অভিভাবক, শিক্ষক, বদরী সদস্যদেরকে বিভিন্ন সময় বিভিন্ন এসএমএস পাঠানোর সহজ ব্যবস্থা রয়েছে।
🔘এসএমএস চার্জ সবচেয়ে কম।
🔘শিক্ষক/স্টাফদের সকল তথ্য, বেতন হাজিরা ও আইডি কার্ডের অটোমেটি ব্যবস্থা রয়েছে।
🔘উপস্থিত ও অনুপস্থিতির উপর ভিত্তি করে (সেলারীশীট) বেতনশীট তৈরী।
🔘পরীক্ষার ফি গ্রহণের মাধ্যমে পরীক্ষার আয় ব্যয়, দস্তখতপত্র, নম্বরপত্র, প্রবেশপত্র, সীট নাম্বারসহ আরো অনেক রিপোর্ট।
🔘পরীক্ষার রুটিন এর ব্যবস্থা।
🔘পরীক্ষার্থীদের সিট প্লান অর্থাৎ অটোমেটিকলী কোন ক্লাশের পরীক্ষার্থীর পর কোন ক্লাশের পরীক্ষার্থী বসবে তার ধারাবাহিকতা সফটওয়্যারই তৈরী করে দেব। এবং একই ক্লাসের দুইজন শিক্ষার্থী কখনো পাশাপাশি সিট পড়বে না, ভিন্ন ভিন্ন জায়গায় সিট হবে।
🔘খুব সহজে ফলাফলের প্রাপ্ত নাম্বার এন্ট্রির ব্যবস্থা। এন্ট্রির পর রোল, প্রাপ্ত নাম্বার, মেধা ও ডিভিশন সিরিয়ালে ফলাফল রিপোর্ট এবং প্রত্যেক ছাত্রের আলাদা ও একত্রে মার্কসীট।
🔘 অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার ফলাফল সফটওয়্যার ও গুগল ওয়েবসাইটে রেজাল্ট সার্চ করার মাধ্যমে খুব সহজেই জানতে পারবে।
🔘মাদরাসার নোটিশ বোর্ডে টানানো জন্য সকল ছাত্রের একত্রে ফলাফল অথবা যে কোন নির্দিষ্ট শিক্ষার্থীর আইডি দিয়ে মার্কশীট (বোর্ড পরীক্ষার মত) আলাদা আলাদা বের করার ব্যবস্থা।
🔘খুব সহজে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষাবোর্ডে শিক্ষার্থীদের তথ্য প্রেরণের ব্যবস্থা।
🔘নির্দিষ্ট শিক্ষার্থীর আইডি দিয়ে সার্চ করার সাথে সাথে শুধুমাত্র ঐ শিক্ষার্থীর ছবিসহ কোন মাসে কত টাকা জমা দিয়েছে, কি কি বাবদ দিয়েছে, ঐ ছাত্রের ব্যাপারে তা’লিমাত থেকে কোন রিপোর্ট আছে কি না সব জানা যাবে।
আমাদের সাথে কথা বলার জন্য যোগাযোগ করুন :
--------------------------------ঠিকানা ------------------------
হোয়াটসঅ্যাপ: 01644881943
তেঁতুলতলা রোড, উত্তর বাড্ডা, ঢাকা- ১২১২